দীপিকা আউট, প্রভাসের স্পিরিটে রণবীর ঘরণীর জায়গা নিচ্ছেন ক্যাটরিনা? সত্যিটা জানুুন

দু-দশক পর টলিউডে ফিরতে চলেছেন ক্যাটরিনা? মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে ফের নাকি লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগতে ফিরছেন ভিকি ঘৎণী! জল্পনা তুঙ্গে। তবে সত্যিটা জানলে হতাশ হবেন! 

Published on: Jul 26, 2026, 15:33:01 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

মাতৃত্বের জেরেই সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ (Spirit) থেকে সরে দাঁড়িয়েছেন দীপিকা। আর মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে এই ছবি দিয়েই কি কামব্যাক করেবন ক্যাটরিনা কাইফ? বলিউডে নতুন জল্পনা। প্রভাস এবং তৃপ্তি দিমরি (Triptii Dimri) অভিনীত এই ছবিটি শুরু থেকেই খবরে রয়েছে। দীপিকা পাড়ুকোন ছবিটি থেকে সরে দাঁড়ানোর পর থেকেই নতুন নায়িকা কে হবেন, তা নিয়ে চর্চার শেষ ছিল না। সম্প্রতি গুঞ্জন, ক্যাটরিনা কাইফ নাকি প্রভাসের বিপরীতে অভিনয় করতে চলেছেন।

দীপিকা আউট, প্রভাসের স্পিরিটে রণবীর ঘরণীর জায়গা নিচ্ছেন ক্যাটরিনা? সত্যিটা জানুুন
দীপিকা আউট, প্রভাসের স্পিরিটে রণবীর ঘরণীর জায়গা নিচ্ছেন ক্যাটরিনা? সত্যিটা জানুুন

তবে ক্যাটরিনার এই ছবি দিয়ে অভিনয়ে ফেরার খবরকে পুরোপুরি উড়িয়ে দেওয়া হয়েছে মেকার্স ও ঘনিষ্ঠ সূত্রের পক্ষ থেকে।

গুঞ্জন খারিজ করল প্রযোজনা দল

'হিন্দুস্তান টাইমস'-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইন্ডাস্ট্রির এক বিশ্বস্ত সূত্র ক্যাটরিনা কাইফের 'স্পিরিট'-এ যোগ দেওয়ার খবরকে ভিত্তিহীন বলে নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, ‘ক্যাটরিনা কাইফের অভিনয়ে ফেরার পরিকল্পনা নিয়ে যেসব দাবি করা হচ্ছে, তার মধ্যে বিন্দুমাত্র সত্যতা নেই। এই দাবি সম্পূর্ণ অনুমান এবং ভুল তথ্যের ওপর ভিত্তি করে তৈরি, যার কোনো সত্যতা নেই।’

কেন দ্রুত ছড়িয়ে পড়ল এই রটনা?

ক্যাটরিনাকে নিয়ে এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ার পেছনে বড় দুটি কারণ ছিল, প্রায় দু- দশক পর টলিউডে প্রত্যাবর্তন-ক্যাটরিনা ২০০৪ সালে ভেঙ্কটেশের সাথে হিট ছবি 'মল্লিশ্বরী' দিয়ে তেলুগু ইন্ডাস্ট্রিতে পা রাখেন এবং সর্বশেষ ২০০৫ সালে বালকৃষ্ণের সাথে 'আল্লারী পিডুগু' ছবিতে অভিনয় করেছিলেন।

