মায়ের কোলের কাছে বসে থাকা ছোট্ট এই ছেলেটিকে চিনতে পারছেন। এখন কিন্তু আর ছোট্টটি নেই তিনি। এখন তিনি টলিপাড়ার নায়ক তথা পরিচালক। তবে কেবল টলিউড না বি-টাউনেও তিনি বেশ কিছু কাজ করেছেন। সদ্যই তিনি বাবা হয়েছে। বলতে পারবেন ইনি কে?

আরও পড়ুন: 'এই ছয় মাস আমাকে…', সন্তান জন্মের পর মা হিসেবে জীবনে আসা পরিবর্তন প্রসঙ্গে কিয়ারা!
ইনি হলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা তথা পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। মাতৃ দিবস উপলক্ষে পরমব্রত তাঁর মায়ের সঙ্গে কাটানো তাঁর বেশ কিছু মুহূর্তের ছবি তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রামে ভাগ করে নেন। খুব অল্প বয়সে মাকে হারিয়েছিলেন অভিনেতা। কিন্তু তিনি নিজেই এখন সন্তানের বাবা। তাই তাঁর সন্তানের মা অর্থাৎ স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গে ছেলে নডির ছবিও পোস্ট করেছেন পরম।
মাতৃ দিবস উপলক্ষে ছবি গুলি পোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন, ‘তোমার সঙ্গে গল্প করা হয়নি আজ কতগুলো বছর, অথচ প্রতিটা ওঠাপড়ায় আমি বুঝতে পারি করি তুমি আছো আমার পাশে। বহুদিন তোমার সঙ্গে দেখা হয়নি— কিন্তু তুমি তো আমায় দেখছো মা- সামনে না এলেও আমি তা ঠিকই বুঝতে পারি। ভালো থেকো মা, এভাবেই আমায় নিজের সঙ্গে জড়িয়ে আর জুড়ে রেখো... এভাবেই৷ যেভাবে আমাদের ছোট্ট নিশাদকে ওর মা জুড়ে রাখে নিজের অস্তিত্বের সঙ্গে। মা, পিয়া, তোমাদের দুজনকেই মাতৃ দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আর মা, তোমায় আমার প্রণাম। মায়ের সঙ্গে বড়ো হওয়ার, আর মাকে যতদিন পারা যায় কাছে পাওয়ার সৌভাগ্য হোক পৃথিবীর সকল সন্তানের। শুভ মাতৃ দিবস।’
নায়কের এই পোস্ট দেখে অনুরাগীরা আবেগে ভেসেছেন। একজন লেখেন, ‘মা যেখানে আছেন, খুব ভালো আছেন।’ আর একজন লেখেন, ‘আমি সম্প্রতি আমার মাকে হারিয়েছি, আপনার অনুভূতি আমি পুরোপুরি বুঝতে পারছি।’ আর একজন লেখেন, ‘ছোটবেলায় তুমি খুব মিষ্টি ছিলে।’ আর একজন লেখেন, ‘পরম দা, তোমার চেলা কে কি সুন্দর লাগচে গো।’