...
...
Next Story

কেরিয়ারের শুরুতেই হন সলমনের সহ নায়িকা, কোথায় হারিয়ে গেলেন পূজা?

খুব কম অভিনেতা-অভিনেত্রীর জীবনে এমন সুযোগ আছে যে কেরিয়ারের প্রথমেই প্রথম সারির অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে কাজ করতে। এমনই সুযোগ এসেছিল ১৭ বছর বয়সী এক অভিনেত্রী যিনি প্রথম ছবিতেই অভিনয় করেছিলেন ভাইজানের বিপরীতে।

Published on: Sep 17, 2026, 22:00:05 IST
Advertisement

খুব কম অভিনেতা-অভিনেত্রীর জীবনে এমন সুযোগ আছে যে কেরিয়ারের প্রথমেই প্রথম সারির অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে কাজ করতে। এমনই সুযোগ এসেছিল ১৭ বছর বয়সী এক অভিনেত্রী যিনি প্রথম ছবিতেই অভিনয় করেছিলেন ভাইজানের বিপরীতে। বীরগতি ছবিতে এই অভিনেত্রীর অভিনয় মুগ্ধ করেছিল সকলকে। কিন্তু ঠিক যেমনভাবে জীবন এভাবেই ভেবেছিলেন তিনি, তার কিছুই হয়নি।

কেরিয়ারের শুরুতেই হন সলমনের সহ নায়িকা
কেরিয়ারের শুরুতেই হন সলমনের সহ নায়িকা

প্রথম ছবিতে ভালো অভিনয় করার পরেও তিনি আর তেমন কোনও ছবিতে অভিনয় করার সুযোগ পাননি। অবশেষে একটা সময় অভিনয় ছেড়ে দিয়ে বিয়ে করে নেন এবং গোয়ায় চলে যান। কিন্তু এরপরেও তাঁর জীবনে এমন কিছু মোড় আসে যা একেবারে অপ্রত্যাশিত। এই অভিনেত্রীর নাম পূজা দাদওয়াল।

আরও পড়ুন: 'ওরা যাই বলুক তোমাকে...', স্বস্তিকা দিলেন নেতিবাচক মন্তব্য সামলানোর রেমিডি

মুম্বইয়ে জন্ম পূজার। সেখানেই তাঁর বেড়ে উঠা। ১৯৯৫ সালে যখন তিনি সিনেমা জগতে আসার সুযোগ পান প্রথম ছবিতেই তিনি অভিনয় করেন সলমন খানের বিপরীতে। খুব স্বাভাবিকভাবেই সকলে ভেবেছিলেন যে পূজার কেরিয়ার গ্রাফ এবার ঊর্ধ্বগামী হবে কিন্তু তা হয়নি।

বহুদিন সিনেমায় অফার না পাওয়ার পর তিনি ধীরে ধীরে টেলিভিশনে আসার চেষ্টা করেন এবং আশিকি এবং ঘরানার মতো ধারাবাহিকে অভিনয় করেন। কিন্তু তেমনভাবে দর্শকদের আকর্ষণ করতে না পারার জন্য পূজা অভিনয় থেকে পুরোপুরি নিজেকে সরিয়ে নেন। এরপর তিনি বিয়ে করে গোয়ায় চলে যান এবং সেখানে নতুন জীবন শুরু করেন।

২০১৮ সালে হঠাৎ করে যক্ষয় আক্রান্ত হন তিনি। দেখা দেয় ফুসফুসের গুরুতর সমস্যা। ধীরে ধীরে স্বাস্থ্যের দ্রুত অবনতি ঘটতে থাকে এবং প্রয়োজনীয় চিকিৎসার খরচ জোগাড় করতে হিমশিম খেতে হয় তাঁকে। পরিস্থিতি আরও কঠিন হয়ে যায় কারণ পূজা এই সময় স্বামী বা শ্বশুরবাড়ির কারোর সমর্থন পাননি।

অবশেষে খুব সামান্য টাকা নিয়ে তিনি মুম্বই ফিরে আসেন। মুম্বইতে পরিচিত এবং আত্মীয়দের সাহায্যে হাসপাতালে ভর্তি হন। তবে এই সলমন খান এগিয়ে আসেন পূজার চিকিৎসার খরচ বহন করার জন্য। প্রায় ছয় মাস পূজার চিকিৎসার খরচ চালিয়ে তিনি তাঁকে সুস্থ করেন।

২০২০ সালে তিনি ‘শুকরানা: গুরু নানক দেব জি কা’ নামের পাঞ্জাবি চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে আরও একবার চেষ্টা করেছিলেন, কিন্তু তাতে তাঁর অবস্থার কোনও পরিবর্তন হয়নি। অবশেষে পূজা ইন্ডাস্ট্রির বাইরে কাজ খোঁজার সিদ্ধান্ত নেন। অবশেষে পরিচালক রাজেন্দ্র সিংয়ের সহায়তায় তিনি নিজের বাড়ি থেকে একটি টিফিন সার্ভিস শুরু করেন, যেখানে তিনি খাবার রান্না করে গ্রাহকদের কাছে পৌঁছে দেন।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks