...
...
Next Story

Payel Roy: ‘ভোলেবাবা’-এ ছিলেন রাহুলের মায়ের ভূমিকায়, এবার কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?

Payel Roy: অনেকটা স্বপ্ন আর নতুন গল্প নিয়ে শুরু হয়েছিল ভোলেবাবা পার কারেগা ধারাবাহিকের দ্বিতীয় সিজন। কিন্তু রাহুলের আচমকা মৃত্যুর পর বন্ধ হয়ে যায় সেই ধারাবাহিকটি। এই ধারাবাহিকে রাহুলের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন পায়েল রায়।

Updated on: Jun 4, 2026, 21:22:45 IST
Advertisement

Payel Roy: অনেকটা স্বপ্ন আর নতুন গল্প নিয়ে শুরু হয়েছিল ‘ভোলেবাবা পার কারেগা’ ধারাবাহিকের দ্বিতীয় সিজন। কিন্তু রাহুলের আচমকা মৃত্যুর পর বন্ধ হয়ে যায় সেই ধারাবাহিকটি। এই ধারাবাহিকে রাহুলের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন পায়েল রায়। মাত্র কিছু বছরের ব্যবধান থাকা সত্ত্বেও রাহুলের মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা দিয়েছিল অভিনেত্রীকে।

কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?
কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?

তবে ‘ভোলেবাবা পার কারেগা’ এখন অতীত। ‘সুদর্শনা’ চরিত্রটিকে পেছনে ফেলে তাই আবার নতুন চরিত্রে নিজেকে মেলে ধরার জন্য প্রস্তুত পায়েল। কিছুদিনের মধ্যেই জি বাংলার একটি নতুন ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। ধারাবাহিকের নাম ‘দুলারী’। জানা গিয়েছে, এই ধারাবাহিকের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন পায়েল।

আরও পড়ুন: স্বামীর মৃত্যুতে বিলাপ নয়, বরং প্রতিশোধের আগুনে সবকিছু ছারখার করবে চার ‘কুইনস’

ধারাবাহিকে অভিনেত্রীর চরিত্রের নাম অথবা অন্য কিছু না জানা গেলেও এইটুকু জানা গিয়েছে তিনি ইতিবাচক চরিত্রে অভিনয় করবেন। এর আগে পায়েল ‘তুমি আসবে বলে’, ‘চারুলতা’ সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন। তবে মাঝখানে বেশ অনেকটা সময় ছোট পর্দা থেকে দূরে ছিলেন। ফিরে এসেছিলেন ‘ভোলে বাবা পার কারেগা’ ধারাবাহিকের হাত ধরে, কিন্তু দুর্ভাগ্যবশত মাঝপথে সেই ধারাবাহিকটি বন্ধ হয়ে যায়।

দুলারী প্রসঙ্গে

খুব সম্প্রতি জি বাংলায় একটি নতুন ধারাবাহিকের ঝলক প্রকাশ্যে নিয়ে আনা হয়েছিল, যেখানে দেখতে পাওয়া যায় বাক্স পেটরা বোঝাই করা একটি বাস গ্রাম থেকে শহরের দিকে এগিয়ে আসছে। পেছনে রয়েছে পাহাড়, আর টিমটিম করে জ্বলতে থাকা কিছু আলো। ধারাবাহিকের স্লট এখনও না জানানো হলেও ধারাবাহিকের নাম প্রকাশ্যে আনা হয়েছে চ্যানেলের তরফ থেকে।

এই ধারাবাহিকের নাম হতে চলেছে ‘দুলারী’। স্বর্ণেন্দু সমাদ্দারের প্রযোজনা সংস্থা ক্রেজি আইডিয়াজ মিডিয়ার ব্যানারে তৈরি হওয়া এই ধারাবাহিকের নাম ভূমিকায় অভিনয় করবেন দেবপ্রিয়া বসু। চর্চা দেবপ্রিয়ার সঙ্গে এই মেগায় জুটি বাঁধবেন নীল ভট্টাচার্য।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks