...
...
Next Story

রক্তে মাখা জীবন, প্রাণের ঝুঁকি নিয়ে পাগলামি, ‘নিব্বা নিব্বি’- র ট্রেলার প্রকাশ্যে

খুব সম্প্রতি প্রকাশ্যে এসেছিল একেবারে অন্য ধাঁচের ছবির প্রথম ঝলক। আগামী ১৪ অগস্ট জি ফাইভ বাংলায় মুক্তি পাবে ছবিটি। ছবির নাম নিব্বা নিব্বি। পরিচালক তথাগত মুখোপাধ্যায়। মুখ্য ভূমিকায় থাকছেন সৌরসেনী মৈত্র এবং ঋশভ বসু।

Published on: Aug 8, 2026, 17:20:42 IST
Advertisement

খুব সম্প্রতি প্রকাশ্যে এসেছিল একেবারে অন্য ধাঁচের ছবির প্রথম ঝলক। আগামী ১৪ অগস্ট জি ফাইভ বাংলায় মুক্তি পাবে ছবিটি। ছবির নাম ‘নিব্বা নিব্বি’। পরিচালক তথাগত মুখোপাধ্যায়। মুখ্য ভূমিকায় থাকছেন সৌরসেনী মৈত্র এবং ঋশভ বসু। ছবিতে স্বামী স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন তাঁরা। থাকবেন শান্তিলাল মুখোপাধ্যায়, শংকর চক্রবর্তী, অভিনব ঘোষ, শুভদীপ নস্কর, বিশ্ব বসু বিশ্বাস, প্রাঞ্জল দাস, রুশা বন্দ্যোপাধ্যায়, সহ অনেকেই।

নিব্বা নিব্বি- র ট্রেলার প্রকাশ্যে
নিব্বা নিব্বি- র ট্রেলার প্রকাশ্যে

আগেই জানা গিয়েছিল, ছবিতে দুই তরুণ তরুনীর গল্প বলবেন পরিচালক যারা ক্ষমতাবানদের গোপন তথ্য রাখা একটি হার্ড ড্রাইভ তৈরি করে, তারপর সেটা নিয়ে বেরিয়ে যায় রোড ট্রিপে। কিন্তু এই গোটা রাস্তায় তাদের সঙ্গে ঘুরতে থাকে একের পর এক ঘটনা। রসিকতা থেকে হিংসা সবকিছুই দেখতে পাওয়া যাবে এই সিনেমার মধ্যে। এবার প্রকাশ্যে এল ছবির অফিশিয়াল ট্রেলার।

আরও পড়ুন: ‘চিরদিনই’- এর পর ফের ক্যামেরার সামনে শিরিন, ফিরছেন নতুন চরিত্র নিয়ে, কোথায়?

ট্রেলার প্রসঙ্গে

গোটা ট্রেলারটি জুড়ে শুধুই দেখতে পাওয়া যায় গিয়েছে ভায়োলেন্স। রক্ত, দুই বেপরোয়া যুবক যুবতী, একটা হার্ডডিক্স আর অনেক জীবনের বাজি। নতুন প্রজন্মকে তুলে ধরা হয়েছে এই ট্রেলারের মধ্যে, যার ফলে অনেকটাই বেশি বেপরোয়া দেখানো হয়েছে অভিনেতা-অভিনেত্রীকে।

আরও পড়ুন: দাদাগিরির মঞ্চে উপস্থিত মৃগয়া টিম, ভালোবাসার কথা উঠতেই লজ্জায় লাল মিঠুন-মমতা

এই সিনেমায় সৌরসেনী অভিনয় করবেন ৯ মাসের অন্তঃসত্তা পার্বতী মজুমদারের চরিত্রে। কিন্তু একজন অন্তঃসত্ত্বা নারীর যেমন হওয়ার কথা পার্বতী কিন্তু একেবারেই তার উল্টো। অন্যদিকে পার্বতীর স্বামী দেবা দাস, জীবনকে দেখে রঙিন চশমায়। এই প্রথম জি ফাইভে ওটিটির জন্য তৈরি হতে চলেছে একটি ছবি, যা মূলত তুলে ধরবে নতুন প্রজন্মের ছেলেমেয়েদের চিন্তাভাবনাকে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks