গতকাল বিগ বসের ঘরে যা হয়েছে তাতে অসন্তুষ্ট অনেকেই। রিকশা থেকে হঠাৎ করে সৌরভকে ফেলে দিয়ে যেভাবে ফিনালে টিকিট জিতে নিল জীতু, তাতে চটেছেন সৌরভের বাড়ির সদস্যসহ সোশ্যাল মিডিয়ার মানুষজন। এবার জীতুকে একহাত নিলেন নন্দিনী মুখোপাধ্যায় পাল।

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে নন্দিনী জীতুর ব্যবহার নিয়ে প্রশ্ন তোলেন। যে মানুষটি কনফেশন রুমে কান্নাকাটি করলেন, তিনি আবার কীভাবে অন্যের সঙ্গে এমন ব্যবহার করলেন তা নিয়ে প্রশ্ন তোলেন তাপস পত্নী। যিনি বারবার জানান যে ট্রাস্টের ছোট ছোট শিশুরা তাকে দেখে বড় হচ্ছে, বিগ বসের ঘরে জীতুকে খুবই অসম্মানজনক ভাবে দেখানো হচ্ছে যাতে তিনি ভেঙে পড়েছেন কিন্তু সেই বাচ্চারা জীতুকে দেখে কি সত্যিই দায়িত্ববোধ শিখছে?
আরও পড়ুন: মধ্যরাতে বাড়িতে পুলিশ, গ্রেফতার হওয়ার আগে ফেসবুক লাইভে ঋত্বিকের নায়িকা জ্যোতিকা জ্যোতি
এই কয়েকদিনে এন্টারটেইনমেন্টের নামে যেভাবে অন্যের খাবারে জীতু চিনির রস মিশিয়ে দিয়েছিলেন, যেভাবে বিগ বসের সম্পত্তি ধ্বংস করেছেন সেটা কি খুব শোভনীয়? তিনি কি সেই বাচ্চাদের চুরি করা শেখাচ্ছেন? মিথ্যা বলা শেখাচ্ছেন? রাগের মাথায় অন্যের সম্পত্তি নষ্ট করতে হয় তেমনটাই শেখাচ্ছেন? প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন নন্দিনী।
নন্দিনীর কথায়, যেদিন প্রথম জীতু বিগ বসের ঘরে এসেছিলেন সেদিন সোহিনীর ছবি দেখে অভিনেতা বলেছিলেন যে অন্যের সঙ্গে বয়সের তুলনা করে যেন তাঁকে বুড়ো দেখানো না হয় কিন্তু সোহিনী জীতুর থেকে খুব একটা বেশি বড় নন। সর্বোপরি বয়সটা কোন ব্যাপারই নয়। অনেককেই বেশি বয়স্ক লাগে আবার অনেককে কম বয়স্ক লাগে কিন্তু দিনের শেষে মানুষটা কেমন সেটাই ম্যাটার করে।
{{/usCountry}}নন্দিনীর কথায়, যেদিন প্রথম জীতু বিগ বসের ঘরে এসেছিলেন সেদিন সোহিনীর ছবি দেখে অভিনেতা বলেছিলেন যে অন্যের সঙ্গে বয়সের তুলনা করে যেন তাঁকে বুড়ো দেখানো না হয় কিন্তু সোহিনী জীতুর থেকে খুব একটা বেশি বড় নন। সর্বোপরি বয়সটা কোন ব্যাপারই নয়। অনেককেই বেশি বয়স্ক লাগে আবার অনেককে কম বয়স্ক লাগে কিন্তু দিনের শেষে মানুষটা কেমন সেটাই ম্যাটার করে।
{{/usCountry}}আরও পড়ুন: 'ওকে বাচ্চা বলা যায় না', রাজবীরের আসল বয়স ফাঁস করলেন সৌরভের মা
সবশেষে তাপস পত্নী জীতুকে বারবার মহাদেবের নামে বারবার মিথ্যে কথা বলতে মানা করেন। মানুষ মাত্রই ভুল হয় কিন্তু সেই ভুল থেকে যদি অনুশোচনা করা যায় তাহলে সেই ভুল আর ভুল থাকে না। কিন্তু এমন ভুল যেটা মানুষের চরিত্রের পরিচয় হয়ে দাঁড়ায়, সেটা থেকে বিরত থাকা উচিত বলেই মনে করেছেন নন্দিনী।