হাজার যন্ত্রণাতেও সে ছাড়েনি ভক্তির পথ, টিজারে ফুটল বামাক্ষ্যাপার মাতৃবন্দনার ঝলক

গতকাল অর্থাৎ কৌশিকি অমাবস্যার দিন মুক্তি পেয়েছিল সাধক বামাক্ষ্যাপা সিনেমার প্রথম পোস্টার, যা দেখেই দর্শকদের আনন্দ দ্বিগুণ হয়ে যায়। ধারাবাহিকে সব্যসাচী চৌধুরীকে সাধক বামাক্ষ্যাপার চরিত্রে অভিনয় করতে দেখেছেন দর্শকরা, এবার পালা বড় পর্দার।

Published on: Sep 11, 2026, 13:30:04 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

গতকাল অর্থাৎ কৌশিকি অমাবস্যার দিন মুক্তি পেয়েছিল সাধক বামাক্ষ্যাপা সিনেমার প্রথম পোস্টার, যা দেখেই দর্শকদের আনন্দ দ্বিগুণ হয়ে যায়। ধারাবাহিকে সব্যসাচী চৌধুরীকে সাধক বামাক্ষ্যাপার চরিত্রে অভিনয় করতে দেখেছেন দর্শকরা, এবার পালা বড় পর্দার। শ্রী ভেঙ্কটশ ফ্লিমস প্রযোজিত এই সিনেমায় মা তারার চরিত্রে অভিনয় করবেন পায়েল দে। এবার মুক্তি পেল ‘সাধক বামাক্ষ্যাপা’ সিনেমার টিজার।

টিজারে ফুটল বামাক্ষ্যাপার মাতৃবন্দনার ঝলক
টিজারে ফুটল বামাক্ষ্যাপার মাতৃবন্দনার ঝলক

টিজার প্রসঙ্গে

টিজারের প্রত্যেকটি মুহূর্তে রয়েছে সাধক বামাক্ষ্যাপার মা তারাকে খুঁজে পাওয়ার গল্প। একজন সাধক যে কিনা মা কালীকে খুঁজেছে অন্ধকারে, আলোয়, মূর্তিতে, জলে স্থলে সর্বত্র, সেই সাধক বামাক্ষ্যাপারে জীবন নেহাত সহজ ছিল না। হাজার লাঞ্ছনা গঞ্জনার পরেও সে ভক্তির পথ থেকে সরে দাঁড়ায় নি। জীবনের প্রত্যেকটি কঠিন পরিস্থিতি পেরিয়েও সে বারবার খুঁজে বেড়ায় মা তারাকে।

আরও পড়ুন: জুবিনের প্রিয় কলকাতায় এলেন গরিমা, শুরু হল ‘লাভ ইউ জুবিনদা’-র শ্যুটিং

সাধক বামাক্ষ্যাপার এই অসম্ভব ভক্তির গল্পই এবার ফুটে উঠবে সাধক বামাক্ষ্যাপা সিনেমার হাত ধরে। জানা যাবে তারাপীঠের বহু অজানা ইতিহাস। শুধুমাত্র টিজারেই সব্যসাচীর অভিনয় দেখে গায়ে কাঁটা দিয়েছে দর্শকদের। আবহ সঙ্গীত যেন এক লহমায় দর্শকদের নিয়ে গিয়েছে কয়েক হাজার বছর পিছনে।

সাধক বামাক্ষ্যাপা প্রসঙ্গে

এই ছবির পরিচালনায় রয়েছেন সায়ন্তন ঘোষাল। ছবির রচনা এবং সৃজনশীল পরিচালনার দায়িত্বে সব্যসাচী চৌধুরী। ছবির সংগীত পরিচালনায় ইন্দ্রদীপ দাশগুপ্ত। সিনেমায় সব্যসাচী এবং পায়েল ছাড়াও অভিনয় করবেন সাহেব চট্টোপাধ্যায়। আগামী কালীপুজোয় মুক্তি পাবে এই ছবিটি।

আরও পড়ুন: ‘উনি বিগ বসে থাকলে সারাদিন হাম্বা-রাম্বা করবেন…’, এবার স্যান্ডির নিশানায় এবার মমতা

প্রসঙ্গত, সব্যসাচী এবং পায়েল দে এর আগে অভিনয় করেছিলেন ‘সাধক রামপ্রসাদ’ ধারাবাহিকে। ওই ধারাবাহিকেও মা কালীর চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী। তবে সব থেকে বেশি জনপ্রিয়তা পেয়েছিল ‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিক, যেখানে সাধক বামাক্ষ্যাপার চরিত্রকে যেন জীবন্ত করে তুলেছিলেন সব্যসাচী।