চোখের সামনেই বহুতল থেকে ঝাঁপ দিল রায়ান, বাঁচাতে পারল কি পারুল?
এতদিন ধরে যেদিন তার জন্য অপেক্ষা করেছিল পারুল, সেই দিন অবশেষে এল পারুলের জীবনে। এতদিনে পারুলকে মনের কথা বলতে চলেছে রায়ান। এর আগে পারুল নিজের মনের কথা বারবার বললেও রায়ান কোন না কোন কারণে সে কথা বলেনি।
এতদিন ধরে যেদিন তার জন্য অপেক্ষা করেছিল পারুল, সেই দিন অবশেষে এল পারুলের জীবনে। এতদিনে পারুলকে মনের কথা বলতে চলেছে রায়ান। এর আগে পারুল নিজের মনের কথা বারবার বললেও রায়ান কোন না কোন কারণে সে কথা বলেনি। কিন্তু এই মিলন কি সুখকর হবে কারণ প্রমো দেখলে কিছুটা হলেও ভয় পেয়ে যেতেই হবে দর্শকদের।
চোখের সামনেই বহুতল থেকে ঝাঁপ দিল রায়ান
‘পরিণীতা’ ধারাবাহিকে নতুন প্রমো মুক্তি পেয়েছে ইতিমধ্যেই যেখানে দেখানো হচ্ছে, পারুলকে চমকে দিয়ে তাকে একটি বিশাল বড় ক্যাফেতে নিয়ে এসেছে রায়ান। এই দিনেই রায়ান নিজের মনের কথা বলবে পারুলকে। পারুলও ভীষণ খুশি। কিন্তু হঠাৎ করেই দেখতে পাওয়া যায় রায়ান সেই বহুতল থেকে ঝাঁপ মারছে।
হঠাৎ ক্যাফের ছাদ থেকে রায়ানকে ঝাঁপ মারতে দেখে চিৎকার করে ওঠে পারুল। পারুল বুঝতে পারে না সে কি করবে। কিভাবে সে রক্ষা করবে রায়ানকে। কিন্তু পরক্ষণেই সবকিছু পাল্টে যায় কারণ ক্যাফের ছাদ থেকে ঝাঁপ মারার সময় রায়ানের সঙ্গে ছিল একটা প্যারাসুট।
বহুতল থেকে ঝাঁপ মারার সঙ্গে সঙ্গে সেই প্যারাসুট খুলে দেয় রায়ান। চিৎকার করে বলে ওঠে, এটাই সারপ্রাইজ ছিল। এরপর পারুলকে আকাশের দিকে তাকাতে বলে রায়ান। পারুল আকাশের দিকে তাকাতেই দেখতে পায় আকাশে বড় বড় করে লেখা আই লাভ ইউ পারুল।
এই ভাবেই পারুলকে মনের কথা বলে রায়ান। কথাতেই আছে যার শেষ ভালো তার সব ভালো। তাই এতদিন ধরে যে দিনটার জন্য অপেক্ষা করেছিল পারুল, এবার সেই দিনটাই একদম নতুন ভাবে তার কাছে ধরা দিতে চলেছে। প্রমো দেখে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
তবে আগামী দিনে এই গল্প কোন দিকে মোড় নেবে সেটাই এখন দেখার। ইতিমধ্যেই জি বাংলায় দুটি নতুন ধারাবাহিক শুরু হওয়ার ঘোষণা করে দেওয়া হয়েছে। পাল্টে দিয়েছে একটি ধারাবাহিকের সময়সূচি। এই সবের মধ্যেই পারুল এবং রায়ানের ভালোবাসার গল্প এই ধারাবাহিককে কতটা বাঁচিয়ে রাখতে পারে সেটাই এখন দেখার।
Home/Entertainment/চোখের সামনেই বহুতল থেকে ঝাঁপ দিল রায়ান, বাঁচাতে পারল কি পারুল?