বহু বছর পর জি বাংলার ‘কমলা নিবাস’ ধারাবাহিকে যখন পরমব্রতকে অভিনয় করতে দেখা গেল, তখন বেজায় খুশি হয়েছিলেন দর্শক মহল। পরমব্রতর উপস্থিতি একটা আলাদাই জনপ্রিয়তা দিয়েছিল এই ধারাবাহিকটিকে। কিন্তু পরে জানা যায় তিনি এই ধারাবাহিকে ক্যামিও চরিত্রে অভিনয় করছিলেন। মাত্র কিছুদিন অভিনয় করার পরেই পরমব্রতর চরিত্রটিকে ধারাবাহিক থেকে সরিয়ে দেওয়া হয়।

তবে এবার দর্শকদের জন্য আবারও একটি বড় খবর। আবার ছোটপর্দায় দেখতে পাওয়া যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে। তবে এবার শুধু পরমব্রত একা নন, থাকবেন কোয়েল মল্লিকও। তবে কোনও ধারাবাহিকের পর্দায় নয়, সান বাংলার দুটি জনপ্রিয় অনুষ্ঠানের মান্থলি ফাইনালে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এই দুই তারকা।
আরও পড়ুন: বিগ বসের ঘরে নয়, এবার নাকি অন্য শোয়ে এন্ট্রি হবে সৌরভের! কোথায় দেখা যাবে তাঁকে?
আগামী ১ অক্টোবর থেকে সান বাংলায় ছানাগিরি এবং লাখ টাকার লক্ষ্মী লাভ, এই দুটি রিয়ালিটি শোয়ের সেপ্টেম্বর মান্থলি ফাইনালি বিশেষ অতিথি হিসেবে দেখতে পাওয়া যাবে পরমব্রত-কোয়েলকে। ১ অক্টোবরের এই সন্ধ্যা যে খুব বিশেষ একটি সন্ধ্যা হতে চলেছে তা বলাই বাহুল্য।
ঐদিন সন্ধে ছটায় প্রথমে ছানাগিরির সেপ্টেম্বর মান্থলি ফাইনাল দিয়ে শুরু হবে অনুষ্ঠান। খুদে প্রতিযোগীদের সঙ্গে গল্প করার পাশাপাশি তাদের খেলায় সাহায্য করবেন পরমব্রত। এছাড়াও হাতে গিটার নিয়ে গান গাইতেও দেখতে পাওয়া যাবে অভিনেতাকে। ছোটদের সঙ্গে পরমব্রত যে ভীষণ সুন্দরভাবে মিলেমিশে যেতে পারেন সেটা এর আগেও দেখতে পাওয়া গিয়েছে।
এর পরেই লাখ টাকার লক্ষ্মী লাভ অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখতে পাওয়া যাবে কোয়েল মল্লিককে। ঠিক সন্ধ্যে ৭ টা থেকে সম্প্রচারিত হয় এই অনুষ্ঠানটি। প্রতিযোগিতার সঙ্গে আড্ডা গল্পের পাশাপাশি কোয়েলকে দেখতে পাওয়া যাবে দুর্দান্ত নাচ উপস্থাপনা করতে।
{{/usCountry}}এর পরেই লাখ টাকার লক্ষ্মী লাভ অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখতে পাওয়া যাবে কোয়েল মল্লিককে। ঠিক সন্ধ্যে ৭ টা থেকে সম্প্রচারিত হয় এই অনুষ্ঠানটি। প্রতিযোগিতার সঙ্গে আড্ডা গল্পের পাশাপাশি কোয়েলকে দেখতে পাওয়া যাবে দুর্দান্ত নাচ উপস্থাপনা করতে।
{{/usCountry}}আরও পড়ুন: 'যদি বিগ বসে যাই', জীতুর পর কি এবার ওয়াইল্ড কার্ড এন্ট্রি অভ্রজিতের?
পরমব্রত এবং কোয়েল, এই দুই তারকাকে এক ঘন্টার জন্য ছোট পর্দায় দেখার জন্য চোখ রাখতে হবে সান বাংলার পর্দায়। নতুন মাসের প্রথম দিনটি যে ভীষণ স্পেশাল হতে চলেছে সেটা বলাই বাহুল্য।