...
...
Next Story

এবার ওয়েব সিরিজে নন্দিনী! তবে কি শেষ ‘কনে দেখা আলো’ ধারাবাহিকের পথ চলা?

এই মুহূর্তে জি বাংলার কনে দেখা আলো ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাচ্ছে নন্দিনী দত্তকে। এই সিরিয়ালে তিনি নেগেটিভ চরিত্রে অভিনয় করছেন। নন্দিনীর চরিত্র এবং অভিনয় দুটোই দর্শকদের বেশি মুগ্ধ করেছে।

Published on: Jul 16, 2026, 19:31:17 IST
Advertisement

এই মুহূর্তে জি বাংলার ‘কনে দেখা আলো’ ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাচ্ছে নন্দিনী দত্তকে। এই সিরিয়ালে তিনি নেগেটিভ চরিত্রে অভিনয় করছেন। নন্দিনীর চরিত্র এবং অভিনয় দুটোই দর্শকদের বেশি মুগ্ধ করেছে। কিন্তু এবার শুনতে পাওয়া যাচ্ছে, ধারাবাহিকের পথ পেরিয়ে এবার নাকি ওয়েব সিরিজের পর্দায় দেখতে পাওয়া যাবে নন্দিনীকে।

এবার ওয়েব সিরিজে নন্দিনী!
এবার ওয়েব সিরিজে নন্দিনী!

জানা গিয়েছে, জি ফাইভ বাংলার একটি ওয়েব সিরিজে অভিনয় করবেন নন্দিনী। সিরিজের নাম ‘প্রেম শটস’। তাহলে কি এবার ধারাবাহিকের পথ চলা শেষ হল নন্দিনীর? না, একেবারেই সেটা নয় কারণ এই সিরিজে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করবেন নন্দিনী দত্ত।

আরও পড়ুন: 'শার্ট প্যান্ট পরে দাঁড়ালেও ট্রোল হব...', ঋতুপর্ণা প্রসঙ্গে যা বললেন ভরত কল

সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করবেন বনি সেনগুপ্ত এবং অঙ্গনা রায়। বনির একজন প্রেমিকার চরিত্রে যেমন অভিনয় করবেন অঙ্গনা তেমন অন্য এক প্রেমিকা চরিত্রে অভিনয় করবেন নন্দিনী। ফ্রিজে আরো অভিনয় করবেন শ্রেয়া গুপ্ত, দেবদত্ত রাহা সহ আরো অনেকে।

আরও পড়ুন: শেষ থেকে শুরু! পাশাপাশি কৌশিক-উজানের ছবির পোস্টার, ছেলের সাফল্যে গর্বিত বাবা

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks