...
...
Next Story

বুকে ব্যথা নিয়ে ভর্তি হন হাসপাতালে, বসেছে দুটো স্টেন্ট, কেমন আছেন নচিকেতা?

গত ৭ তারিখ সঙ্গীত জগতের অন্যতম নক্ষত্র নচিকেতা চক্রবর্তী ভর্তি হয়েছিলেন হাসপাতালে। বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। তার মধ্যেই হঠাৎ বুকে যন্ত্রণা বাড়ায় তড়িঘড়ি ভর্তি করানো হয়েছিল কলকাতার একটি বেসরকারি হাসপাতালে।

Published on: Dec 8, 2025, 17:58:55 IST
Advertisement

গত ৭ তারিখ সঙ্গীত জগতের অন্যতম নক্ষত্র নচিকেতা চক্রবর্তী ভর্তি হয়েছিলেন হাসপাতালে। বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। তার মধ্যেই হঠাৎ বুকে যন্ত্রণা বাড়ায় তড়িঘড়ি ভর্তি করানো হয়েছিল কলকাতার একটি বেসরকারি হাসপাতালে।

বসেছে দুটো স্টেন্ট, কেমন আছেন নচিকেতা?
বসেছে দুটো স্টেন্ট, কেমন আছেন নচিকেতা?

সূত্র অনুযায়ী জানা গিয়েছিল, হার্টের সমস্যার কারণেই নাকি হাসপাতালে ভর্তি হয়েছিলেন নচিকেতা। অসুস্থতার জেরে পরপর বাদ দিয়ে দেওয়া হয় আগামী সমস্ত অনুষ্ঠানের ডেট। এখন কেমন আছেন নচিকেতা? বুকের ব্যথা কী আগের থেকে কম?

নচিকেতার কন্যা ধানসিঁড়ি চক্রবর্তী রবিবার বিকেলে আনন্দবাজার ডট কমকে জানান, গায়ক আগের থেকে অনেকটাই ভালো আছেন। শারীরিক অবস্থা দ্রুত উন্নতি ঘটছে। চিকিৎসকরা জানিয়েছেন ভয়ের কিছু নেই।

আরও পড়ুন: রাত ৩টে অবধি শাহরুখ-পুত্রের সঙ্গে পার্টিতে মত্ত ‘তটিনী’! তৃণার কানে কোন কথা বললেন আরিয়ান?

সোমবার এই বিষয়ে গায়কের ভাই আর্যদেব ভট্টাচার্য জানান, সোমবার বিকেলেই জেনারেল বেডে আনা হবে নচিকেতাকে। আগের থেকে তিনি এখন অনেকটা সুস্থ। নিজের হাতেই খাবার খেয়েছেন, সময় কাটাচ্ছেন বই পড়ে। এমনকি গানের অনুষ্ঠানেও তিনি ফিরতে চাইছেন বলে জানিয়েছেন আর্যদেব।

তবে চিকিৎসকদের মতামত অনুযায়ী আপাতত নচিকেতাকে বিশ্রামে থাকতে হবে। তিনি জোর করলেও যেন এখনই তিনি কোনও অনুষ্ঠান না করেন। অতিরিক্ত পরিশ্রমের ফলেই এই সমস্যা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। তাই আপাতত শুধুই বিশ্রামের পরামর্শ দিয়েছেন তাঁরা।

আরও পড়ুন: ' উনি আমায় ধমক দিতে পারতেন...', জোজোর ফেসবুক লাইভ নিয়ে ক্ষোভ প্রকাশ পৌষালীর

যদিও এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসেও একবার নচিকেতার অসুস্থতার খবর ছড়িয়ে পড়েছিল সমাজ মাধ্যমে। সেই সময় ঠিক একইভাবে বেশ কয়েকটি অনুষ্ঠান বাতিল করে দেওয়া হয়েছিল। অনেকেই ভেবেছিলেন হয়তো গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন গায়ক, যদিও পরে জানানো হয় সারভাইকাল স্পন্ডেলাইটিস বেড়ে যাওয়ার কারণে সাময়িক বিরতিতে ছিলেন নচিকেতা।

যদিও এবার আর সারভাইক্যাল স্পন্ডেলাইটিস নয়, হার্টের সমস্যার জন্যই হাসপাতালে ভর্তি হয়েছেন নচিকেতা। যদিও পরিবারের পক্ষ থেকে এখনও এই ব্যাপারে কিছুই জানানো হয়নি। সঙ্গীত শিল্পীর দ্রুত আরোগ্য কামনা করেছেন ভক্তরা।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks