...
...
Next Story

এটা কি পিসির লেখা স্ক্রিপ! ‘রাঙামতি তীরন্দাজ’- এর প্রমো দেখে হেসে খুন নেটপাড়া

স্টার জলসার অফিসিয়াল পেজে মুক্তি পেয়েছে রাঙামতি তীরন্দাজ সিরিয়ালের নতুন প্রমো। নতুন প্রমোয়ে দেখতে পাওয়া যাচ্ছে ভিনগ্রহের কিছু প্রাণী আতঙ্ক ছড়িয়েছে দেশজুড়ে। ভিনগ্রহের এই প্রাণীদের শায়েস্তা করার জন্য বেছে নেওয়া হয়েছে রাঙামতিকে।

Published on: Jan 15, 2026, 13:00:38 IST
Advertisement

স্টার জলসার অফিসিয়াল পেজে মুক্তি পেয়েছে ‘রাঙামতি তীরন্দাজ’ সিরিয়ালের নতুন প্রমো। নতুন প্রমোয়ে দেখতে পাওয়া যাচ্ছে ভিনগ্রহের কিছু প্রাণী আতঙ্ক ছড়িয়েছে দেশজুড়ে। ভিনগ্রহের এই প্রাণীদের শায়েস্তা করার জন্য বেছে নেওয়া হয়েছে রাঙামতিকে। কিন্তু ধারাবাহিকের এই নতুন প্রমো দেখেই হেসে খুন হয়েছেন নেটপাড়া।

‘রাঙামতি তীরন্দাজ’- এর প্রমো দেখে হেসে খুন নেটপাড়া
‘রাঙামতি তীরন্দাজ’- এর প্রমো দেখে হেসে খুন নেটপাড়া

এইভাবে একটি সিরিয়ালে হঠাৎ করে ভিনগ্রহের প্রাণী কিভাবে চলে এল, শুধু তীর ধনুক নিয়েই কি লড়াই করবে রাঙামতি? এই সমস্ত বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন সকলে। তবে সব থেকে মজার বিষয় হল একটি বাংলা ধারাবাহিকে যেভাবে ভিনগ্রহের প্রাণী দেখানো হচ্ছে তা দেখে নেট পাড়ার বাসিন্দারা জমিয়ে ট্রোল করেছেন এই ধারাবাহিককে।

আরও পড়ুন: ফের পরিচালনায় ফিরছেন অগ্নিদেব, মুখ্য ভূমিকায় জিতু, থাকছেন একঝাঁক তারকা

একজন লিখেছেন, ‘বিশেষ সূত্রে খবর: মঙ্গল গ্রহে বাংলা সিরিয়াল জনপ্রিয় হয়ে উঠেছে।’ একদিন আবার মজার ছলে লিখেছেন, ‘এটার স্ক্রিপ্ট কি পিসির লেখা?’ এক নেটিজেন লিখেছেন, ‘আমি এত বড় ফ্যান হয়েও হাসতে হাসতে শেষ।’

ডাইনি বুড়ি নামের এক অ্যাকাউন্ট থেকে কমেন্ট করে লেখা হয়েছে, ‘ও ভাই কি লেভেলের প্রোমো দিল জলসা, পুরো দাবানল লাগানো প্রমো।’ নেহা প্রামানিক লিখেছেন, ‘ওদের এস আই আর - এ নাম আসেনি মনে হয় তাই মঙ্গল গ্রহে চলে গিয়েছিলে আবার ফিরে এসেছে।’ সাথী চক্রবর্তী নামের এক নেটপাড়ার বাসিন্দা লিখেছেন, ‘এবারও কি ওরা জাদুকে রেখে চলে যাবে? জানতে হলে চোখ রাখুন স্টার জলসার পর্দায়।’

আরও পড়ুন: প্রেমের টানে স্বয়মের সঙ্গে বাড়ি থেকে পালাল জুঁই, বিয়ের মন্ডপে তাহলে কে?

শিলাদিত্য নামের এক ব্যক্তি লিখেছেন, ‘আচ্ছা যে স্ক্রীপ্টটা লিখেছে আর যে আপলোড করেছে, তাদের মিউজিয়ামে রাখার দাবি জানালাম।’ সব মিলিয়ে ধারাবাহিকের আগামী প্রমো যে দর্শকরা বেশ মজার ছলেই নিয়েছেন তা বলাই বাহুল্য।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks