...
...
Next Story

শেষ হয়েও হল না শেষ, এবার থেকে বিগ বসের সিক্রেট রুমে থাকবেন নন্দিনী

রবিবারের এপিসোড প্রতি সপ্তাহে মন খারাপ নিয়ে আসে। কিন্তু এই সপ্তাহে রবিবার যেন চোখে জল নিয়ে এলো। সৌরভের কথামতো বিগ বসেরঘর থেকে বেরিয়ে যেতে হল নন্দিনীকে। প্রতি সপ্তাহে এই একই নিয়মে কাউকে না কাউকে বিগ বসের ঘর থেকে বেরিয়ে যেতে হয়।

Published on: Nov 1, 2026, 23:36:31 IST
Advertisement

রবিবারের এপিসোড প্রতি সপ্তাহে মন খারাপ নিয়ে আসে। কিন্তু এই সপ্তাহে রবিবার যেন চোখে জল নিয়ে এলো। সৌরভের কথামতো বিগ বসের ঘর থেকে বেরিয়ে যেতে হল নন্দিনীকে। প্রতি সপ্তাহে এই একই নিয়মে কাউকে না কাউকে বিগ বসের ঘর থেকে বেরিয়ে যেতে হয়।

এবার থেকে বিগ বসের সিক্রেট রুমে থাকবেন নন্দিনী
এবার থেকে বিগ বসের সিক্রেট রুমে থাকবেন নন্দিনী

কিন্তু এই সপ্তাহে রাজবীরকে দেখে যেন চোখের জল আটকানো যাচ্ছিল না। নন্দিনীকে চলে যেতে দেখে রাজবীর যেভাবে কান্নায় ভেঙে পড়েছিল তাতে বিগ বসের ঘরের বাকিরাও চুপ করে যায়। নন্দিনীর প্রতি রাজবীরের ভালোবাসা যে কতটা গভীর তা হয়তো আজ সকলে বুঝতে পেরেছে।

তবে খেলা এখানেই শেষ হয়নি। সৌরভের কাছে নন্দিনী পৌঁছোতেই নন্দিনীকে আবার বিগ বসের ঘরে পাঠিয়ে দেন সৌরভ গঙ্গোপাধ্যায়। খুব স্বাভাবিকভাবেই নন্দিনী অবাক হয়ে যায়। সৌরভ বলেন, বিগ বস তোমার সঙ্গে কিছু কথা বলবে। কিন্তু এমন তো হওয়ার কথা নয়! নন্দিনী তো বটেই টিভির এপারে যারা বসেছিলেন তারা প্রত্যেকে অবাক হয়ে যান।

আরও পড়ুন: কালীপুজো পর্যন্ত ভয়ে একা যান না ছাদে, কী এমন হয় সুদীপার বাড়িতে?

এমনকি ঘরে রাখা আছে একটি হেডফোন, যেটা কানে দিলেই বিগ বসের আওয়াজ শুনতে পাবেন নন্দিনী। ঘরের মধ্যে বাথরুম থেকে আলমারি সবকিছুই রয়েছে তাই নন্দিনী থাকার কোন অসুবিধা হবে না। খুব স্বাভাবিকভাবেই আগামী দিনে যে একটা বড় ঝড় আসতে চলেছে সেটা বলাই বাহুল্য।

আরও পড়ুন: 'আমি ৫ দিন ঘুমাতে পারিনি', বিগ বস দেখে মেয়েকে নিয়ে কোন দুশ্চিন্তার কথা বললেন মনামীর মা?

তবে আপাতত এই সিক্রেট রুমে নন্দিনী একা থাকতে পেরে ভীষণ খুশি। আগামী এক সপ্তাহ এখানেই থাকতে হবে তাকে। নজর রাখতে হবে সকলের উপরে। আগামী দিনে নন্দিনীকেই পাল্টাতে হবে খেলা, যার প্রস্তুতি শুরু হয়ে গেল আজ থেকে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks