আগামী ৪ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘উইঙ্কল টুইঙ্কল’। এই সিনেমায় বাবা ছেলের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তী এবং পরমব্রত চট্টোপাধ্যায়কে। দুই প্রজন্মের দুই ব্যক্তির রাজনৈতিক মতভেদের গল্পকে কেন্দ্র করে তৈরি এই ছবি।

ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। ট্রেলারের প্রথমেই রজতাভ দত্ত এবং ঋত্বিক চক্রবর্তীর কিছু কথোপকথন শুনতে পাওয়া যায়, যা দেখে বোঝা যায় ঋত্বিক চরম বামপন্থী একজন মানুষ। কিন্তু সে আটকে রয়ে গিয়েছে ১৯৭৬ সালে। এটা যে ২০১২ সেটা সে কিছুতেই মানতে চায় না। মাঝের এতগুলো বছর তার কিছুই মনে নেই তাই সে শচীন টেন্ডুলকার নয় বরং শচীন দেব বর্মনের মধ্যেই আটকে রয়ে গিয়েছে।
আরও পড়ুন: 'আমি দিদি নম্বর ওয়ানের সঞ্চালনার কাজটা করতে পারব না', কী হল স্বস্তিকার?
তবে শুধু বাইরে নয় বাড়ির মধ্যেও ক্রমাগত তাকে লড়াই করে যেতে হচ্ছে নিজের মানুষদের সঙ্গে। ঋত্বিকের ছেলে পরমব্রত নতুন রাজনৈতিক মতবাদে বিশ্বাসী। চাকরি না পাওয়ার দোষটাও সেই দলের ওপর দিতে নারাজ। এদিকে বাবার মতো মাও চরম বামপন্থী। অর্থাৎ বোঝাই যাচ্ছে এক বাড়ির মধ্যে রাজনৈতিক মতভেদ স্পষ্ট।
কিন্তু সব থেকে বেশি সমস্যায় পড়ে যায়, ঋত্বিক অর্থাৎ সব্যসাচী। মাঝের ২৬ টা বছর তার জীবন থেকে হারিয়ে গিয়েছে। পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে সে কিছুতেই মানিয়ে নিতে পারে না। ট্রেলারে খুব বেশি কিছু না দেখানো হলেও যেটুকু দেখানো হয়েছে তাতেই বোঝা যাচ্ছে যে সম্পূর্ণ রাজনৈতিক মতভেদের এক দুর্দান্ত গল্প ফুটে উঠবে এই ছবির মাধ্যমে।
{{/usCountry}}কিন্তু সব থেকে বেশি সমস্যায় পড়ে যায়, ঋত্বিক অর্থাৎ সব্যসাচী। মাঝের ২৬ টা বছর তার জীবন থেকে হারিয়ে গিয়েছে। পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে সে কিছুতেই মানিয়ে নিতে পারে না। ট্রেলারে খুব বেশি কিছু না দেখানো হলেও যেটুকু দেখানো হয়েছে তাতেই বোঝা যাচ্ছে যে সম্পূর্ণ রাজনৈতিক মতভেদের এক দুর্দান্ত গল্প ফুটে উঠবে এই ছবির মাধ্যমে।
{{/usCountry}}আরও পড়ুন: বিগ বসের আগে স্পেশাল প্রস্তুতি, সিদ্ধি বিনায়ক মন্দিরে পুজো দিলেন মনামী
ছবিতে পরমব্রত এবং ঋত্বিক ছাড়া অভিনয় করেছেন অনুসূয়া মজুমদার যিনি ঋত্বিকের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন। ঋত্বিকের মেয়ের ভূমিকায় রয়েছেন অঙ্গনা রায়। অনুসূয়ার যৌবনের চরিত্রে অভিনয় করবেন সোহিনী সরকার।