...
...
Next Story

‘আমি শুধু কৃতিত্ব চেয়েছিলাম…’, OMG2 বিতর্কে মুখ খুললেন পরেশ রাওয়াল

ফের সমস্যা তৈরি হয়েছে পরেশ রাওয়াল এবং অক্ষয় কুমারের মধ্যে। এর আগে হেরা ফেরি ৩ ছবি নিয়ে দুই তারকার মধ্যে তৈরি হয়েছিল সমস্যা। এবার আলোচনায় উঠে এল ও মাই গড ২ ছবিটি। কি নিয়ে বিতর্ক?

Published on: Jul 18, 2026, 21:46:01 IST
Advertisement

ফের সমস্যা তৈরি হয়েছে পরেশ রাওয়াল এবং অক্ষয় কুমারের মধ্যে। এর আগে ‘হেরা ফেরি ৩’ ছবি নিয়ে দুই তারকার মধ্যে তৈরি হয়েছিল সমস্যা। এবার আলোচনায় উঠে এল ও মাই গড ২ ছবিটি। কি নিয়ে বিতর্ক?

OMG2 বিতর্কে মুখ খুললেন পরেশ রাওয়াল
OMG2 বিতর্কে মুখ খুললেন পরেশ রাওয়াল

সম্প্রতি একটি পডকাস্ট চলাকালীন পরেশ রাওয়াল দাবী করেন, ‘ও মাই গড ২’ ছবির ভাবনা তাঁর ছিল। কিন্তু তাঁকে যথাযথ স্বীকৃতি দেওয়া হয়নি। কিন্তু পরেশ রাওয়ালের এই দাবি অস্বীকার করেন ছবির সহ প্রযোজক অস্বিন ভার্দে এবং পরিচালক অমিত রাই। সহ প্রযোজক এও দাবি করেন পরেশ ওএমজি ইউনিভার্স-এর মতো অন্য একটি ছবি বানানোর চেষ্টা করেছিলেন এবং অক্ষয় কুমারকে কোণঠাসা করার চেষ্টা করেছিলেন।

আরও পড়ুন: যে কোনও মূল্যে রাখতে হবে কথা, বোনকে বাঁচাতে কী করবেন মধুমিতা?

সম্প্রতি এইচডি সিটির তরফ থেকে পরেশ রাওয়ালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অক্ষয়ের সঙ্গে সমস্যার কথা অস্বীকার করে বলেন, ‘আর আমি ভাগম ভাগ ২ ছবি করছি যেখানে অশ্বিন প্রযোজক। কিছুদিন আগেই ভূত বাংলা ছবিতে একসঙ্গে কাজ করেছি। আমার সঙ্গে অক্ষয়ের কোনও সমস্যা নেই। অক্ষয় আমাকে ‘ওএমজি ২’ করার জন্যও রাজি করানোর চেষ্টা করেছিল, আমি ওকে বলেছিলাম যে এটা সঠিক বিষয় নয়, ছবিতে যৌনতা নিয়ে কথা বলার মাঝে দেব-দেবী ঢুকিয়ে দিলে সেটা ভালো লাগবে না। কিন্তু ওরা এগিয়ে গেল, ছবিটা সফল হল, আমি খুশি। কথা এখনও কিন্তু একই, ওই চিত্রনাট্যে দেব-দেবীর প্রয়োজন ছিল না।’

আরও পড়ুন: এবার ওয়েব সিরিজে নন্দিনী! তবে কি শেষ ‘কনে দেখা আলো’ ধারাবাহিকের পথ চলা?

পরেশ বলেন, ‘যদি টাকার প্রতি ভালোবাসা থাকত, তাহলে তো করেই ফেলতাম, তাই না? আর, আমি তো ছবিটা লিখিনি, অমিত লিখেছে। কিন্তু আমাদের কাছে তো টুকিটাকি তথ্য আসে, প্রত্যেক অভিনেতাই কোনো না কোনো আইডিয়া দেয়। আমি অমিতকে ৫০টা আইডিয়া দিয়েছিলাম, আর সে ৪৯টা বাতিল করে দিয়েছে। কিন্তু যেটা তার পছন্দ হয়েছিল, আপনি তো যথেষ্ট উদার হতেই পারেন, তাই না? এবং সঙ্গত কারণেই। অশ্বিন যা বলেছে, তাতে আমার কোনও ক্ষোভ নেই। অমিতের জন্য আমার অনেক ভালোবাসা ও সহানুভূতি আছে। যার যা বলার আছে, সে বলতে পারে।’

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks