...
...
Next Story

Swarup Biswas: সোমবার স্বরূপের ফ্ল্যাটে হানা পুলিশের, তলব বিশ্বাস ঘনিষ্ঠ ফেডারেশনের ৪ জনকে

Swarup Biswas: গত বৃহস্পতিবার শ্লীলতাহানি থেকে শুরু করে তোলাবাজি সহ একাধিক অভিযোগে গ্রেফতার করা হয়েছিল স্বরূপ বিশ্বাসকে। স্বরূপ বিশ্বাসের নিউ আলিপুরের সাহাপুর কলোনিতে হানা দিল পুলিশ।

Published on: Jun 8, 2026, 16:39:28 IST
Advertisement

Swarup Biswas: গত বৃহস্পতিবার শ্লীলতাহানি থেকে শুরু করে তোলাবাজি সহ একাধিক অভিযোগে গ্রেফতার করা হয়েছিল স্বরূপ বিশ্বাসকে। স্বরূপ বিশ্বাসের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার পরেই টলিউডের একাধিক নামিদামি ব্যক্তিত্ব থেকে শুরু করে কলাকুশলী সকলেই মুখ খুলেছেন। এবার আরও বিপাকে পড়লেন স্বরূপ বিশ্বাস। স্বরূপ বিশ্বাসের নিউ আলিপুরের সাহাপুর কলোনিতে হানা দিল পুলিশ।

সোমবার স্বরূপের ফ্ল্যাটে হানা পুলিশের
সোমবার স্বরূপের ফ্ল্যাটে হানা পুলিশের

সূত্র অনুযায়ী জানা গিয়েছে, সোমবার সকালে রাজ্য পুলিশের একটি দল স্বরূপ বিশ্বাসের নিউ আলিপুরের বাড়িতে এসে পৌঁছন। এই ফ্ল্যাটে কোনও নথিপত্র আছে কিনা সেটা দেখার জন্যই হানা দিয়েছে পুলিশ। তবে এখানেই শেষ নয়, স্বরূপ বিশ্বাসের ঘনিষ্ঠ ফেডারেশনের চারজন সদস্যকে নিউ আলিপুর থানায় ডেকে পাঠিয়েছে পুলিশ।

আরও পড়ুন: বনলতার কাছে অপমানিত হয়ে মুখ খুলল লাজু, পাশে দাঁড়াল অনুভব

ফেডারেশনের চার সদস্যকে ডেকে পাঠানোর পেছনে মূল কারণ হল, জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরও অনেক তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে পুলিশ। পুলিশের অনুমান, জেরার পর আরও অনেক তথ্য উঠে আসবে পুলিশের হাতে। এছাড়া স্বরূপ বিশ্বাসের বাড়ি থেকেও একাধিক নথি উদ্ধার করা যাবে বলে মনে করছে পুলিশ।

আরও পড়ুন: 'কর্মফল ভোগ করতেই হবে...', অরূপকে ভাইফোঁটা নিয়ে কটাক্ষ হতেই জবাব রণিতা

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks