...
...
Next Story

Parineeta: পারুলের গর্ভবতী হওয়ার খবর শুনেই মাথায় হাত রায়ানের, প্রমো দেখে হেসে খুন দর্শকর

Parineeta: একটা সময় লাগাতার প্রথম নম্বরে থাকত ‘পরিণীতা’। কিন্তু বেশ কয়েক সপ্তাহ ধরে বেঙ্গল টপার হতে পারছে না এই ধারাবাহিকটি, বদলে কখনও পাচ্ছে ৩ নম্বর স্থান কখনও আবার ৪। কিন্তু এবার ধারাবাহিকের যে নতুন প্রোমোটি মুক্তি পেল তা দেখে মনে হচ্ছে আগামী সপ্তাহে আবার বেঙ্গল টপার হতে পারে পরিণীতা।

Published on: May 26, 2026, 18:41:09 IST
Advertisement

Parineeta: একটা সময় লাগাতার প্রথম নম্বরে থাকত ‘পরিণীতা’। কিন্তু বেশ কয়েক সপ্তাহ ধরে বেঙ্গল টপার হতে পারছে না এই ধারাবাহিকটি, বদলে কখনও পাচ্ছে ৩ নম্বর স্থান কখনও আবার ৪। কিন্তু এবার ধারাবাহিকের যে নতুন প্রোমোটি মুক্তি পেল তা দেখে মনে হচ্ছে আগামী সপ্তাহে আবার বেঙ্গল টপার হতে পারে ‘পরিণীতা’।

পারুলের গর্ভবতী হওয়ার খবর শুনেই মাথায় হাত রায়ানের
পারুলের গর্ভবতী হওয়ার খবর শুনেই মাথায় হাত রায়ানের

প্রমো প্রসঙ্গে

ধারাবাহিকের যে নতুন প্রোমোটি মুক্তি পেয়েছে সেখানে দেখা যাচ্ছে, অসুস্থ পারুলকে দেখতে এসেছেন ডাক্তার। ডাক্তার পরীক্ষা করেই জানান পারুল গর্ভবতী। কিন্তু এই খবর শুনে অবাক হয়ে যায় পারুল। সে সঙ্গে সঙ্গে রায়ানের কলার চেপে ধরে। জিজ্ঞাসা করে কি করে হল?

আরও পড়ুন: 'আমাদের মাঝে কেউ ঢুকতে পারবে না...', নবনীতাকে ভুলে কার প্রেমে মজেছেন জীতু?

অন্যদিকে রায়ানও বুঝতে পারছে না যে পারুল কিভাবে গর্ভবতী হয়ে গেল। এই সবকিছুর মধ্যে বাড়ির সকলেও কিছু বলতে পারে না শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখে। ভালোবাসা না থাকলে কীভাবে পারুল গর্ভবতী হয়ে গেল, নাকি দুজনের মধ্যে ভালোবাসা ছিল? সেটাই জানা যাবে আগামী পর্বগুলোতে।

‘পরিণীতা’ ধারাবাহিকের এই নতুন প্রমো দেখে হেসে খুন দর্শকরা। কমেন্ট বক্স ভরে গিয়েছে মজার মজার কমেন্টে। ‘পরিণীতা’ ধারাবাহিকের প্রতিটি প্রমোই হয় একেবারে ইউনিক, তবে এই প্রোমোটি দেখতে পাওয়া যাবে তার জন্য হয়তো প্রস্তুত ছিলেন না দর্শকরাও।

আরও পড়ুন: দ্রৌপদী মুর্মুর হাত থেকে পদ্মশ্রী পুরস্কার গ্রহণ করলেন প্রসেনজিৎ, আবেগে ভাসল বাংলা

রায়ান আর পারুলের জীবনের সেকেন্ড ইনিংস দেখার জন্য চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়। আগামী ১ জুন ঠিক রাত ৮:৩০ মিনিটে দেখতে পাওয়া যাবে ‘পরিণীতা’ ধারাবাহিকের স্পেশাল এপিসোড।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks