Rahul Arunoday Banerjee: রাহুলের মৃত্যুর পেছনে কার গাফিলতি? দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর দপ্তরের
Rahul Arunoday Banerjee: গত ২৯ মার্চ ভোলেবাবা পার কারেগা ধারাবাহিকের শুটিং চলাকালীন আচমকাই জলে ডুবে মৃত্যু হয় অভিনেতা রাহুল অরুণাদয় বন্দ্যোপাধ্যায়ের। রাহুলের মৃত্যুর পর লীনা গঙ্গোপাধ্যায় সহ পাঁচজনকে ব্যান করে দেওয়া হয়। ব্যান করে দেওয়া হয় ম্যাজিক মোমেন্টসকে।
Rahul Arunoday Banerjee: গত ২৯ মার্চ ‘ভোলেবাবা পার কারেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন আচমকাই জলে ডুবে মৃত্যু হয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। রাহুলের মৃত্যুর পর লীনা গঙ্গোপাধ্যায় সহ পাঁচজনকে ব্যান করে দেওয়া হয় টলিউড থেকে। ব্যান করে দেওয়া হয় ম্যাজিক মোমেন্টসকে। একদিনের কর্ম বিরতিও নেওয়া হয় গোটা টলিউডের তরফ থেকে। কিন্তু এত কিছুর পরেও যে প্রশ্নটা সেদিন উঠেছিল সকলের মনে, তার উত্তর আজও পাওয়া যায়নি।
রাহুলের মৃত্যুর দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর দপ্তরের
রাহুলের মৃত্যুর তদন্তে শুধুমাত্র কলকাতা পুলিশ নয়, নেমেছিল ওড়িশা পুলিশও। কিন্তু বেশ অনেকটা সময় কেটে যাওয়ার পরেও রাহুলের মৃত্যু তদন্ত কতটা এগোল তা জানা যায়নি। তাই এবার এই মামলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ দেওয়া হল প্রধানমন্ত্রীর দফতর থেকে। এক কথায় বলা ভালো, রাহুলের মৃত্যুর তদন্ত এবার সরাসরি নিজের হাতে নিল দিল্লি।
রাহুলের মৃত্যুর পর অল ইন্ডিয়া সিনেমা ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন রাহুলের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে সোচ্চার হয়েছিল। সম্প্রতি এই সংগঠন রাহুলের মৃত্যু তদন্তের গতি বাড়ানোর জন্য প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয়। এরপরই গোটা বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য ওড়িশার মুখ্যমন্ত্রীর দপ্তর এবং রাজ্য মুখ্য সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং গোটা ঘটনার পর্যালোচনা করার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর দফতর।
জানা গিয়েছে, অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কাস অ্যাসোসিয়েশন- এর সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ে রাহুলের মৃত্যুর তদন্ত দ্রুত এগোনোর জন্য অনুরোধ করেন। এই আবেদনের পরিপ্রেক্ষিতেই এবার রাহুলের মৃত্যুর কারণ পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়। ঠিক কার বা কাদের গাফিলতিতে রাহুলের মতো একজন অভিনেতাকে হারাতে হল, তা যত তাড়াতাড়ি সম্ভব সকলের তুলে ধরার জন্য স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠনের দাবি তুলেছে ওই সংগঠন।
সংগঠনের বক্তব্য অনুযায়ী, শুধুমাত্র নিরাপত্তার অভাবেই রাহুলকে প্রাণ হারাতে হয়েছে যাক একেবারেই মেনে নেওয়া যায় না। রাহুল যাতে ন্যায় বিচার পায়, তার জন্যই এই পদক্ষেপ অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের। শুধু তাই নয়, লীনা গঙ্গোপাধ্যায়, শৈবাল বন্দ্যোপাধ্যায় সহ ম্যাজিক মোমেন্টস-এর সঙ্গে যুক্ত প্রত্যেকের বিরুদ্ধে যাতে কড়া আইনি ব্যবস্থা নেওয়া যায়, সেই দিকেও নজর দেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট সংগঠন।
Home/Entertainment/Rahul Arunoday Banerjee: রাহুলের মৃত্যুর পেছনে কার গাফিলতি? দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর দপ্তরের