...
...
Next Story

‘সরকে চুনার তেরি’ বিতর্কে মুখ খুললেন নোরা, দিলেন ট্রোলারদের কড়া জবাব

‘সরকে চুনার তেরি’ বিতর্কের মাঝে নোরা ফাতেহির ব্যাখ্যা অনলাইনে বিতর্কের জন্ম দিয়েছে, যেখানে অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী মন্তব্যের মাধ্যমে তার দাবি নিয়ে প্রশ্ন তুলেছেন।

Updated on: Mar 19, 2026, 11:19:01 IST
Advertisement

বুধবার অভিনেত্রী নোরা ফাতেহি কন্নড় প্যান-ইন্ডিয়া ফিল্ম 'কেডি: দ্য ডেভিল'-এর নতুন গান ‘সরকে চুনার তেরি’ নিয়ে বিতর্ক নিয়ে মুখ খুলেছেন। তিনি জানান যে তিনি গানটির হিন্দি সংস্করণ সম্পর্কে অবগত ছিলেন না। তবে, অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী তার এই ব্যাখ্যাকে একটি অস্পষ্ট অজুহাত বলে ব্যাখা করেছেন।

নোরার বক্তব্য প্রসঙ্গে

‘সারকে চুনার তেরি’ বিতর্কে মুখ খুললেন নোরা
‘সারকে চুনার তেরি’ বিতর্কে মুখ খুললেন নোরা

বুধবার নোরা ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেছেন, যেখানে তিনি বলেছেন যে তিনি শুধুমাত্র গানটির মূল কন্নড় সংস্করণের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন এবং তিনি জানতেন না যে এর একটি হিন্দি সংস্করণও তৈরি করার পরিকল্পনা ছিল। তবে, তার এই ব্যাখ্যা অনলাইনে বিতর্কের জন্ম দিয়েছে, যেখানে অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী কমেন্টের মাধ্যমে তাঁর এই বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন।

আরও পড়ুন: 'আর্টিস্টের সঙ্ঘবদ্ধ হওয়ার সময়...', 'এরাও মানুষ' বিতর্কে জীতুর পাশে সুদীপা

যদিও নোরাও সেই সমস্ত কমেন্টের সরাসরি জবাব দিয়েছেন। যখন একজন মন্তব্য করেছিলেন, ‘এমন হয় নাকি! কেউ গানের কথা না জেনে কাজ করে না’, নোরা জবাবে লেখেন, ‘কিন্তু আমি সেই গানের কথায় পারফর্ম করিনি। আপনি কি আমার এই ভিডিওতে বলা কিছুই বোঝেন না? আমি হিন্দি সংস্করণে পারফর্ম করিনি। এটি রিলিজ হওয়ার আগ পর্যন্ত আমি এটি কখনও দেখিনি বা শুনিনি। আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেননি। যদি আপনি সত্যিই এতে প্রভাবিত হন, তবে অনুগ্রহ করে এই বিষয়টি সেই ব্যক্তিদের কাছে উত্থাপন করুন যারা এই গানটি তৈরি করেছেন এবং আমার অনুমতি ছাড়াই আমার ছবি ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছেন।’

আরও পড়ুন: কাজের ফাঁকেই চলছে ড্যাডি টাইম! নডিকে নিয়ে শ্যুটিং ফ্লোরে এলেন পরম, জোরকদমে চলছে কাজও

একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী প্রশ্ন তুলেছিলেন কেন নোরা গানটির নির্মাতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেননি, নোরার অবস্থান নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। নোরা প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, ‘চিন্তা করবেন না, আমি অবশ্যই মামলা করব… যদি আপনি যুক্তি খুঁজছেন, তবে আমার ভিডিওটি আবার দেখুন এবং কাউকে দিয়ে অনুবাদ করিয়ে নিন কারণ মনে হচ্ছে আপনার আমার ইংরেজিতে সমস্যা হচ্ছে।’

একটি মন্তব্যে লেখা ছিল, ‘কয়েকদিন ধরে নেটওয়ার্ক নেই নাকি এমন একটা বাজে গল্প বানাতে সময় নিচ্ছেন? দেখা যাক আপনি তাদের মামলা করেন কিনা বা এই ছবিটি মুক্তি পায় কিনা।’ এর উত্তরে, নোরা লিখেছেন, ‘নেটওয়ার্ক ছিল না, আমি পাহাড়ে ছিলাম… এবং হ্যাঁ আমার সবচেয়ে প্রিয় বন্ধু মারা গিয়েছিল তাই কয়েক দিনের জন্য আমি ছিলাম না। আমাকে কোনও গল্প বানানোর দরকার নেই, যা সত্যি তাই বলেছি।’

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe