Parambrata Chattopadhyay: দেখতে দেখতে এক বছরে পদার্পণ করল পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী একমাত্র সন্তান নিষাদ। ছেলের জন্মের পর থেকেই ছেলের বেড়ে ওঠার বিভিন্ন মুহূর্তের ছবি ভিডিয়ো শেয়ার করতে দেখা যায় পিয়া এবং পরমব্রতকে। সন্তানকে ছোট থেকেই নিজের আদর্শে বড় করার চেষ্টা করেন অভিনেতা। তবে এবার ছেলের জন্মদিনে একটি খোলা চিঠি লিখলেন পরমব্রত।

কী লিখলেন পরমব্রত?
পরিবারের সদস্য, বন্ধুবান্ধব, পোষ্যদের সঙ্গে বিভিন্ন সময়ের নিষাদের বিভিন্ন ছবি পোস্ট করে পরমব্রত লেখেন, ‘আজ তোমার এক বছরের জন্মদিন। আজ তোমার ঠাম্মিরও জন্মদিন। উনি যদি থাকতেন তাহলে তোমাকে কত আদর করতেন। দুজনের জন্মদিনে একসঙ্গে অনেক মজা হত।’
আরও পড়ুন: প্রথমবার ‘মা’ বলে ডাকল ছোট্ট মীরা, আনন্দে আত্মহারা অহনা
এরপরেই পরমব্রতর লেখায় ফুটে ওঠে যন্ত্রণার কথা। অনেক ছোটবেলায় নিজের বাবা মাকে হারিয়েছেন তিনি, পিয়াও হারিয়েছেন তার বাবাকে। পরিবারের বড় বলতে শুধুমাত্র রয়েছেন পিয়ার মা অর্থাৎ নিষাদের দিদা। যেহেতু খুব ছোটবেলায় বাবা-মাকে হারিয়েছেন পরমব্রত, তাই পরিবারের সকলকে নিয়ে বাঁচার যে আনন্দ সেটা সব সময় সন্তানের মধ্যে দিয়ে দেখার চেষ্টা করেন।
সন্তানকে তিনি এমন একটা পৃথিবী দিয়েছেন যেখানে রয়েছে নিষাদকে ভালোবাসার বহু মানুষ। জীবনের অনেকটা সময় পেরিয়ে পরমব্রত এখন একটাই উপলব্ধি, পরিবারই জীবনের সব। বাকি কিছুর অস্তিত্ব থাকে না। তাই পরিবার যদি না থাকে, তাহলে তা তৈরি করে নিতে হয়।
নিষাদকে তাই এমন একটি পরিবার বা পৃথিবীর উপহার দিয়েছেন পরমব্রত, যেখানে রয়েছে বহু ভালবাসার মানুষ। অভিনেতার ইচ্ছে, তাঁর সন্তান বড় হয়ে যেন এই মানুষগুলোকে নিয়েই বাঁচে। এইভাবে যাতে সকলকেই আঁকড়ে ধরে রাখতে পারে, এমনটাই ইচ্ছা প্রকাশ করেছেন অভিনেতা।
{{/usCountry}}নিষাদকে তাই এমন একটি পরিবার বা পৃথিবীর উপহার দিয়েছেন পরমব্রত, যেখানে রয়েছে বহু ভালবাসার মানুষ। অভিনেতার ইচ্ছে, তাঁর সন্তান বড় হয়ে যেন এই মানুষগুলোকে নিয়েই বাঁচে। এইভাবে যাতে সকলকেই আঁকড়ে ধরে রাখতে পারে, এমনটাই ইচ্ছা প্রকাশ করেছেন অভিনেতা।
{{/usCountry}}আরও পড়ুন: স্মৃতিভ্রম নাকি অপরাধীদের জব্দ করার কায়দা? ‘তারকাটা’ ট্রেলারে থাকল একরাশ প্রশ্ন
সন্তানের প্রথম জন্মদিনে তাই সমাজ মাধ্যমে নিজের সমস্ত মনের কথা উজাড় করে লিখে দেন পরমব্রত, কখনও বড় হয়ে নিশ্চয়ই এই লেখা পড়বে নিষাদ, তখন সে বুঝবে তার বাবা তাকে এমন একটা পরিবার উপহার দিয়েছেন, যারা তাকে আসমুদ্র হিমাচল ভালোবাসায় ঢেকে রাখে সবসময়।