‘ভদ্রলোক তো এমনিতে কোনো অন্যায় করেনি…’, গীতাপাঠের দিন ব্রিগেডে চিকেন প্যাটিস বিক্রির জন্য মারধরের প্রতিবাদ পরমব্রতর

কলকাতা ময়দানে গীতাপাঠের দিন, দুই প্যাটিস বিক্রেতাকে মারধরের ভিডিয়ো ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড়। বিজেপির বিরুদ্ধে নিন্দায় মুখর একাংশ। এবার সেই ঘটনা নিয়ে মুখ খুলতে দেখা গেল পরমব্রত চট্টোপাধ্যায়কে।

Published on: Dec 10, 2025, 10:48:14 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

রবিবার ৭ ডিসেম্বর কলকাতা ময়দানে গীতাপাঠের দিন, দুই প্যাটিস বিক্রেতাকে মারধরের অভিযোগ উঠেছে। চিকেন প্যাটিস বিক্রির ‘অপরাধে’। শুধু তাই য়, গরীব বিক্রেতার বাক্স থেকে সব প্যাটিস ফেলে দেওয়ার অভিযোগও উঠেছে। সমাজমাধ্যমে সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড়। বিজেপির বিরুদ্ধে নিন্দার ঝড়। এবার সেই ঘটনা নিয়ে মুখ খুলতে দেখা গেল পরমব্রত চট্টোপাধ্যায়কে।

গীতাপাঠের দিন ব্রিগেডে চিকেন প্যাটিস বিক্রেতাকে মারধরের ঘটনায় প্রতিক্রিয়া দিলেন পরমব্রত।
গীতাপাঠের দিন ব্রিগেডে চিকেন প্যাটিস বিক্রেতাকে মারধরের ঘটনায় প্রতিক্রিয়া দিলেন পরমব্রত।

‘আমরা তো কলকাতার ময়দানে ননভেজ বা ভেজ প্যাটিস ভেবে খাই না। আমরা তো ননভেজ খাই। বাঙালিরা তো মাংশাসী জাত। আমরা তো প্রতিদিন আমিষ খাই। সেই মানুষটা হয়তো বুঝতে পারেননি এই প্রেক্ষিতটাতে আমিষ বিক্রি করাটা উচিত নয়। তিনি তো তাঁর জীবিকা নির্ধারণ করছিলেন।’, নিউজ ১৮-কে বলতে শোনা গেল পরমব্রত চট্টোপাধ্যায়কে।

আরও পড়ুন: কেন সোশ্যাল মিডিয়ায় নেই আরাধ্যা! এতই কি লেখাপড়ার চাপ? কারণ জানালেন ঐশ্বর্য

তিনি আরও বলেন, ‘গীতা পাঠ তো খুব ভালো জিনিস। আমার বাড়িতে নিয়মিত হয়। ভদ্রলোক তো এমনিতে কোনো অন্যায় করেনি। হতে পারে সেই প্রেক্ষিতে ওটা ভুল বা ঠিক। এটা ওঁর রুজিরুটি। মারধর করাটা কখনো ঠিক নয়। এটা আমি সমর্থন করতে পারছি না।’

আরও পড়ুন: ‘রাত্রিযাপন করেছে, মাথায় সিঁদুর পরত’! গোপন বিয়ে, লিভ ইন? HT Bangla-কে সত্যি জানাল বেশ করেছি প্রেম করেছি নায়িকা কৌশিকী

ইতিমধ্যেই ময়দান থানায় জোড়া এফআইআর দায়ের হল মঙ্গলবার। এফআইআর করলেন দুই বিক্রেতাই। নির্যাতিতদের মধ্যে এক ব্যাক্তি, হুগলির বাসিন্দা রিজায়ুল জানান যে, ৭ ডিসেম্বর দুপুর ১টার সময় ব্রিগেডে চিকেন প্যাটিস বিক্রি করছিলেন। সেই সময় কয়েক জন চড়, ঘুষি মেরেছেন তাঁকে। শুধু তাই নয়, তাঁর বাক্সে থাকা ৩ হাজার টাকার খাবার নষ্ট হয়েছে। আরেক যে বিক্রেতাকে এদিন হেনস্থা করা হয় তিনি হলেন ৬০ বছরের সালাউদ্দিন। ইতিমধ্যেই এই মারধরের ঘটনায় কড়া প্রতিক্রিয়া এসেছে সোশ্যাল মিডিয়ায়। এমনকী, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসও বিরোধি বিজেপি-র নিন্দায় মুখর।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More