পারুলকে বাঁচাতে ছদ্মবেশ নিল রায়ান, স্ত্রী সন্তানকে কীভাবে রক্ষা করবে সে?
‘পরিণীতা’ ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী পারুল আর কিছুদিনের মধ্যেই মা হতে চলেছে। কিন্তু জীবনে প্রতিটি পদে তার সঙ্গ নেয় বিপদ। এবারেও তার অন্যথা হলো না। ডাক্তার দেখাতে বাড়ি থেকে বের হতেই মাঝপথে আবার শত্রুর কবলে পড়ে যায় পারুল।
‘পরিণীতা’ ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী পারুল আর কিছুদিনের মধ্যেই মা হতে চলেছে। কিন্তু জীবনে প্রতিটি পদে তার সঙ্গ নেয় বিপদ। এবারেও তার অন্যথা হলো না। ডাক্তার দেখাতে বাড়ি থেকে বের হতেই মাঝপথে আবার শত্রুর কবলে পড়ে যায় পারুল।
পারুলকে বাঁচাতে ছদ্মবেশ নিল রায়ান
সে বুঝতে পারে একটা ভয়ংকর ষড়যন্ত্রের কবলে পড়ে গিয়েছে সে। কিন্তু বাচ্চার কথা ভেবে কিছু করতেও পারে না। পারুলকে জোর করে নাচতে বলা হয়। শত্রুর কথা মতো সাজগোজ করে সে চলে যায় বারে। কিন্তু কিভাবে এই বিপদ থেকে সে রক্ষা পাবে তা কিছুতেই বুঝতে পারে না সে।
বারে ঢুকতেই হঠাৎ করে সামনে সে দেখতে পায় এমন একজনকে, যে রক্ষাকর্তা হয়ে পারুলকে বাঁচাতে এসেছে সেখানে। পারুল বুঝতে পারে আর বিপদ তাকে ছুঁতে পারবে না। সেই রক্ষাকর্তা আর কেউ নয় স্বয়ং রায়ান।
কিন্তু রায়ানকে কেউ দেখে চিনতে পারল না? চিনতে না পারারই তো কথা কারণ রায়ান বারে পৌঁছে গিয়েছে একেবারে ক্যাবারে ডান্সারের রূপ নিয়ে। নকল চুল থেকে শুরু করে জামা, সে নিজেকে এমন ভাবে সাজিয়ে তুলেছে যাতে তাকে চেনার আর উপায় যেন না থাকে।
কিন্তু পারুল যে ষড়যন্ত্রের কবলে পড়েছে সেটা রায়ান জানলো কীভাবে? যদি জেনেও থাকে তাহলে সে সেখানে পৌঁছল কীভাবে? পারুলকে বাঁচাতে রায়ান ঠিক কি করবে? এই এতগুলো প্রশ্ন রয়ে গেল ‘পরিণীতা’ ধারাবাহিকের নতুন প্রোময়ে।
‘পরিণীতা’ ধারাবাহিকের এই তোলপাড় পাঁচ দিনের পর্ব দেখার জন্য চোখ রাখতে হবে জি বাংলার পর্দায় আগামী ২৭ থেকে ৩১ জুলাই। পারুল এবং সন্তানকে রক্ষা করতে নিজেকে বিপদে ফেলবে কি না রায়ান, সেটাও জানা যাবে আগামী পর্বে।
Home/Entertainment/পারুলকে বাঁচাতে ছদ্মবেশ নিল রায়ান, স্ত্রী সন্তানকে কীভাবে রক্ষা করবে সে?