কৌশিকী অমাবস্যার দিন মুক্তি পেয়েছিল ‘সাধক বামাক্ষ্যাপা’ ছবির প্রথম পোস্টার। ধারাবাহিকের পর সব্যসাচী চৌধুরীকে আবার সাধক বামাক্ষ্যাপার চরিত্রে অভিনয় করতে দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন দর্শকরা। মা তারার চরিত্রে অভিনয় করবেন পায়েল দে। ছবিটি প্রযোজনা করছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। সায়ন্তন ঘোষাল পরিচালিত এই ছবির রচনা এবং সৃজনশীল পরিচালনার দায়িত্ব রয়েছেন সব্যসাচী নিজেই।

ছবি মুক্তির আগে এবার ঠনঠনিয়া কালীবাড়িতে পুজো দিতে দেখা গেল পায়েল-সব্যসাচীকে। এদিন পায়েল পরেছিলেন একটি লাল পাড় সাদা শাড়ি এবং সব্যসাচীর পরনে ছিল লাল রঙের পাঞ্জাবি। কালীবাড়িতে পুজো দিয়ে ছবির সাফল্য কামনা করেন দুজনেই।
আরও পড়ুন: পুজো মিটতেই বড় খবর, ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পেতে চলেছে ‘উইঙ্কল-টুইঙ্কল’
পুজো দিয়ে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পায়েল বলেন, ‘আমরা প্রত্যেকদিন প্রচুর খেটেছি এই ছবিটার জন্য। আমার পরিচালক মন প্রাণ দিয়ে এই ছবির জন্য পরিশ্রম করেছে। প্রোডাকশনের সকলেও প্রাণ ঢেলে দিয়ে ছবিটা তৈরি করেছে। দেড় বছর ধরে একটা লড়াই চলেছিল। দেড় বছর পর অবশেষে ছবিটা মুক্তির আলো দেখছে। অবশেষে কালীপুজোয় মুক্তি পেতে চলেছে, আমরা অনেকটা আশা নিয়ে বসে আছি বাকিরা দর্শকদের ওপর।’
পায়েল আরো বলেন, ‘এর আগে সব্যসাচীর সঙ্গে আমি অভিনয় করেছি। সেখানেও মা কালী চরিত্র নিয়ে অভিনয় করেছিলাম। সব্যসাচীর সঙ্গে আবার অভিনয় করার সুযোগ হলো। সব থেকে বড় কথা ওর লেখায় কাজ করার সুযোগ পেলাম আমি। সায়ন্তনের সঙ্গে আগেও কাজ করেছি। একটা অনেক বড় বিরতির পর আবার এসভিএফ এর সঙ্গে কাজ করার সুযোগ এলো, সব মিলিয়ে আমি ভীষণ খুশি।’
{{/usCountry}}পায়েল আরো বলেন, ‘এর আগে সব্যসাচীর সঙ্গে আমি অভিনয় করেছি। সেখানেও মা কালী চরিত্র নিয়ে অভিনয় করেছিলাম। সব্যসাচীর সঙ্গে আবার অভিনয় করার সুযোগ হলো। সব থেকে বড় কথা ওর লেখায় কাজ করার সুযোগ পেলাম আমি। সায়ন্তনের সঙ্গে আগেও কাজ করেছি। একটা অনেক বড় বিরতির পর আবার এসভিএফ এর সঙ্গে কাজ করার সুযোগ এলো, সব মিলিয়ে আমি ভীষণ খুশি।’
{{/usCountry}}আরও পড়ুন: কৃষ্ণ প্রেমে বিভোর বিরাট, গুনগুন করে গান করলেন অনুষ্কা, ভাইরাল কনসার্টের ভিডিয়ো
মা কালীর চরিত্রে অভিনয় করা নিয়ে পায়েল বলেন, ‘আমি জানি না আমার মধ্যে কি কাজ করে তবে আমি যখন সেটে ঢুকি তখন আমি একটা পজিটিভ ফিল পাই। আমার চারিপাশে যারা থাকেন তারাও ভীষণ পজিটিভ। তবে আমি কোন আধ্যাত্মিক বই পড়ি না, যেটুকু আমি পারি সেটুকুই উজার করে দিই।’
সব্যসাচী বলেন, ‘তথাকথিত পুজো দেওয়া যেটা বলে সেটা আমি দিই না। আমি শুধুমাত্র মায়ের কাছে যাই আর আমার মনের কথা বলি। এইটুকুই হয়। বাকি কাজ যেটা সেটা পুরোহিত মশাই করেন। আমি মন থেকে শুধুমাত্র মাকে ডাকি এইটুকুই।’