মাতৃত্বের পর প্রথম সিনেমা: ২০২১ সালের ডিসেম্বরে ভিকি কৌশলকে বিয়ের পর, ২০২৫ সালের ৭ নভেম্বর তাঁদের কোলজুড়ে আসে প্রথম সন্তান বিহান কৌশল (Vihaan Kaushal)। ক্যাটরিনাকে শেষবার ২০২৪ সালে বিজয় সেতুপতির সাথে ‘মেরি ক্রিসমাস’ ছবিতে দেখা গিয়েছিল। ফলে মাতৃত্বের পর এটিই তাঁর বড় পর্দায় ফেরার ছবি হতে পারত ভেবে অনুরাগীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। বিয়ের পর ক্যাটরিনার ঝুলিতে ছবি নেই বললেই চলে। একমাত্র মেরি ক্রিসমাস ছবিরই শ্যুটিং করেছেন তিনি। অনুষ্কার পথে হেঁটেই তাঁর ‘জিরো’ সহ-নায়িকাও দাম্পত্য আর মাতৃত্বকেই এখন ফোকাসে রেখেছেন।

কেমন হচ্ছে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’?

২০২৩ সালের মেগা ব্লকবাস্টার ‘অ্যানিম্যাল’-এর পর এটি নির্দেশক সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরবর্তী বড় ধামাকা। টি-সিরিজ এবং ভদ্রকালী পিকচার্সের ব্যানারে ভূষণ কুমার ও প্রণয় রেড্ডি ভাঙ্গা ছবিটি প্রযোজনা করছেন। ছবির ফার্স্ট লুকে রক্তাক্ত লুকে দেখা গেছে প্রভাসকে, আর তাঁর সিগারেট ধরিয়ে দিচ্ছেন তৃপ্তি দিমরি। তেলুগু ট্যালেন্টস অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে পরিচালক জানান, ইতিমধ্যেই ছবির ৪০ শতাংশ শুটিং সম্পন্ন হয়েছে।

২০২৭ সালের ৫ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘স্পিরিট’।

বিবাহ এবং মাতৃত্ব ক্যাটরিনা ভিকি কৌশলের সাথে দুই বছর ডেট করেছিলেন এবং 9 ডিসেম্বর, 2021 এ রাজস্থানে একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠানে বিয়ে করেছিলেন। এই দম্পতি গোপনীয়তা বজায় রাখা এবং তাদের অতিথি তালিকা সীমিত রাখার জন্য জোর দেওয়ার কারণে বিয়েটি নিয়ে অনেক আলোচিত হয়েছিল। সেই সময় ভারতে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি লাইক পাওয়া পোস্ট ছিল তাদের বিয়ের ছবি। ক্যাটরিনা 7 নভেম্বর, 2025 এ তাদের প্রথম সন্তান বিহান কৌশলের জন্ম দিয়েছেন। তারা এখনও তাদের ছেলের মুখ প্রকাশ করেননি। তিনি সম্প্রতি 16 জুলাই তার 43 তম জন্মদিন উদযাপন করেছেন এবং উদযাপনের ছবি পোস্ট করেছেন। তিনি বিহানের এক ঝলক দিয়েছিলেন যা ভক্তদের উত্তেজিত করেছিল। আত্মা সম্পর্কে

স্পিরিট পরিচালনা করেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা এবং প্রযোজনা করেছেন ভূষণ কুমার, প্রণয় রেড্ডি ভাঙ্গা, কৃষাণ কুমার এবং প্রভাকর রেড্ডি ভাঙ্গা টি-সিরিজ এবং ভদ্রকালী পিকচার্সের অধীনে। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রভাস এবং তৃপ্তি, তাদের প্রথম লুকে রক্তাক্ত দেখাচ্ছিল এবং পরেরটি তার সিগারেট জ্বালাচ্ছে। রণবীর কাপুর, রশ্মিকা মন্দানা এবং ত্রিপ্তি অভিনীত 2023 সালের হিট অ্যানিমালের পরে এই ছবিটি ভাঙ্গার পরবর্তী ছবি। ভাঙ্গা সম্প্রতি তেলুগু ট্যালেন্টস অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে ছবিটি সম্পর্কে কথা বলেছিলেন এবং বলেছিলেন, "আমরা 40% শুটিং শেষ করেছি। ছবিটি 5 মার্চ, 2027 এ মুক্তি পাওয়ার কথা রয়েছে।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More