Mouli Dutta: এক পাতা ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা! এখন কেমন আছেন পরিণীতা খ্যাত মৌলি?

Mouli Dutta: আত্মহত্যার চেষ্টা জি বাংলার পরিণীতা সিরিয়ালের পরিচিত মুখ মৌলির। ঘুমের ওষুধ খেয়ে নিজেকে শেষ করতে চাইলেন অভিনেত্রী। কী ঘটেছে? 

Published on: May 31, 2026, 14:38:42 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

টলিপাড়ার অন্দরে একের পর এক নক্ষত্রপতন আর মানসিক অবসাদের খবর যেন থামতেই চাইছে না। পরিচালক অনীক দত্তর মৃত্যুর রেশ কাটার আগেই এবার বিনোদন দুনিয়া থেকে উঠে এল আরও এক মর্মান্তিক খবর। কাজের অভাব এবং গভীর অবসাদের জেরে এবার ঘুমের ওষুধ খেয়ে আত্মহননের চেষ্টা করলেন পরিণীতা ধারাবাহিকের অত্যন্ত পরিচিত মুখ মৌলি দত্ত। তবে সৌভাগ্যবশত, সঠিক সময়ে বন্ধুরা এসে উদ্ধার করায় এই মুহূর্তে তিনি বিপদমুক্ত।

এক পাতা ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা! এখন কেমন আছেন পরিণীতা খ্যাত মৌলি?
এক পাতা ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা! এখন কেমন আছেন পরিণীতা খ্যাত মৌলি?

আজকাল ডট ইন-কে নিজের এই চরম পদক্ষেপ ও বর্তমান শারীরিক অবস্থা নিয়ে খোদ মুখ খুললেন অভিনেত্রী। ইএমআই-এর চাপ আর কাজের অভাব, নেপথ্যে গভীর অবসাদনিজেকে শেষ করে দেওয়ার মতো এমন ভয়ানক সিদ্ধান্ত কেন নিতে গেলেন মৌলি? এই প্রসঙ্গে অভিনেত্রী জানান, তিনি দীর্ঘদিন ধরে কাজ না পাওয়ার কারণে তীব্র মানসিক অবসাদে ভুগছিলেন। বর্তমানে যে প্রজেক্টে তিনি কাজ করছেন, সেখানে তাঁর তেমন কোনো ডেট বা নিয়মিত ডাক থাকে না। অথচ কলকাতা শহরে টিকে থাকার বেসিক খরচ এবং ফ্ল্যাটের ইএমআই (EMI) প্রতি মাসে তাঁকেই দিতে হয়। কাটোয়ায় থাকা পরিবারের সমস্ত দায়িত্বও ওঁর কাঁধেই। মৌলি আক্ষেপের সুরে জানান, তাঁর হাতে কাজ নেই। অথচ বর্তমান বাজারদর যা তাতে সংসার চালানো কঠিন হয়ে দাঁড়িয়েছে।

টলিপাড়ার বিভিন্ন জায়গায় কাজের কথা বললে শুধু 'হ্যাঁ দেখছি' বা 'জানাব' শুনতে হতো। কেউ কেউ আবার বলতেন যে ওঁর মতো কোনো চরিত্র নেই কিংবা ফ্যামিলি ক্যারেক্টারের জন্য উনি মানানসই নন! অথচ কেরিয়ারের শুরু থেকে মৌলি ফ্যামিলি ক্যারেক্টারই করে এসেছেন।

প্রেমের ভাঙাগড়ার গল্পকে উড়িয়ে দিয়ে মৌলি স্পষ্ট করে দিয়েছেন যে, এর পেছনে কোনো বয়ফ্রেন্ড বা প্রেমের বিষয় জড়িত ছিল না। তিনি নিজের মতো ভালো থাকতে, বন্ধুদের সঙ্গে ঘুরতে ভালোবাসতেন। কিন্তু কাজের অবসাদের মাঝেই সেদিন এক কাছের বন্ধুর সঙ্গে তাঁর একটু মনোমালিন্য হয়ে যায়। সবকিছু একসঙ্গে মাথার ওপর চেপে বসায় চরম অভিমান হয়েছিল মৌলির। তাঁর মনে হচ্ছিল, ওঁর কথা শোনার মতো বা ওঁর পাশে থাকার মতো বোধহয় কেউ নেই। এই চরম মানসিক একাকীত্ব থেকেই ডিপ্রেশনের চিকিৎসার জন্য ডাক্তারের দেওয়া এক পাতা ঘুমের ওষুধ একবারে খেয়ে নেন তিনি। পরবর্তীতে ওঁর বন্ধুবান্ধবরাই ফ্ল্যাটে এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং পুলিশে খবর দেয়। বন্ডে সই করে বাড়ি ফিরেছেন।

মৌলি জানান, আগের থেকে তিনি অনেকটাই সুস্থ, তবে শরীরে এখনও চরম দুর্বলতা রয়েছে। হাসপাতালে থাকতে ভালো লাগছিল না বলে বন্ডে সই করে কালই বাড়ি ফিরে এসেছেন তিনি। কাল পর্যন্ত একটা প্রবল ঝিমুনি ভাব থাকলেও, এখন তিনি স্বাভাবিক। এই চরম বিপদের দিনে একটা বড় শিক্ষা পেয়েছেন মৌলি। এখন তাঁর মনে হচ্ছে যে এই কাজটা করা ওঁর মোটেও উচিত হয়নি। তবে এই কঠিন পরিস্থিতির মধ্য দিয়েই তিনি চিনে নিতে পেরেছেন যে কে ওঁর আসল বন্ধু, আর কারা দুঃসময়ে পাশে দাঁড়িয়েছে।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More