...
...
Next Story

Prabhat Roy: দাদু হলেন প্রভাত রায়, নববর্ষের সকালে একতার ঘর আলো করে এল ‘রায়বাঘিনী’

Prabhat Roy: ২০২৬ শুরু হতেই যেভাবে একের পর এক খারাপ খবর আসছিল টলিউডের অন্দর থেকে, তাতে খুব স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন সকলে। তবে নতুন বছরের প্রথম দিনেই শুনতে পাওয়া গেল এমন একটি খবর, যা শুনে খুশির হাওয়া খেলে গিয়েছে গোটা টলিউড জুড়ে।

Published on: Apr 15, 2026, 13:54:31 IST
Advertisement

Prabhat Roy Shares Good News Of Ekta Bhattacharya অবশেষে টলিউড থেকে পাওয়া গেল একটা খুশির খবর। ২০২৬ শুরু হতেই যেভাবে একের পর এক খারাপ খবর আসছিল টলিউডের অন্দর থেকে, তাতে খুব স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন সকলে। তবে নতুন বছরের প্রথম দিনেই শুনতে পাওয়া গেল এমন একটি খবর, যা শুনে খুশির হাওয়া খেলে গিয়েছে গোটা টলিউড জুড়ে।

দাদু হলেন প্রভাত রায়, নববর্ষের সকালে একতার ঘর আলো করে এল ‘রায়বাঘিনী’
দাদু হলেন প্রভাত রায়, নববর্ষের সকালে একতার ঘর আলো করে এল ‘রায়বাঘিনী’

বুধবার সকালে সোশ্যাল মিডিয়ায় দাদু হওয়ার খবর ভাগ করে নিলেন প্রবীণ পরিচালক প্রভাত রায়। কন্যা একতা ভট্টাচার্যের মা হওয়ার খবর একেবারে অভিনব কায়দায় সকলের সঙ্গে ভাগ করে নেন তিনি। সোশ্যাল মিডিয়ায় একটি ছোট্ট রাজকন্যার ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘রায়বাঘিনী এল ঘরে’।

আরও পড়ুন: আবার পর্দায় একসঙ্গে দেবলীনা-কনীনিকা, সমাজের কোন ঘটনাকে তুলে ধরা হবে সিনেমায়?

প্রভাত রায়ের এই পোষ্ট স্পষ্ট ইঙ্গিত দেয়, পয়লা বৈশাখের দিন কন্যা সন্তানের মা হয়েছেন টলিউডের ‘পোস্টার গার্ল’ একতা ভট্টাচার্য। বাংলার বেশিরভাগ পোস্টার একতার তুলির টানেই পূর্ণতা পায়, এমনকি কিছু সময় আগে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতেও তিনি নিজের প্রতিভা দেখানোর সুযোগ পেয়েছেন।

তবে শুধুমাত্র টলিউডের ‘পোস্টার গার্ল’ হিসেবে তিনি পরিচিত তা কিন্তু নয়, তিনি প্রভাত রায়ের কন্যাও বটে। প্রবীণ পরিচালককে ‘বাপি’ বলেই ডাকেন একতা। প্রভাত রায় স্ত্রী মারা যাওয়ার পর হাজার ব্যস্ততা থাকা সত্ত্বেও পরিচালককে নিজের বাবার মতোই আগলে রাখেন একতা, তাই এই সম্পর্ক বাবা-মেয়ের সম্পর্কের থেকে বিন্দুমাত্র কম কিছু নয়।

আরও পড়ুন: 'খুব তাড়াতাড়ি এই মানুষের তালিকা সামনে আনব...', ট্রোলারদের কড়া হুঁশিয়ারি অপরাজিতার, কী পদক্ষেপ করবেন

একতাকে কন্যা জ্ঞ্যানে স্নেহ করার সুবাদেই তাই নিজের দাদু হওয়ার খবর সকলের সঙ্গে ভাগ করলেন পরিচালক। সব থেকে বড় কথা, আদরের নাতনীকে ‘রায়বাঘিনী’ বলে সম্বোধন করেছেন তিনি। পোস্টেও তিনি লিখেছেন সে কথা। পোষ্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘নববর্ষের শ্রেষ্ঠ উপহার, জীবনের শ্রেষ্ঠ উপহার। দাদু হলাম, আরেকটু আয়ু বাড়লো। নাতনি চেয়েছিলাম, উপরওয়ালা আশা পূর্ণ করলেন।’

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks