‘শ্যামৌপ্তিকে সরিয়ে এবার এর সঙ্গে প্রেম…’, রণজয়ের কাঁধে অভীকার কামড়ের ছবি দেখে ক্ষেপে লাল নেটিজেনরা!
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সাত পাকে বাধা পড়েছিলেন রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলি। তার মধ্যেই নতুন মেগায় দেখা মিলেছে রণজয়ের। সেখানে তাঁর বিপরীতে দেখা যাচ্ছে অভীকা মালাকারকে। তাঁরা মেগার লুকে নানা সময় একসঙ্গে ছবি ভাগ করে নেন। তবে এবার একটি ছবি ভাগ করে কটাক্ষের শিকার হলেন তাঁরা।
এখনও নতুন বিয়ের গন্ধ গায়ে লেগে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সাত পাকে বাধা পড়েছিলেন রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলি। তার মধ্যেই নতুন মেগা 'প্রতিজ্ঞা'য় দেখা মিলেছে রণজয়ের। সেখানে তাঁর বিপরীতে দেখা যাচ্ছে অভীকা মালাকারকে। তাঁরা মেগার লুকে নানা সময় একসঙ্গে ছবি ভাগ করে নেন। তবে এবার একটি ছবি ভাগ করে কটাক্ষের শিকার হলেন তাঁরা।
‘ওর বউ আছে…’, রণজয়ের কাঁধে অভীকার কামড়ের ছবি দেখে ক্ষেপে লাল নেটিজেনরা!
রবিবার অভীকা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে রণজয়ের সঙ্গে সেট থেকে দুটি ছবি ভাগ করে নেন। সেখানে ধূসর রঙের শার্টে ধরা দেন নায়ক। অন্যদিকে, ফ্লোরাল প্রিন্টের চুড়িদার আর বিনুনীতে ধরা দেন নায়িকা। ছবিতে দেখা যায় রণজয়ের কাঁধে কামড় দিচ্ছেন নায়িকা। এই ছবি দুটি শেয়ার করে অভীকা ক্যাপশনে লেখেন, ‘ছুটি বি লাইক- কামড়ে দেব একেবারে। দেখতে থাকুন প্রতিজ্ঞা রাত সাড়ে নটায় শুধুমাত্র স্টার জলসায়।’
এই ছবিতে রণজয় নিজেও কমেন্ট করেন। নায়ক লেখেন, ‘ওঁকে কেউ খেতে দে, না হলে, এবার মানুষ চিবিয়ে খাবে।’ এই ছবিটি দেখে অনুরাগীরা অনেকেই বেশ মজার মজার কমেন্ট করেছেন। তবে আবার অনেকে শ্যামৌপ্তির প্রসঙ্গে টেনে বেশ বিরক্ত প্রকাশ করেছেন। একজন লেখেন, ‘শ্যামৌপ্তিকে সরিয়ে এবার এর সঙ্গে প্রেম করতে শুরু করবে বলে মনে হয়।’ আর একজন লেখেন, ‘ওর বউ আছে ভাই ছেড়ে দে।’ আর একজন লেখেন, ‘এর আগে রনজয় কে কোনও নায়িকার সঙ্গে এভাবে মজা করতে দেখিনি শ্যামোপ্তি বাদে।’
আর একজন লেখেন, ‘অনস্ক্রিন হিরোইনই যেন থাকে। আবার অফ স্ক্রিন না হয়ে যায়। আমরা জানি এটা প্রফেশনাল, সেটাই মেইনটেন করো।’ আর একজন লেখেন, ‘খুব গায়ে পড়া।’ আর একজন লেখেন, ‘খুবই বাজে দেখাচ্ছে, এত গায়ে পড়া কেন আত্মসম্মান নেই নাকি? আর উনিই বা কি একটু ডিস্টেন্স রেখে চললে কি হয় অফ স্ক্রিন।’
প্রসঙ্গত, ‘গুড্ডি’ ধারাবাহিক থেকেই একে অপরের কাছাকাছি এসেছিলেন রণজয়-শ্যামৌপ্তি। প্রথমে শুধুমাত্র বন্ধুত্ব থাকলেও পরে ধীরে ধীরে তা গড়ায় প্রেমে। ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পরেও অনেক অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যেত। আর সেখান থেকেই রিল লাইফের বাইরেও রিয়েল লাইফে দর্শকরা বার বার তাঁদের সঙ্গে দেখতে চেয়েছেন। বয়সের ফারাক নিয়ে অনেকে অনেক কথা বললেও সেই বিতর্ককে পেছনে ফেলে দিয়েই এবার নিজেদের নতুন জীবন শুরু করেছেন এই তারকা জুটি।
Home/Entertainment/‘শ্যামৌপ্তিকে সরিয়ে এবার এর সঙ্গে প্রেম…’, রণজয়ের কাঁধে অভীকার কামড়ের ছবি দেখে ক্ষেপে লাল নেটিজেনরা!