Sign in

Anik Dutta: শুক্রের সকালে নন্দনে এলেন অনীক! মালা দিয়ে পরিচালককে শেষশ্রদ্ধা জানাল টলিউড

Anik Dutta: শুক্রবার সকাল ন'টায় নন্দনে নিয়ে আসা হলো অপরাজিত অনীক দত্তের মরদেহ। পরিচালককে শেষ শ্রদ্ধা জানানোর জন্য নন্দন চত্বরে ভিড় করেছেন অনুরাগীরা। এদিন সকাল থেকে এমনটাই দৃশ্য চোখে পড়ল নন্দনের বাইরে।

Published on: May 29, 2026, 11:29:30 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Anik Dutta: শুক্রবার সকাল ন'টায় নন্দনে নিয়ে আসা হল ‘অপরাজিত’ অনীক দত্তর মরদেহ। পরিচালককে শেষ শ্রদ্ধা জানানোর জন্য নন্দন চত্বরে ভিড় করেছেন অনুরাগীরা। এদিন সকাল থেকে এমনটাই দৃশ্য চোখে পড়ল নন্দনের বাইরে।

শুক্রের সকালে নন্দনে এলেন অনীক!
শুক্রের সকালে নন্দনে এলেন অনীক!

বৃহস্পতিবার 'পিস ওয়ার্ল্ড'- এ রাখা হয়েছিল পরিচালকের মরদেহ। প্রথমে ঠিক করা হয়েছিল শুক্রবার সকাল ১১:৩০ থেকে দুপুর ১২:৩০ পর্যন্ত প্রয়াত পরিচালকের মরদেহ রাখা হবে টলিপাড়ার ঐতিহাসিক নিউ থিয়েটার্স ১ স্টুডিওর (NT-1) তিন তলায়।

তবে গতকাল রাতে পরিচালকের কন্যা ঐশী রায় দত্তের সঙ্গে কথা বলেন বিজেপি বিধায়ক তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ। তারপরেই সিদ্ধান্ত নেওয়া হয় অনীক দত্তের মরদেহ প্রথমে নিয়ে যাওয়া হবে নন্দনে, তারপর সেখান থেকে নিয়ে যাওয়া হবে নিউ থিয়েটার্স ১ স্টুডিওয়।

আরও পড়ুন: ছাদের একপাশে পড়ে অনীক দত্তর চটিজোড়া, পুলিশের হাতে এল ছাদের সিসিটিভি ফুটেজ

এই দিন নন্দনের মূল দরজার সামনে বড় করে রাখা হয় অনীক দত্তর ছবি। সেখানেই ফুল মালা দিয়ে পরিচালককে শেষ শ্রদ্ধা জানান সকলে। অতিরিক্ত গরমে পরিচালকের দেহ গাড়ি থেকে বের না করার সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবার নন্দনে উপস্থিত ছিলেন লকেট চট্টোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, অঞ্জনা বসু, পাপিয়া অধিকারী, রুদ্রনীল ঘোষ, ফিরদৌসল হাসান সহ আরও অনেকে।

প্রসঙ্গত, গত বুধবার দুপুরে কলকাতার হিন্দুস্তান পার্ক এলাকায় নিজের আবাসনের ছাদ থেকে পড়ে মৃত্যু হল ‘ভূতের ভবিষ্যৎ’ পরিচালক অনীক দত্তর। প্রাথমিকভাবে এই মৃত্যুর কারণ বোঝা না গেলেও পরে ছাদ থেকেই পাওয়া যায় পরিচালকের হাতে লেখা সুইসাইড নোট। বুঝতে বাকি থাকে না, আত্মহত্যা করেই মৃত্যু হয়েছে পরিচালকের।

আরও পড়ুন: অনীক দত্তর আকস্মিক প্রয়াণে স্তব্ধ টলিউড, শোক প্রকাশ করলেন প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

তদন্তে নেমে আরও জানা গিয়েছিল, বুধবার বাড়ি থেকে নিজের গাড়ি করে প্রাক্তন স্ত্রীর ফ্ল্যাটে এসেছিলেন অনীক দত্ত। গাড়ির চালককে নিচে অপেক্ষা করতে বলেছিলেন তিনি। এরপরই আচমকা একটা বিকট শব্দ শুনে পরিচালকের ড্রাইভার সহ বাকিরা ছুটে যান এবং দেখতে পান ফ্ল্যাটের নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন অনীক।

প্রসঙ্গত, ঘটনাস্থল থেকে যে সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে সেখানে উঠে এসেছে পরিচালকের জীবনের তীব্র হতাশার কথা। তিনি যে দীর্ঘদিন ধরে মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিলেন সেটা স্পষ্ট লিখে দিয়েছেন চিঠিতে। তবে তিনি তাঁর মৃত্যুর জন্য অন্য কাউকে দায়ী করেননি।