...
...
Next Story

জুবিনের সম্মানে আবারও পদক্ষেপ সরকারের, গায়কের নামে হল নতুন প্রজাতির ফুলের নাম

জুবিন গর্গের মৃত্যুর পর পরিবারের তরফ থেকে বা সরকারের তরফ থেকে জুবিন গর্গের সম্মানের জন্য করা হয়েছে একাধিক পদক্ষেপ। কখনও হস্তি শাবকের নাম রাখা হয়েছে, কখনও আবার তৈরি হচ্ছে আস্ত একটি ছবি। এবার শিলঙে আবিষ্কৃত একটি নতুন প্রজাতির ফুলের নাম রাখা হলো গায়কের নামে।

Published on: Jul 26, 2026, 17:58:18 IST
Advertisement

জুবিন গর্গের মৃত্যুর পর পরিবারের তরফ থেকে বা সরকারের তরফ থেকে জুবিন গর্গের সম্মানের জন্য করা হয়েছে একাধিক পদক্ষেপ। কখনও হস্তি শাবকের নাম রাখা হয়েছে, কখনও আবার তৈরি হচ্ছে আস্ত একটি ছবি। এবার শিলঙে আবিষ্কৃত একটি নতুন প্রজাতির ফুলের নাম রাখা হলো গায়কের নামে।

গায়কের নামে হল নতুন প্রজাতির ফুলের নাম
গায়কের নামে হল নতুন প্রজাতির ফুলের নাম

এই নতুন প্রজাতির ফুলের নাম রাখা হয়েছে ‘হেডিকিয়াম জুবিনগার্জিয়ানাম’। আদা পরিবারের নতুন একটি প্রজাতির এই ফুল আবিষ্কার হয়েছে খুব সম্প্রতি। বোটানিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার (BSI) গবেষকরা এই বিরল প্রজাতির ফুলকে শনাক্ত করেছেন। যদিও ২০১৮ সাল থেকে উদ্ভিদটি ওই বাগানে ছিল, কিন্তু তার মূল উৎসের কোনও নথি পাওয়া যায়নি।

এই ফুলটি ফোটে এপ্রিল থেকে মে মাসের মধ্যে। এই নতুন প্রজাতির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটির রঙ ক্রিম-সাদা। পরাগরেণু হলুদ রঙের। ফুলের ডাঁটায় ঘন লোম। এর আগে গায়কের নামে নতুন ফুলগাছ নতুন প্রজাতির প্রজাপতির নাম রাখা হয়েছে।

আরও পড়ুন: হাসপাতালে ভর্তি তন্বী, হল অপারেশন, কী হয়েছে অভিনেত্রীর? এখন কেমন আছেন তিনি?

গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন জুবিন গর্গ। প্রাথমিকভাবে ব্যাপারটিকে দুর্ঘটনা বলে মনে হলেও পরবর্তীকালে জানা যায় এটি দুর্ঘটনা নয় বরং প্ল্যান মাফিক একটি ষড়যন্ত্র। রাজ্যের মুখ্যমন্ত্রীর তৎপরতায় ইতিমধ্যেই পুলিশের জালে ধরা পড়েছেন বেশ কিছু অভিযুক্ত।

আরও পড়ুন: রাজনৈতিক পালা বদলে কাজে ফিরলেন ‘মেম বউ’ বিনীতা, কোন ছবিতে অভিনয় করবেন তিনি?

অন্যদিকে জুবিনের পরিবারসহ অসম সরকার একাধিক পদক্ষেপ করেছেন প্রয়াত সঙ্গীত শিল্পীকে সম্মান জানানোর উদ্দেশ্যে। এবার জুবিন গর্গর জীবনকে নিয়ে তৈরি হতে চলেছে একটি মিউজিকাল ড্রামা। ছবিটির পরিচালনা, চিত্রনাট্য এবং সংগীত পরিচালনার দায়িত্ব রয়েছেন শ্রী প্রীতম।

ছবিটি প্রযোজনা করছেন এমডি ফারুক উদ্দিন। ছবির নাম ‘লাভ ইউ জুবিনদা’। এই ছবিটি তৈরি হতে চলেছে এক সংগ্রামী গায়ককে কেন্দ্র করে, যে ছোটবেলা থেকে জুবিনের বিশাল বড় ফ্যান।

এই সিনেমায় বর্ষা এবং ইকবাল ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন পরাণ বন্দ্যোপাধ্যায়, গীতাবলি রাজকুমারী, অভিজিৎ গুহ, পার্থপ্রতিম গোস্বামী, ভায়োলিনা বরদৈলে, সৌরভ চট্টোপাধ্যায় এবং মধুমিতা গুপ্ত। এই ছবির প্রথম পোস্টার লঞ্চ হবে অসমের গুয়াহাটিতে, সম্পূর্ণ সহযোগিতা করবেন জুবিন গর্গের স্ত্রী গরিমা গর্গ।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe