খুব শীঘ্রই ‘দ্য কপিল শর্মা শো’এ আসতে চলেছেন পঙ্কজ ত্রিপাঠি। এই অনুষ্ঠানে শুধু পঙ্কজ নন, থাকবেন শিক্ষাবিদ বিকাশ দিব্যকীর্তি এবং কমেডিয়ান জাকির খান। খুব শীঘ্রই এই ত্রয়ীকে দেখতে পাওয়া যাবে অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে কথোপকথন চলাকালীন পঙ্কজ এমন কিছু বলেন যা এতদিন দর্শকরা জানতেন না।

অনুষ্ঠানের যে নতুন ট্রেলার মুক্তি পেয়েছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, পঙ্কজ জানান বিকাশের সঙ্গে তার প্রথম দেখা হয়েছিল একটি ক্লাস রুমে। তিনি তখন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এই কথা শুনে কপিল মজা করে বলেন, ‘আমরা হয়ত সবাই ইউপিএসসির জন্য প্রস্তুতি নিতে চেয়েছিলাম।’
আরও পড়ুন: হয়ে গেল ‘ডাকিনী বিদ্যা’- র লুক সেট, বড় চমক ঋষভ- সাহেব-পারিজাতের
তবে পঙ্কজ জানান, পরীক্ষার প্রস্তুতি নিলেও পরে আর পরীক্ষা দেওয়া হয়নি। তিনি বেছে নেন অভিনয় জীবন। এরপর জাকিরও বিকাশের সঙ্গে তার সম্পর্কের কথা উল্লেখ করে দুষ্টু মন্তব্য করে বলেন, ‘এটা হয়তো শুনতে বেমানান লাগবে কিন্তু আমি বিকাশ স্যারের সঙ্গে অনেক ঘুমিয়েছি।’ এই কথা শুনে সকলে হাসিতে ফেটে পড়েন।
ট্রেলারটিতে প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর একটি প্যারোডি চরিত্রে সুনীল গ্রোভারকে দেখা যায়, যার নাম সরল বিহারী বাজপেয়ী। প্রাক্তন প্রধানমন্ত্রীর মতো তাঁর চেহারা ও চালচলন দর্শকদের অবাক করে দিয়েছে।
আরও পড়ুন: 'শান্তিতে খুন পর্যন্ত করতে পারবো না', AI নিয়ে বিরক্তি প্রকাশ মানসীর
{{/usCountry}}আরও পড়ুন: 'শান্তিতে খুন পর্যন্ত করতে পারবো না', AI নিয়ে বিরক্তি প্রকাশ মানসীর
{{/usCountry}}আসন্ন পর্বটি নিয়ে ভক্তরা দ্রুত তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। একটি মন্তব্যে লেখা ছিল, ‘পর্বটির জন্য খুবই উত্তেজিত।’ আরেকজন লিখেছেন, ‘অপ্রত্যাশিত কোলাব।’ তৃতীয় একটি মন্তব্যে লেখা ছিল, ‘এটা দারুণ মজার হতে চলেছে’। আর একজন ভক্ত বলেছেন, ‘দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি’।
দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো সম্পর্কে
‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ হলো কপিল শর্মা সঞ্চালিত একটি কমেডি টক শো। এই শো-তে চলচ্চিত্র, বিনোদন, খেলাধুলা এবং অন্যান্য ক্ষেত্রের তারকা অতিথিরা কপিল ও তাঁর দলের সাথে মজার আড্ডায় মেতে ওঠেন।