Palash Mother: ‘কেঁদে কেঁদে ও…’! স্মৃতির বান্ধবীর সঙ্গে পলাশের ‘ঘনিষ্ঠ চ্যাট’ নিয়ে চর্চা, তারই মাঝে মুখ খুললেন বরের মা

স্মৃতি মন্দনা ও পলাশ মুচ্ছলর বিয়ে পিছনোর পর, কতগুলো স্ক্রিনশট ভাইরাল। যা স্মৃতির বান্ধবীর সঙ্গে পলাশের, যেখানে বেশ ঘনিষ্ঠ কথাবার্তা। এরই মাঝে পলাশের মায়ের দাবি, তাঁর ছেলেই নাকি বিয়ে স্থগিত রাখার প্রস্তাব দিয়েছিল। কারণ হবু শ্বশুররের সঙ্গে খুব ঘনিষ্ঠ পলাশ।

Published on: Nov 26, 2025, 10:28:12 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

স্মৃতি মন্দনা ও পলাশ মুচ্ছলের বিয়ের তোড়জোরে চোখ ছিল গোটা দেশের। কিন্তু হঠাৎই তা স্থগিত হওয়ায় নানা মুনির নানা মত। প্রথমে খবর এসেছিল স্মৃতির বাবা অসুস্থ, হৃদরোগ সংক্রান্ত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন বিয়ের দিন সকালে। এরপর পলাশেরও অসুস্থতার খবর আসে। আর এখন তো কতগুলো স্ক্রিনশট ভাইরাল, যা স্মৃতির বান্ধবীর সঙ্গে পলাশের, যেখানে বেশ ঘনিষ্ঠ কথাবার্তা। এমনকী, পলাশকে লিখতে দেখা যাচ্ছে, স্মৃতির সঙ্গে সম্পর্কে থাকা মুশকিল। কারণ, ম্যাচের কারণে তাঁকে বাইরে বাইরেই থাকতে হয়। যদিও এই চ্যাটের সত্যতা নিয়ে সন্দেহ রয়েছে। কিন্তু লোকের মুখ তো তাতে আর বন্ধ হয় না!

স্মৃতি মন্দনা ও পলাশ মুচ্ছলের বিয়ে স্থগিত রাখা হয়েছে।
স্মৃতি মন্দনা ও পলাশ মুচ্ছলের বিয়ে স্থগিত রাখা হয়েছে।

এরই মাজে পলাশ মুচ্ছলের মায়ের বক্তব্য উঠে এল চর্চায়। যেখানে স্মৃতি মন্দনার হবু শাশুড়ি দাদবি করেছেন, স্মৃতির থেকেও তাঁর বাবার সঙ্গে বেশি হৃদ্যতা পলাশের। এমনকী, স্মৃতির বাবা অসুস্থ হয়ে পড়লে, ঘণ্টা চারেক ধরে কাঁদে তাঁর ছেলে। এরপরই অসুস্থ হয়ে পড়ে।

সোমবার খবর আসে যে হবু বর পলাশকে অ্যাসিডিটি এবং ভাইরাল সংক্রমণের কারণে মহারাষ্ট্রের সাঙ্গলির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পলাশকে পরে মুম্বাইয়ের গোরেগাঁওয়ের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এবার হবু বরের মা অমিতা সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে স্মৃতির বাবার হাসপাতালে ভর্তির খবরে পলাশ ভেঙে পড়েছেন।

পলাশের মা অমিতা মুচ্ছল বলেন, ‘পলাশের আসলে আঙ্কলের সঙ্গে খুব ঘনিষ্ঠতা। স্মৃতির থেকেও এরা দুজন খুব ঘনিষ্ঠ। আর তাই তো স্মৃতির আগেই পলাশ সিদ্ধান্ত নিয়েছিল এখন বিয়ে হবে না।’

তিনি আরও বলেন, ‘হলদি হয়ে গিয়েছিল। তাই আমরা ওকে বেরতে দেই নি। কেঁদে কেঁদে শরীর একদম খারাপ করে ফেলেছিল। তাই ওকে ঘণ্টা চারেক হাসপাতালে রাখতে হয়। আইভি ড্রপও দেওয়া হয়েছিল। ইসিজি আর কিছু টেস্ট করা হয়। সব এমনি স্বাভাবিক আছে, কিন্তু খুব স্ট্রেস।’

ভাইরাল সেই স্ক্রিনশট:

মেরি ডি কোষ্টা নামে একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী রেডিটে বেশ কিছু স্ক্রিনশট শেয়ার করেন যেখানে তিনি দাবি করেন, পলাশের সঙ্গে তাঁর কথা হত। ওই মহিলার দাবি, পলাশ তাঁকে একসঙ্গে সাঁতার কাটার জন্য ডেকেছিলেন। যখন পলাশ আর স্মৃতির সম্পর্কের কথা জিজ্ঞাসা করেন ম্যারি, তখন ব্যাপারটি এড়িয়ে যায় পলাশ। এমনকী লিখতে দেখা যায়, মাসের পর মাস দেখা না করার কারণে সম্পর্কের উষ্ণতাও হারিয়েছে। এসব দেখেই নেটপাড়া দাবি তুলতে শুরু করে, পলাশের ‘ঠকানো’র কারণেই বিয়ে স্থগিত রাখা হয়ছে। এমনকী, স্মৃতির বাবার অসুস্থতার কারণও নাকি এই চ্যাট। যদিও দুই পরিবার এখনও এই নিয়ে মুখ খোলেননি।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More