Trina Saha-Aryaan Khan: রাত ৩টে অবধি শাহরুখ-পুত্রের সঙ্গে পার্টিতে মত্ত ‘তটিনী’! তৃণার কানে কোন কথা বললেন আরিয়ান?

রবিবার রাতে শহরের এক পাঁচতারা হোটেলে তৃণা সাহা ফ্রেমবন্দি হলেন শাহরুখ খানের বড় ছেলে আরিয়ানের সঙ্গে। ব্যাপারটা কী?

Published on: Dec 8, 2025, 14:04:40 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

গত কয়েকদিনে ভাঙা দাম্পত্য নিয়ে চর্চায় থেকেছেন তৃণা সাহা। যদিও নীলের সঙ্গে বিয়ে ভাঙা নিয়ে চুপ পরশুরাম নায়িকা। এর মাঝেই শহরের পাঁচতারা ক্লাবে শাহরুখ পুত্র আরিয়ান খানের সঙ্গে ফ্রেমবন্দি হলেন নায়িকা। রবিবার রাতে কলকাতায় হাজির হয়েছিলেন ‘দ্য ব্যাডস অফ বলিউড’ পরিচালক।

রাত ৩টে অবধি শাহরুখ-পুত্রের সঙ্গে পার্টিতে মত্ত! তৃণার কানে কোন কথা বললেন আরিয়ান?
রাত ৩টে অবধি শাহরুখ-পুত্রের সঙ্গে পার্টিতে মত্ত! তৃণার কানে কোন কথা বললেন আরিয়ান?

নিজের ক্লোথিং ব্র্য়ান্ডের প্রচারে শহরে হাজির হন কিং খান পুত্র। কেকেআরের সুবাদে কলকাতা ছোট থেকেই চেনা শহর আরিয়ানের। এদিন শহরের নামী ব্য়ক্তিহত্ব নিয়ে রাত পার্টিতে মজলেন শাহরুখ-গৌরীর বড় ছেলে। সম্প্রতি বেঙ্গালুরুর এক পাবে মধ্যমা দেখিয়ে নতুন করে বিতর্কে জড়ান আরিয়ান। তার মাঝেই কলকাতায় হাজির তারকা পুত্র।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিয়ো, সেখানে তৃণা সাহার সঙ্গে একফ্রেমে দেখা গিয়েছে আরিয়ানকে। পছন্দের অল ব্ল্যাক লুকে আরিয়ান। নাইটক্লাবের লাউড সাউন্ড আর নাচানাচির মাঝে তৃণার কানে কানে কথা বলছেন আরিয়ান।

আরিয়ানের বিনয়ী স্বভাবে মুগ্ধ তৃণা। টিভি নাইন বাংলাকে অভিনেত্রী জানিয়েছেন,'প্রায় তিনটে পর্যন্ত পার্টি করেছি। তারপর আমাকে বেরোতে হলো। কারণ শুটিং ছিল। আরিয়ান ওঁর বন্ধুদের বলছিল, যাতে আমাকে বেরোতে দেওয়া হয়।' তৃণা জানান, ছোটবেলার বন্ধুদের নিয়েই পার্টিতে হাজির হয়েছিলেন আরিয়ান। তিনি তৃণাকে জানান, কলকাতায় কেকেআরের সুবাদে প্রায়ই আসা হয়। কেকেআরের যাবতীয় বিষয়ের দেখভাল করতেও নাকি অসুবিধা হয় না আরিয়ানের, কারণ তিনি বাবা (শাহরুখ)-র মতো ওতো ব্যস্ত নন।

আরিয়ানের পার্টিতে হাজির তৃণা
আরিয়ানের পার্টিতে হাজির তৃণা

পার্টিতে প্রত্যেকে ঠিকঠাক খাওয়া-দাওয়া করছেন কিনা সে ব্যাপারেও ব্যক্তিগতভাবে তদারকি করেছেন আরিয়ান। সবার সেলফির আবদারও পূরণ করেছেন। এদিনের পার্টির মধ্যমণি ছিলেন শাহরুখ পুত্র। সকলে তাঁর সঙ্গে ছবি তুলতে চাইছিল, কাউকে না বললেননি।

এদিন ঘন নীল ভেলভেট ওয়ানপিসে পাওয়া গেল তৃণাকে। নায়িকার হট অবতার চোখ টানল পার্টিতে। তৃণা শাহরুখ খানের অন্ধ ভক্ত। শাহরুখের ছবির ফার্স্ট ডে শো দেখতে ছুটে যান তিনি। কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের সুবাদে শাহরুখের সঙ্গে সাক্ষাৎও হয়েছে। এবার ছেলের সঙ্গে জমল বন্ধুত্ব।

তিনটে নাগাদ পার্টি ছেড়ে বেরিয়ে আসেন তৃণা। কারণ সাতসকালে ফের পরশুরামের শ্যুটিংয়ে যেতে হবে তাঁকে। তাই পার্টি আর দায়িত্ব দুটোই সমানতালে সমালাচ্ছেন নায়িকা।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More