দেবীপক্ষে ঘরে ফিরল পার্বতী! পরিণীতা ধারাবাহিকে আসছে নতুন চমক

পরিণীতা ধারাবাহিকে রায়ান ও পারুলের জুটি এতটাই ভালো লেগেছে দর্শকদের যে পারুলের মৃত্যুর পর আবার তাকে নতুন রূপে ফিরিয়ে আনা হয়েছে। কিছুদিন আগে দেখানো হয়েছে, পারুল সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গিয়েছে।

Published on: Oct 8, 2026, 19:08:52 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

পরিণীতা ধারাবাহিকে রায়ান ও পারুলের জুটি এতটাই ভালো লেগেছে দর্শকদের যে পারুলের মৃত্যুর পর আবার তাকে নতুন রূপে ফিরিয়ে আনা হয়েছে। কিছুদিন আগে দেখানো হয়েছে, পারুল সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গিয়েছে। দুই সন্তানকে একা মানুষ করছে রায়ান। কিন্তু আচমকাই তার সঙ্গে আলাপ হয়ে যায় এমন একজনের যাকে দেখতে হুবহু পারুলের মত।

‘পরিণীতা’ ধারাবাহিকে আসছে নতুন চমক
‘পরিণীতা’ ধারাবাহিকে আসছে নতুন চমক

কিন্তু সে পারুল নয়। সে হলো পার্বতী। পার্বতীকে এক নজর দেখে অবাক হয়ে যায় রায়ান। সে বুঝতে পারে না সে কি করবে। পারুল তো নেই তাহলে হুবহু পারুলের মত এ কে দাঁড়িয়ে আছে তার সামনে! পরে জানা যায় পারুলের গ্রামেই থাকে পার্বতী।

আরও পড়ুন: ট্রেলার মুক্তির আগেই নেতিবাচকতা ছড়ানোর চেষ্টা, ‘দেশু ৭’-এর ভাগ্য দর্শকদের হাতে ছাড়লেন দেব

পার্বতীকে বাড়িতে আনা সিদ্ধান্ত নেয় রায়ান। তার সমস্ত দায়িত্ব সে নিজের কাজে তুলে নেয়। পার্বতীকে সঙ্গে করে বাড়িতে আনে রায়ান আর সেই সময় শুরু হয় দেবীপক্ষ। খুব স্বাভাবিকভাবেই পার্বতীকে দেখে সকলে অবাক হয়ে যায়। তার থেকেও বেশি অবাক হয় পার্বতী, নিজের মতো কোন একজনের ছবি দেওয়ালে দেখে।

পার্বতীকে দেখে সবাই পারুল বলে ভুল করলে সে নিজেই বলে যে না সে পারুল। কিন্তু রায়ানের বাড়িতে পার্বতীর এই আগমন কি নতুন কোন গল্প লিখবে? রায়ান কি আবার নতুন করে নিজের জীবন শুরু করবে? পারুলের দুই সন্তানটি ফিরে পাবে তাদের মাকে?

আরও পড়ুন: 'সাবিত্রী আন্টির সঙ্গে ৫ মিনিটের জন্য বসা যায় না', কেন এমন কথা বললেন প্রসেনজিৎ?

পরিণীতা ধারাবাহিকে পার্বতীর আগমন দেখার জন্য চোখ রাখতে হবে জি বাংলায় আগামী ১০ থেকে ১৬ অক্টোবর। তবে গল্প যেদিকেই এবং না কেন রায়ান এবং পারুলকে আবার একসঙ্গে দেখা যাবে এই আনন্দে মেতেছে সকলে।