...
...
Next Story

'জানতামই না ও বিবাহিত', গোবিন্দাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য নীলমের

সুনীতা আহুজাকে বিয়ে করার পর সেই খবর সকলের থেকে লুকিয়ে রেখেছিলেন গোবিন্দা। বলিউডের অন্দর থেকে বারবার গোবিন্দার একাধিক অভিনেত্রীর সঙ্গে প্রেমের গুঞ্জনের খবর বহুবার ছড়িয়েছে।

Published on: Sep 14, 2026, 14:01:09 IST
Advertisement

সুনীতা আহুজাকে বিয়ে করার পর সেই খবর সকলের থেকে লুকিয়ে রেখেছিলেন গোবিন্দা। বলিউডের অন্দর থেকে বারবার গোবিন্দার একাধিক অভিনেত্রীর সঙ্গে প্রেমের গুঞ্জনের খবর বহুবার ছড়িয়েছে। তবে যে অভিনেত্রীর সঙ্গে গোবিন্দার প্রেমের গুঞ্জন সবথেকে বেশি শোনা গিয়েছিল তিনি হলেন নীলম কোঠারি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই গুঞ্জন নিয়ে সরাসরি মুখ খুললেন অভিনেত্রী।

গোবিন্দাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য নীলমের
গোবিন্দাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য নীলমের

টাইমস নাউকে দেওয়া একটি সাক্ষাৎকার নীলম জানান, গোবিন্দার বিপরীতে যখন তিনি অভিনয় করতেন তখন তিনি বয়সে অনেকটাই ছোট ছিলেন। বাবা-মার কঠোর নির্দেশ ছিল যাতে তিনি কোনও সম্পর্কে না জড়িয়ে পড়েন। সব থেকে বড় কথা তিনি নাকি জানতেনই না যে গোবিন্দা বিবাহিত।

আরও পড়ুন: 'বাঙালিকে যদি শিক্ষা রুচি খুইয়ে...', নাম না করেই সৌরভের সঞ্চালনাকে কটাক্ষ রূপালির

অভিনেত্রী বলেন, তখন আমার বয়স ভীষণ কম। আমি পরে জানতে পারি গোবিন্দা বিবাহিত ছিলেন। আর সেই সময় আমার বয়স অনেকটাই কম ছিল, সব থেকে বড় কথা আমার বাবা মা এই বিষয় নিয়ে অত্যাধিক কড়া ছিলেন। তাই কোনও সম্পর্কে জড়ানোর সুযোগ ছিল না। আমি যেহেতু তখন খুব ছোট ছিলাম তাই শুটিং ফ্লোরে আমার সঙ্গে কেউ না কেউ আসছেন আমার পরিবার থেকে।

আরও পড়ুন: 'নিজের ভয়ের মুখোমুখি হতে চেয়েছিলাম', মেঘা চরিত্রের জন্য কেন রাজি হন অনামিকা?

প্রসঙ্গত, ১৯৯০ সালে একটি সাক্ষাৎকারে গোবিন্দা নীলমের প্রতি তাঁর অনুভূতির কথা প্রকাশ করেছিলেন। তিনি জানিয়েছিলেন নীলমকে বিয়ে করার জন্য তিনি সুনীতার সঙ্গে বাগদান পর্যন্ত ভেঙে দিয়েছিলেন। নীলমের প্রতি তাঁর আকর্ষণ এতটাই তীব্র ছিল যে তিনি নিজেকে ধরে রাখতে পারেননি।

অভিনেতা স্বীকার করেছিলেন, সেই সময় তিনি বারবার সুনীতাকে নীলমের মতো হতে বলতেন। দুজনে তুলনা করতেন বারবার। কিন্তু পরবর্তীকালে সুনীতা বিয়ের জন্য জোরাজোরি করায় গোবিন্দা, বিয়েতে রাজি হন না হলে হয়তো তিনি নীলমকেই বিয়ে করতেন। তবে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে নীলম বারবার জানিয়েছেন যে তিনি গোবিন্দার প্রতি কখনওই আকৃষ্ট ছিলেন না।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks