এখনও হয়নি এক বছর, এর মধ্যেই পরিণীতির সঙ্গে ওটিটিতে পদার্পণ নীরের!
খুব শীঘ্রই নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে শক, যার বাংলা অর্থ হল সন্দেহ। এই ওয়েব সিরিজের হাত ধরেই ওটিটি জগতে আত্মপ্রকাশ করতে চলেছেন পরিনীতি চোপড়া। তবে শুধুমাত্র পরিণীতির নয়, এই সিরিজটি হতে চলেছে অভিনেত্রীর ছেলেরা প্রথম সিরিজ!
খুব শীঘ্রই নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে ‘শক: ট্রাস্ট নো ওয়ান’। এই ওয়েব সিরিজের হাত ধরেই ওটিটি জগতে আত্মপ্রকাশ করতে চলেছেন পরিণীতি চোপড়া। তবে শুধুমাত্র পরিণীতির নয়, এই সিরিজটি হতে চলেছে অভিনেত্রীর ছেলেরা প্রথম সিরিজ! হ্যাঁ অবাক হতে হয় বৈকি। নীর অর্থাৎ পরিণীতির ছেলের এখনও এক বছর পূর্ণ হয়নি, তার মধ্যেই কীভাবে মায়ের সঙ্গে অভিনয় করল সে?
পরিণীতির সঙ্গে ওটিটিতে পদার্পণ নীরের!
আসলে এই সিরিজে অভিনয় চলাকালীন প্রেগনেন্ট ছিলেন পরিণীতি। শুটিংয়ের প্রথম দিকে তিনি এই খবর কাউকে জানাননি। তিনি কোনওভাবেই চাননি তাঁর গর্ভাবস্থার কথা জানতে পেরে সকলে তৎপর হয়ে থাকুক। যদিও পাহাড়ে শুটিং চলাকালীন এই খবরটি তিনি নির্মাতাদের জানিয়েছিলেন। ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে এই গোপন তথ্য সকলের সঙ্গে শেয়ার করেছিলেন অভিনেত্রী।
যেহেতু শুটিং চলাকালীন পরিণীতি প্রেগনেন্ট ছিলেন তাই বলা যেতেই পারে যে এই ছবিটি তিনি ছেলের সঙ্গে শুটিং করেছিলেন। এক কথায় বলা যায়, এই সিরিজটি মা ছেলের প্রথম ওয়েব সিরিজ হতে চলেছে। এই সিরিজে যেহেতু পরিণীতি নিজেও একজন মায়ের চরিত্রেই অভিনয় করেছেন তাই খুব স্বাভাবিকভাবেই এই প্রজেক্ট তাঁর কাছে চিরকালের জন্য এটি স্পেশাল প্রজেক্ট হয়ে থাকবে।
তবে যেহেতু তিনি নিজের গর্ভাবস্থার কথা গোপনে রেখেছিলেন তাই নিজের শরীরকে সামলে কাজ করাটা মাঝে মাঝে কঠিন হয়ে উঠেছিল। যদিও নির্মাতারা সবরকম সাহায্য করেছেন অভিনেত্রীকে। পাহাড়ের দুর্গম রাস্তা যাতে প্রতিদিন পার না করতে হয়। তাই লোকেশন এর পাশেই একটি থাকার জায়গা করে দেওয়া হয়েছিল অভিনেত্রীর জন্য। এছাড়াও অ্যাকশন দৃশ্যগুলিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছিল।
অভিনেত্রী আরও জানান, তিনি প্রেগন্যান্ট, এই কথা শোনার পর গোটা ইউনিট তাঁকে সযত্নে রেখেছিল। অন্যদিকে পরিণীতি পুরো পরিবার, রাঘব সকলে বারবার আসতেন শুটিং ফ্লোরে। অভিনেত্রীর যাতে কোনওরকম সমস্যা না হয় সেই দিকে কড়া নজর ছিল সকলের।
Home/Entertainment/এখনও হয়নি এক বছর, এর মধ্যেই পরিণীতির সঙ্গে ওটিটিতে পদার্পণ নীরের!