...
...
Next Story

আবার মুক্তি পাচ্ছে ‘নির্বাসিত’, কলকাতায় বসে দেখবেন তসলিমা, উচ্ছ্বসিত চূর্ণী

পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালা বদল হওয়ার পরেই বাংলায় পদার্পণ করতে চলেছেন তসলিমা নাসরিন। ২০০৭ সালে সিপিএমের আমলে লেখিকাকে কলকাতা থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছিল। অবশেষেই এত বছর বাংলা থেকে দূরে থাকার পর আবার তিনি ফিরতে চলেছেন কলকাতায়। এর মধ্যেই শুনতে পাওয়া গেল আরও একটি সুখবর।

Published on: Jul 20, 2026, 18:30:36 IST
Advertisement

পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালা বদল হওয়ার পরেই বাংলায় পদার্পণ করতে চলেছেন তসলিমা নাসরিন। ২০০৭ সালে সিপিএমের আমলে লেখিকাকে কলকাতা থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছিল। অবশেষে এত বছর বাংলা থেকে দূরে থাকার পর আবার তিনি ফিরতে চলেছেন কলকাতায়। এর মধ্যেই শুনতে পাওয়া গেল আরও একটি সুখবর।

আবার মুক্তি পাচ্ছে ‘নির্বাচিত’
আবার মুক্তি পাচ্ছে ‘নির্বাচিত’

আগামী ১ অগস্ট কলকাতায় পা রাখতে চলেছেন তসলিমা নাসরিন। আর তার ঠিক আগেই আবার বড় পর্দায় মুক্তি পাবে তসলিমার জীবন নিয়ে গড়ে ওঠার ছবি ‘নির্বাসিত’। আগামী ৩১ জুলাই আবার মুক্তির আলো দেখতে চলেছে এই ছবিটি। এই ভাবেই হয়তো তসলিমার ঘরে ফেরার দিনটিকে উদযাপন করা হবে।

আরও পড়ুন: মানসিক কষ্ট যখন ছাপিয়ে যায় কল্পনাকেও, তখনই তৈরি হয় এক সুপারহিরোর

নির্বাসিত ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন চূর্ণী গঙ্গোপাধ্যায়। তিনি অভিনয় করেছিলেন তসলিমা নাসরিনের চরিত্রে। খুব স্বাভাবিকভাবে এই ছবিটি মুক্তি পাওয়ার খবর শুনে ভীষণ খুশি অভিনেত্রী। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত নির্বাসিত মুক্তি পাওয়ার প্রসঙ্গে অভিনেত্রী জানান, এই ছবিটি তৈরি হয়েছিল তসলিমা নাসরিনের বাংলাদেশ থেকে বেরিয়ে যাওয়া এবং কলকাতা থেকে চলে যাওয়া এই দুই নির্বাচনের ঘটনাকে নিয়ে।

আরও পড়ুন: নিজেকে হঠাৎ ‘মানসিকভাবে অসুস্থ’ বললেন মানসী, কী এমন হল?

তসলিমার বাংলায় ফিরে আসা প্রসঙ্গে চূর্ণী বলেন, ‘এই জয়, তসলিমা দিদির জয়। উনি কলকাতায় বসে এই ছবি দেখবেন এর থেকে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না।’ উল্লেখ্য, এই ছবিতে আরও অভিনয় করেছিলেন রাইমা সেন, শাশ্বত, পরিচালক কৌশিক নিজেই।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks