Mangalakanta Roy: না ফেরার দেশে মঙ্গলাকান্ত রায়, ১০৪ বছরে থামল জীবনের পথ চলা
Mangalakanta Roy: ওপার বাংলার মানুষ হলেও সারেঙ্গী বাদক মঙ্গলাকান্ত রায়ের সুরের মূর্ছনায় বারবার মুগ্ধ হয়েছে এপার বাংলার মানুষও। বৃহস্পতিবার রাত ১:৩০ মিনিটে চিরকালের জন্য ইহলোক ছেড়ে চলে গেলেন মঙ্গলাকান্ত রায়।
Mangalakanta Roy: ওপার বাংলার মানুষ হলেও সারেঙ্গী বাদক মঙ্গলাকান্ত রায়ের সুরের মূর্ছনায় বারবার মুগ্ধ হয়েছে এপার বাংলার মানুষও। কিন্তু যে মানুষটা জীবদ্দশায় প্রত্যেক মানুষকে আনন্দ দিয়েছেন নিজের সুরের মাধ্যমে, সেই মানুষটাই এবার না ফেরার দেশে চলে গেলেন। বৃহস্পতিবার রাত ১:৩০ মিনিটে চিরকালের জন্য ইহলোক ছেড়ে চলে গেলেন মঙ্গলাকান্ত রায়।
না ফেরার দেশে মঙ্গলকান্ত রায়
জানা গিয়েছে, জলপাইগুড়ির ময়নাগুড়িতে নিজের বাড়িতেই মৃত্যু হয়েছে তাঁর। মৃত্যুর সময় তাঁর বয়স ছিল ১০৪ বছর। দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। কিন্তু গত কয়েক মাস ধরে শারীরিক অবস্থার অবনতি হয়। জলপাইগুড়িতে চলছিল চিকিৎসা। কিন্তু মেডিকেল বোর্ড তৈরি করে চিকিৎসা শুরু হলেও শারীরিক অবস্থার অবনতি হয়।
পরিবার সূত্রে খবর, গত দু-তিন দিন আরও বেশি ভেঙে পড়েন তিনি। খাওয়া-দাওয়া পুরোপুরি বন্ধ করে দেন। অবশেষে বৃহস্পতিবার গভীর রাতে ইহলোক ছেড়ে পরলোক গমন করেন তিনি। শুক্রবার ময়নাগুড়ির ধওলাগুড়িতে শেষকৃত্য সম্পন্ন হয় মঙ্গলাকান্ত রায়ের।
প্রসঙ্গত, ২০২৩ সালে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হয়েছিলেন তিনি। শুধুমাত্র গানের সুরে সারেঙ্গী বাজাতেন তা নয়, বিভিন্ন পশুপাখি ডাক নকল করতে পারতেন তিনি সারেঙ্গীর সাহায্যে। কিন্তু এত গুণী মানুষ হওয়া সত্ত্বেও চরম অনটনে জীবন কাটিয়েছেন তিনি।
Home/Entertainment/Mangalakanta Roy: না ফেরার দেশে মঙ্গলাকান্ত রায়, ১০৪ বছরে থামল জীবনের পথ চলা