...
...
Next Story

আসছে ‘প্রাণের মাঝে আয়’, সমাজের কোন নিয়ম বদলের গল্প বলবে এই ধারাবাহিক?

আবারো একটি নতুন ধারাবাহিকের ঝলক প্রকাশ্যে নিয়ে এলো স্টার জলসা। কিছুদিন আগেই দিতিপ্রিয়া রায়ের মনসামঙ্গল ধারাবাহিকের প্রথম ঝলক এসেছিল চ্যানেলের তরফ থেকে, যদিও এখনো ধারাবাহিকটি সম্প্রচারের সময়সূচি প্রকাশ্যে আনা হয়নি।

Published on: Nov 27, 2026, 18:08:50 IST
Advertisement

আবারো একটি নতুন ধারাবাহিকের ঝলক প্রকাশ্যে নিয়ে এলো স্টার জলসা। কিছুদিন আগেই দিতিপ্রিয়া রায়ের ‘মনসামঙ্গল’ ধারাবাহিকের প্রথম ঝলক এসেছিল চ্যানেলের তরফ থেকে, যদিও এখনো ধারাবাহিকটি সম্প্রচারের সময়সূচি প্রকাশ্যে আনা হয়নি। এবার আবার নতুন একটি ধারাবাহিকের প্রমো নিয়ে এলো স্টার জলসা।

আসছে ‘প্রাণের মাঝে আয়’
আসছে ‘প্রাণের মাঝে আয়’

ধারাবাহিকের নাম ‘প্রাণের মাঝে আয়’। মুখ্য ভূমিকায় অভিনয় করবেন প্রতীক সেন। চার বোনের গল্প নিয়ে তৈরি এই ধারাবাহিকে অভিনয় করবেন স্বীকৃতি মজুমদার। অভিনয় করবেন দেবোত্তম মজুমদার, প্রিয়াঙ্কা মিত্র এবং নন্দিনী মুখোপাধ্যায়। খুব সম্ভবত স্বীকৃতি অভিনীত চরিত্রের নাম তিস্তা, প্রতীক অভিনীত চরিত্রের নাম সমুদ্র।

আরও পড়ুন: বড়পর্দায় বাজিমাত করার পর এবার ওটিটিতে ‘দেশু ৭’, কোথায় কবে থেকে দেখতে পাবেন?

প্রমো প্রসঙ্গে

ধারাবাহিকের যে নতুন প্রমো প্রকাশ্যে এসেছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, চার বোন যাদের মধ্যে দুই বোনের বিয়ে হয়ে যায়। বাকি দুই বোনের মন খারাপ হয় এই ভেবে যে একদিন তাদেরকেও এই বাড়ি থেকে চলে যেতে হবে। ছোটবেলার সমস্ত স্মৃতি ফেলে এই ভাবেই চলে যেতে হবে সবাইকে ছেড়ে। কিন্তু বড় বোন ঠিক করে সে যদি বিয়ে করেও তাহলে এমন কাউকে করবে যে তার সঙ্গে তার বাড়িতে এসেই থাকবে।

প্রমোর পরবর্তী পর্যায়ে দেখতে পাওয়া যায়, এক বিয়ে বাড়িতে নব দম্পতির সঙ্গে দেখা করতে আসে এক যুবক যার চিন্তাধারা সম্পূর্ণ অন্য। নববধূর মন খারাপ দেখে সে বলে, সব সময় মেয়েদের কেন শ্বশুরবাড়িতে যেতে হবে? কেন এই নিয়ম পাল্টানো যাবে না? সেখানেই দাঁড়িয়ে থাকে তিস্তা, যার এই কথা শুনে ভালো লেগে যায় সমুদ্রকে।

আরও পড়ুন: 'অসভ্যের মতো টাকা রোজগার করা', মৃত্যুর ভুয়ো খবর ছড়াতেই অসন্তুষ্ট ইন্দ্রানী

একই চিন্তা ধারার এই দুই মানুষ কাছাকাছি এলে কি সমাজের সব নিয়ম ভেঙ্গে দিতে পারবে? আগামী দিনে তিস্তার ভবিষ্যৎ কি হবে? যদি তিস্তার সঙ্গে সমুদ্রর বিয়ে হয় তাহলে সত্যি কি সমুদ্র সব ছেড়ে তিস্তার বাড়িতে থাকবে? একদম নতুন আঙ্গিকে তৈরি এই ধারাবাহিক দেখার জন্য অপেক্ষা করতে হবে আরো কিছুদিন।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks