Parineeta: 'কমেডি বানিয়ে ছেড়ে দিচ্ছে...', ‘পরিণীতা’-র নতুন প্রমো দেখে হেসে খুন নেটপাড়া

Parineeta: টিআরপি তালিকায় যে ধারাবাহিকগুলি একেবারে উপর দিকে থাকে, সেগুলির মধ্যে অন্যতম হল পরিণীতা।  ধারাবাহিকের নতুন যে প্রমো মুক্তি পেয়েছে তাতে ধারাবাহিকের ভবিষ্যৎ কটাক্ষ করেছেন নেট পাড়ার বাসিন্দারা।

Published on: Apr 11, 2026, 16:39:20 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Parineeta New Promo: টিআরপি তালিকায় যে ধারাবাহিকগুলি একেবারে উপর দিকে থাকে, সেগুলির মধ্যে অন্যতম হল ‘পরিণীতা’। ধারাবাহিকের গল্প যেভাবে এগোচ্ছিল তাতে অনেকেই ভেবেছিলেন হয়তো পারুল বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে এবং তার মধ্যেই রায়ান নিজের ভালোবাসার কথা স্বীকার করবে। কিন্তু ধারাবাহিকের নতুন যে প্রমো মুক্তি পেয়েছে তাতে ধারাবাহিকের ভবিষ্যৎ কটাক্ষ করেছেন নেট পাড়ার বাসিন্দারা।

‘পরিণীতা’-র নতুন প্রমো দেখে হেসে খুন নেটপাড়া
‘পরিণীতা’-র নতুন প্রমো দেখে হেসে খুন নেটপাড়া

প্রমো প্রসঙ্গে

‘পরিণীতা’ ধারাবাহিকের আগামী প্রমোয় দেখতে পাওয়া যাচ্ছে, টগরকে উদ্ধার করার জন্য একটি দুর্গে প্রবেশ করে পারুল, রায়ান এবং বাকি সকলে। সেখানে টগরকে উদ্ধার করার জন্য ছদ্মবেশ নিতে হয় তাদের। কিন্তু এই প্রমোয় সিংহের উপস্থিতি গোটা ব্যাপারটিকে দর্শকদের কাছে ভীষণ হাস্যকর করে তুলেছে।

আরও পড়ুন: প্রতীকী প্রতিবাদের ভঙ্গিতে ওঠে কটাক্ষের সুর, এবার ‘আত্মপ্রচার’ করে পালটা জবাব জীতুর

ধারাবাহিকের প্রমো দেখে হেসে খুন হয়েছেন নেট পাড়ার বাসিন্দারা। কেউ কেউ বলেছেন, ‘একবার দুষ্কৃতী, একবার সিংহ, এই করেই কেটে গেল।’ অন্য একজন লিখেছেন, ‘গল্পের গরু গাছে উঠে যাচ্ছে এবার।’ কেউ কেউ আবার ধারাবাহিকের এই নতুন প্রমোকে ‘কার্টুন মার্কা প্রমো’ বলেও কটাক্ষ করেছেন।

কেউ আবার লিখেছেন, ‘এত অভিযান, এটা সিরিয়াল না কাকাবাবু বুঝতে পারছি না।’ অন্য একজন লিখেছেন, ‘সিরিয়ালটা একেবারে কমেডি বানিয়ে ছেড়ে দিচ্ছে।’ কেউ কেউ আবার ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়েও দুশ্চিন্তা প্রকাশ করেছেন।

দর্শকদের মধ্যে একাংশ দাবি করেছেন, রায়ান এবং পারুলের ভালোবাসার গল্প দেখিয়ে এবার শেষ করা হোক। কেউ কেউ আবার কথা ধারাবাহিকের প্রসঙ্গ টেনে এনেছেন কমেন্ট বক্সে। কেউ আবার মজা করে লিখেছেন, টগরের মত এত ফালতু মেয়েকে উদ্ধার করার দরকার কি? ওখানে ফেলে রেখে এলেই তো হতো!

আরও পড়ুন: এবার আপনার বেডরুমে পৌঁছে যাবে ভুতেরা! কোন ওটিটিতে আসছে ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’?

কিন্তু এত কিছুর মধ্যেও ধারাবাহিকে সুরজিৎ সেনকে দেখতে পেয়ে খুশি অনেকেই। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছিল যেখানে দেখা দিয়েছিল, অভিনয় জগৎ থেকে দূরে এখন নিজের একটি ছোট্ট দোকান খুলে বসেছেন সুরজিৎ। বহুদিন বাদে আবার সিরিয়ালে সুরজিৎকে সেই চেনা ভঙ্গিতে অভিনয় করতে দেখে খুশি দর্শকরা।