...
...
Next Story

জি বাংলায় আসছে নতুন রিয়্যালিটি শো 'ড্রামাবাজ'! প্রোমো দেখে কী বলল নেটপাড়া?

এর আগে 'ডান্স বাংলা ডান্স', ‘দাদাগিরি’, ‘সারেগামাপা’, ‘মীরাক্কেল’, ‘হ্যাপি প্যারেন্টস ডে’ -এর মতো একাধিক রিয়্যালিটি শো দর্শকদের জন্য এনেছে জি বাংলা। এবার আসছে এক নতুন শো 'ড্রামাবাজ'।

Published on: Apr 1, 2026, 23:42:58 IST
Advertisement

জি বাংলায় সম্প্রতি শুরু হয়েছে 'সাতপাকে বাঁধা'। তাছাড়াও ইতিমধ্যেই জি বাংলা তাঁদের আরও একটি নতুন মেগা 'কমলা নিবাস'-এর ঘোষণা করেছে। এই মেগাতে জুটিতে দেখা মিলবে সোহিনী সেনগুপ্ত ও দেবশঙ্কর হালদারের। তাছাড়াও এই মেগার হাত ধরেই অনেক বছর পর মেগায় ফিরছেন পরমব্রত চট্টোপাধ্যায়। আর এর মধ্যেই ফের একটি নতুন ঘোষণা চ্যানেলের! তবে এবার কোন মেগা নয়। আসছে নতুন রিয়্যালিটি শো।

জি বাংলায় আসছে নতুন রিয়্যালিটি শো ড্রামাবাজ! প্রোমো দেখে কী বলল নেটপাড়া?
জি বাংলায় আসছে নতুন রিয়্যালিটি শো ড্রামাবাজ! প্রোমো দেখে কী বলল নেটপাড়া?

আরও পড়ুন: হনুমানের চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল শাহরুখকে? কেন তা প্রত্যাখ্যান করেন তিনি?

এর আগে 'ডান্স বাংলা ডান্স', ‘দাদাগিরি’, ‘সারেগামাপা’, ‘মীরাক্কেল’, ‘হ্যাপি প্যারেন্টস ডে’ -এর মতো একাধিক রিয়্যালিটি শো দর্শকদের জন্য এনেছে জি বাংলা। এবার আসছে এক নতুন শো 'ড্রামাবাজ'। ইতিমধ্যেই এই শোয়ের প্রোমো প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে থানায় একটি পুলিশের গাড়ি ঢুকছে। আর তার শব্দ পেতেই থরহরি কম্প গোটা থানা। চারিদিকে ‘স্যার আসছে, স্যার আসছে’ রব।

তারপরই দেখা মেলে এক খুদে পুলিশ অফিসারের। গলায় ঝোলানো ওয়াটার বোতল। তারপর তাকে বলতে শোনা যায়, ‘বয়স যদিও অল্প, জমিয়ে দেব গল্প।’ এই ভিডিয়োটি চ্যানেলের পক্ষ থেকে পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, ‘আসছে ’ড্রামাবাজ'! চোখ রাখুন #ZeeBangla-য়। আপনার বাড়িতেও কী রয়েছে এমন খুদে প্রতিভা? তাহলে তার ১ মিনিটের একটি ভিডিয়ো করে পাঠিয়ে দিন জি বাংলার WhatsApp নম্বরে।' তবে এই শোয়ের ফরম্যাট ঠিক কেমন হবে তা এখনও প্রকাশ করা হয়নি। তবে খুদে প্রতিভারা যে এখানে নিজেদের মেলে ধরার সুযোগ পাবে তার আভাস মিলেছে।

এই প্রোমো প্রকাশ্যে আসতেই নেটিজেনরা নানা কমেন্টে ভরে দিয়েছেন। একজন লেখেন, ‘ভেবেছিলাম জীবন থেকে হাসি চলে গিয়েছে… এখন দেখছি না... !’ আর একজন লেখেন, ‘ড্রামা জুনিয়ার্স এর বাংলা রূপান্তর। দক্ষিণে এই শো-টি বেশ জনপ্রিয়।’ আর একজন লেখেন, ‘সত্যিই খুব এক্সাইটেড!!’ এক নেটিজেন লেখেন, ‘সম্ভবত সৌরভ গঙ্গোপাধ্যায় স্টার জলসাতে গিয়েছেন বলেই এইবার এই নতুন শোটি আসছে। না হলে তো গতানুগতিক ভাবে এই বার দাদাগিরিই হওয়ার কথা ছিল।’ আসলে এখন সারেগামাপা চলছে। এটি শেষ হলে 'দাদাগিরি' বা 'ডান্স বাংলা ডান্স'ই এতদিন এসেছে জি বাংলার পর্দায়। এবার স্বাদ বদলে খুশি দর্শকরাও।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe