...
...
Next Story

Nusrat Jahan: ফ্ল্যাট দুর্নীতি মামলায় তলব নুসরতকে, বুধবার সকালে ইডির দফতরে হাজিরা দিলেন অভিনেত্রী

Nusrat Jahan: এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ভোট উৎসব চলছে। আগামীকাল অর্থাৎ ২৩ এপ্রিল রাজ্যের প্রথম দফার ভোট হবে। কড়া নিরাপত্তায় মুড়িয়ে দেওয়া হয়েছে রাজ্যকে। এই সবকিছুর মধ্যেই ইডির দফতরে হাজিরা দিতে গেলেন অভিনেত্রী নুসরত জাহান।

Published on: Apr 22, 2026, 11:50:27 IST
Advertisement

Nusrat Jahan: এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ভোট উৎসব চলছে। আগামীকাল অর্থাৎ ২৩ এপ্রিল রাজ্যের প্রথম দফার ভোট হবে। ইতিমধ্যেই কড়া নিরাপত্তায় মুড়িয়ে দেওয়া হয়েছে রাজ্যকে। এই সবকিছুর মধ্যেই ইডির দফতরে হাজিরা দিতে গেলেন অভিনেত্রী নুসরত জাহান।

বুধবার সকালে ইডির দফতরে হাজিরা অভিনেত্রীর
বুধবার সকালে ইডির দফতরে হাজিরা অভিনেত্রীর

গত সোমবার ফ্ল্যাট দুর্নীতি মামলায় নুসরত জাহানকে তলব করা হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে। বুধবার হাজিরা দেওয়ার কথা ছিল অভিনেত্রীর। সেই কথা মতোই বুধবার সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্স- এ হাজিরা দিলেন অভিনেত্রী।

আরও পড়ুন: 'আমি বলিনি আমার কেরিয়ার শেষ...', ব্যক্তিগত কথোপকথন ফাঁস হতেই রেগে কাঁই শ্বেতা

সূত্র অনুযায়ী জানা গিয়েছে, বুধবার সকাল ৯:৩০ মিনিটে টালিগঞ্জের বাড়ি থেকে ইডির অফিসের দিকে রওনা হন অভিনেত্রী। বেলা সাড়ে দশটা নাগাদ তিনি পৌঁছে যান অফিসে। গাড়ি থেকে নেমেই সোজা ইডির দফতরে প্রবেশ করতে দেখা যায় অভিনেত্রীকে, সঙ্গে ছিলেন স্বামী যশ দাশগুপ্ত।

প্রসঙ্গত, প্রথমে জানা গিয়েছিল রেশন দুর্নীতি মামলায় অভিনেত্রীর নাম উঠে এসেছে তাই তাঁকে হাজিরা দেওয়ার জন্য ডাকা হয়েছে কিন্তু পরে জানা গিয়েছে যে রেশন দুর্নীতি মামলার জন্য নয়, বরং ফ্ল্যাট দুর্নীতি মামলার জন্য অভিনেত্রীকে তলব করা হয়েছে।

সূত্র অনুযায়ী আরও জানা গিয়েছে, বেশ কিছু সময় আগে রাজারহাট এলাকায় ফ্ল্যাট কেনাবেচার ক্ষেত্রে যে প্রতারণার অভিযোগ উঠেছিল সেই বিষয় নিয়ে তদন্ত শুরু করেছিল ইডি। এই তদন্তে যে সংস্থার কথা জানা যায় সেখানকার ডিরেক্টর ছিলেন নুসরত জাহান। বিগত কয়েক মাসে তদন্ত চলাকালীন বেশ কিছু তথ্য উঠে এসেছে ইডি আধিকারিকদের হাতে, সেই তথ্যের ভিত্তিতেই এবার তলব করা হয় অভিনেত্রীকে।

উল্লেখ্য, প্রথমে নুসরত কলকাতায় হাজরা দিতে অনিচ্ছা প্রকাশ করেছিলেন বলে জানা যায়। অভিনেত্রী চেয়েছিলেন দিল্লির দফতরে হাজিরা দিতে, কিন্তু সেই আর্জি খারিজ করে দেওয়ার ফলে অবশেষে কলকাতায় এসেই হাজরা দিতে হল নুসরতকে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks