...
...
Next Story

মাঝ আকাশে স্বামীর হাতে জল খেলেন পরিনীতি, প্লেনে বসে ভাঙলেন করবা চৌথের ব্রত

বৃহস্পতিবার ছিল করবা চৌথ। এদিন প্রত্যেক অবাঙালি নারীরা স্বামীর মঙ্গল কামনার্থে ব্রত পালন করে থাকেন। সাধারণ মানুষের পাশাপাশি বলিউড অভিনেত্রীরাও এই দিন স্বামীর দীর্ঘ আয়ুর কামনায় পালন করেন করবা চৌথ।

Published on: Oct 30, 2026, 14:00:40 IST
Advertisement

বৃহস্পতিবার ছিল করবা চৌথ। এদিন প্রত্যেক অবাঙালি নারীরা স্বামীর মঙ্গল কামনার্থে ব্রত পালন করে থাকেন। সাধারণ মানুষের পাশাপাশি বলিউড অভিনেত্রীরাও এই দিন স্বামীর দীর্ঘ আয়ুর কামনায় পালন করেন করবা চৌথ। তবে পরিনীতি প্রমাণ করলেন যে দূরত্ব আর পরিস্থিতি কখনোই বাধা হয়ে দাঁড়াতে পারে না যদি কেউ মনে করেন যে তিনি সেই কাজটি করবেন।

মাঝ আকাশে স্বামীর হাতে জল খেলেন পরিনীতি
মাঝ আকাশে স্বামীর হাতে জল খেলেন পরিনীতি

সাধারণত বাড়ির ছাদে আকাশের চাঁদ দেখে স্বামীর হাতে জল খেয়ে উপবাস ভঙ্গ করেন নারীরা। কিন্তু এবার করবা চৌথের ব্রত আজ আকাশে ভাঙলেন পরিনীতি চোপড়া। বিমান থেকে একটি ভিডিও তিনি শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে মাটি থেকে প্রায় ৩৫ হাজার ফুট উচ্চতায় তিনি প্লেনে বসে রাঘব চাড্ডার সঙ্গে পালন করছেন করবা চৌথ ব্রত।

আরও পড়ুন: অতীতের অন্ধকার থেকে মাধুরীকে বাঁচাতে পারবে ভবতারণ? শেষ মুহূর্তে চমক আগমবাগিশের

বৃহস্পতিবার পরিনীতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে প্লেনে বসে থাকতে দেখা যায় তাঁকে ও তাঁর স্বামী রাঘবকে। উপবাস ভাঙ্গার আগে প্লেন থেকেই পরিনীতি দেখে নেন চাঁদকে। এরপর স্বামীর হাতে জল ও খাবার খান তিনি। এই ভাবেই একেবারে অন্যরকম স্টাইলে করবা চৌথ অনুষ্ঠান পালন করলেন অভিনেত্রী।

২০২৫ সালে ঠিক এইভাবে করবা চৌথ অনুষ্ঠান পালন করার কথা জানিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। কপিল শর্মা অনুষ্ঠানে এসে তিনি জানিয়েছিলেন, করবা চৌথ অনুষ্ঠানের দিন সকাল থেকে আকাশ মেঘে ঢাকা ছিল। দেখা পাওয়া যাচ্ছিল না চাঁদের। এরপর নিক প্রিয়াঙ্কাকে বিমানে করে মেঘের কাছাকাছি নিয়ে গেলেন আর প্রিয়াঙ্কা চাঁদ দেখে উপবাস ভঙ্গ করেছিলেন।

আরও পড়ুন: ফের একসঙ্গে পায়েল- ঋষভ, তন্ত্রসাধনার কোন গল্প বলবেন তাঁরা?

পরিনীতি ও রাঘবের সম্পর্ক প্রসঙ্গে

২০২৩ সালের ১৩ মে, নয়াদিল্লির কাপুরথালা হাউসে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে এক ঘরোয়া অনুষ্ঠানে পরিণীতি ও রাঘবের বাগদান সম্পন্ন হয়। ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর, রাজস্থানের উদয়পুরের দ্য লীলা প্যালেসে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে এই দম্পতি বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২৫ সালের ১৯ অক্টোবর তাদের প্রথম সন্তান, একটি পুত্রসন্তানের আগমনের সাথে সাথে এই দম্পতি পিতৃত্ব ও মাতৃত্বের স্বাদ গ্রহণ করেন।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks