ইম্পা থেকে সরে দাঁড়িয়েছেন আগেই, এবার কি বিগ বসের ঘরে দেখা যাবে পিয়াকে?

রাজনৈতিক পালা বদলের পর ইম্পা নিয়ে তৈরি হওয়া সমস্যায় বারবার উঠে এসেছে পিয়া সেনগুপ্তের নাম। অবশেষে তিনি নিজের সভাপতি পথ থেকে সরে দাঁড়িয়েছেন। কিন্তু এর মধ্যেই আবার খবরের শিরোনামে উঠে এল পিয়ার নাম। নেপথ্যে কারণ বাংলা বিগ বস।

Published on: Jul 30, 2026, 18:31:52 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

রাজনৈতিক পালা বদলের পর ইম্পা নিয়ে তৈরি হওয়া সমস্যায় বারবার উঠে এসেছে পিয়া সেনগুপ্তের নাম। অবশেষে তিনি নিজের সভাপতি পথ থেকে সরে দাঁড়িয়েছেন। কিন্তু এর মধ্যেই আবার খবরের শিরোনামে উঠে এল পিয়ার নাম। নেপথ্যে কারণ ‘বাংলা বিগ বস’।

এবার কি বিগ বসের ঘরে দেখা যাবে পিয়াকে?
এবার কি বিগ বসের ঘরে দেখা যাবে পিয়াকে?

আগামী ৩০ অগস্ট থেকে ছোটপর্দায় সম্প্রচারিত হবে ‘বিগ বস বাংলা’। ক্যালেন্ডার অনুযায়ী আর একমাসও বাকি নেই অনুষ্ঠানটি শুরু হওয়ার কিন্তু এখনো তেমন ভাবে সামনে উঠে আসছে না প্রতিযোগীদের নাম। যদিও কিছু নাম অবশ্যই শুনতে পাওয়া যাচ্ছে। জানা গিয়েছিল লোকনাথ দে এবং জীতু কমলের কাছে গিয়েছিল অফার।

আরও পড়ুন: এবার ওয়েব সিরিজের পর্দায় জীতু কমল, বিপরীতে থাকবেন কে?

যদিও লোকনাথ দে প্রথমেই অনুষ্ঠানের জন্য মানা করে দেন। জীতু প্রাথমিকভাবে সম্মতি না দিলেও পুরোপুরি মানা করেননি। প্রতিযোগীদের সম্ভাব্য তালিকায় উঠে এসেছিল সায়ক, দেবলীনার নামও। এবার সেই তালিকায় যোগ হল পিয়া সেনগুপ্তের নাম।

সূত্র মারফত জানা গিয়েছে, ইম্পার প্রাক্তন সভাপতি তথা অভিনেত্রী পিয়া সেনগুপ্তর সঙ্গে একটি মিটিং হয়েছে খুব সম্পত্তি। বিগ বস হাউসে যাওয়ার বিষয় নিয়ে কথা হলেও এখনও চূড়ান্ত কিছু জানা যায়নি। তবে পিয়া সেনগুপ্তের নাম উঠে আসায় অনেকে আবার আবদার করেছে আগামী দিনে ‘বিগ বস বাংলা’য় যাতে শতদীপ সাহাকেও আনা হয়।

আরও পড়ুন: এ যেন বাংলার ‘গাঙ্গুবাই’, সাদা শাড়ি, চোখে কাজল, শ্রুতির নতুন লুক দেখে মুগ্ধ সকলে

বিগ বস বাংলা প্রসঙ্গে

প্রায় ১০ বছর পর আবার আসতে চলেছে ‘বিগ বস বাংলা’। মিঠুন চক্রবর্তী এবং জিৎ- এরপর এবার বিগ বস বাংলা সঞ্চালনা করতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিগ বসের বাড়ি মানেই ঘর থেকে দূরে অনেকটা দিন একা থাকা, সঙ্গে থাকবে না মোবাইল বা বাড়ির অন্য কোনও জিনিস। গৃহবন্দী অবস্থায় কেউ থাকেন তিন মাস কেউ আবার একদিন। তবে শেষ পর্যন্ত যিনি থাকতে পারেন তিনি হন বিজয়ী।