...
...
Next Story

অবশেষে থামল লড়াই, মাত্র ৫৬ বছরেই না ফেরার দেশে মুশতাক খান

বরাবর পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয় করেছেন হাস্যরসাত্মক চরিত্রে। যে চরিত্রেই তিনি অভিনয় করেছেন সেটাকেই করে তুলেছেন জীবন্ত। কিন্তু আর নিজের অভিনয়ের মাধ্যমে কাউকে হাসানো হবে না। মাত্র ৫৬ বছর বয়সে চিরকালের জন্য না ফেরার দেশে চলে গেলে অভিনেতা মুশতাক খান।

Published on: Sep 24, 2026, 20:30:50 IST
Advertisement

বরাবর পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয় করেছেন হাস্যরসাত্মক চরিত্রে। যে চরিত্রেই তিনি অভিনয় করেছেন সেটাকেই করে তুলেছেন জীবন্ত। কিন্তু আর নিজের অভিনয়ের মাধ্যমে কাউকে হাসানো হবে না। মাত্র ৫৬ বছর বয়সে চিরকালের জন্য না ফেরার দেশে চলে গেলে অভিনেতা মুশতাক খান।

মাত্র ৫৬ বছরেই না ফেরার দেশে মুশতাক খান
মাত্র ৫৬ বছরেই না ফেরার দেশে মুশতাক খান

অভিনেতা দীর্ঘ দিন ধরে লড়াই করছিলেন ফুসফুসের ক্যানসারের সঙ্গে। অভিনেতার মৃত্যুর খবর হিন্দুস্তান টাইমসকে নিশ্চিত করেছেন তাঁর ব্যবসায়িক অংশীদার শিবম। তিনি জানিয়েছেন, আজ অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যে ৭ টায় না ফেরার দেশে চলে গেছেন মুশতাক।

আরও পড়ুন: আমি চাই না নন্দিনী বেরিয়ে যাক', সহকর্মীকে সমর্থন আয়েন্দ্রীর, মুখ খুললেন ভিভানও

তিনি আরও জানিয়েছেন, ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হলেও ইদানিং অভিনেতা অনেকটাই সুস্থ ছিলেন। কিন্তু মাত্র আট দিন আগে আবার শরীরে ফিরে আসে মারণ রোগ, ভর্তি করাতে হয় হাসপাতালে। কিন্তু শেষ রক্ষা হলো না।

কয়েক দশক ধরে হিন্দি চলচ্চিত্রে চরিত্রাভিনেতা হিসেবেও প্রচুর কাজ করেছেন। 'রাউডি রাঠোর' ও 'হেরা ফেরি' (২০০০)-এর মতো চলচ্চিত্রে তাঁর অভিনয়ের জন্য পরিচিতি লাভ করেন।

তিনি ‘গদর ২’, ‘বাধাই দো’ এবং ‘স্ত্রী ২’-এর মতো সাম্প্রতিককালের চলচ্চিত্রগুলোরও অংশ ছিলেন। তিনি ‘কুছ রং পেয়ার কে আইসে ভি’-এর মতো শোতে কাজ করেছেন তিনি।

অক্ষয় কুমার এবং ক্যাটরিনা কাইফের সাথে ‘ওয়েলকাম’ (২০০৭) চলচ্চিত্রে তার সবচেয়ে পরিচিত অভিনয় ছিল, যেখানে তার 'মেরি এক তাং নকলি হ্যায়, মেন হকি কা বহোত বড় খিলাড়ি থা'। এক দিন উদয় ভাই...' মনোলোগটি আইকনিক হয়ে উঠেছে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks