পুনম পান্ডে প্রায়ই তাঁর মন্তব্যের কারণে বিতর্কে জড়িয়ে পড়েন। ২০১১ সালে তিনি এমন একটি মন্তব্য করেছিলেন যা ব্যাপক সমালোচনার জন্ম দেয় এবং এমনকী তাঁকে তাঁর বাবার কাছ থেকে চড়ও খেতে হয়েছিল।

আরও পড়ুন: ভার্টিক্যাল সিরিজ ‘ফেয়ারি খেল’-এ এবার শ্যামৌপ্তি, ঐন্দ্রিলা ও ঐশ্বর্য! মুক্তি কবে?
২০১১ সালের বিশ্বকাপ ম্যাচের সময় পুনম পান্ডে বলেছিলেন যে, যদি এমএস ধোনির অধিনায়কত্বে ভারত ম্যাচটি জেতে, তবে তিনি ক্যামেরার সামনে নিজের পোশাক খুলে ফেলবেন। ভারত বিশ্বকাপ জেতার পর পুনম পান্ডের একটি মন্তব্য দ্রুত ভাইরাল হয়ে যায়। সম্প্রতি টাইমস নাউ-কে দেওয়া এক সাক্ষাৎকারে পুনম সেই মন্তব্যের বিষয়ে তাঁর বাবার প্রতিক্রিয়া প্রকাশ করেছেন।
আরও পড়ুন: দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন দীপিকা! স্বামী রণবীরের সঙ্গে রবিবার সকাল সকাল দিলেন সুখবর
পুনম জানান যে, তাঁর বাবা-মা তাঁর এই বিবৃতির বিষয়ে অবগত ছিলেন না। তাঁর বাবা খবরের কাগজের মাধ্যমে বিষয়টি জানতে পারেন। খবরটি পড়ে তিনি প্রচণ্ড রেগে যান।পুনমের জবানবন্দি পড়ার পর তাঁর বাবা তাঁকে চড় মারেন। তাঁর বাবা-মা প্রচণ্ড রেগে যান। বাড়িতে তুমুল অশান্তি শুরু হয়ে যায়, প্রশ্ন ওঠে, ‘একজন ব্রাহ্মণের মেয়ে হয়ে কীভাবে এমন কথা বলতে পারেন তিনি?’
পুনম বলেন যে, তিনি তখন এমন একটি পর্যায়ে ছিলেন যখন তিনি এমন কিছু করার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন যা তাঁকে সবার নজরে আনবে। তখনই এই বিষয়টা তাঁর মাথায় আসে। পুনম জানান যে, জন্মদিনে তিনি তাঁর বন্ধুদের সঙ্গে বসেছিল এবং তখনই তাঁর মনে হয় যে, সে এমন একটি ভিডিয়ো তৈরি করবে।
প্রসঙ্গত, শুধু এই বিষয়টি নয়। এরকম একাধিক মন্তব্য ও কাজ করে মাঝে মধ্যেই চর্চায় উঠে আসেন পুনম। ২০২৪ সালে তো তিনি তাঁর মৃত্যুর ভুয়ো গুঞ্জন ছড়িয়েছিলেন। সেই সময় এই রটনায় সমাজমাধ্যম তোলপাড় হয়ে গিয়েছিল। যদিও তার কিছুদিন পর জানা যায় তিনি জীবিত এবং সম্পূর্ণ সুস্থ। তিনি জানান তিনি এই নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে এমন একটি পদক্ষেপ করেন। তবে তাঁর এই কান্ডের জন্য তিনি ব্যাপক ভাবে সমালোচিতও হন।