ছুটিতে ফাঁসাতে গিয়ে বেকায়দায় ঝুমকি, ফের অভির কাছাকাছি এল ছুটি

ছুটিকে একের পর এক বিপাকে ফেলার জন্য একেবারে প্রস্তুত ঝুমকি। সে কিছুতেই চায় না ছুটির সঙ্গে অভির সম্পর্ক হোক। কিন্তু সে যেটাই করে, সেটাই উল্টো হয়ে তার দিকেই চলে আসে। এবারেও কিছুটা তেমনই হল।

Published on: Jul 30, 2026, 22:15:35 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ছুটিকে একের পর এক বিপাকে ফেলার জন্য একেবারে প্রস্তুত ঝুমকি। সে কিছুতেই চায় না ছুটির সঙ্গে অভির সম্পর্ক হোক। কিন্তু সে যেটাই করে, সেটাই উল্টো হয়ে তার দিকেই চলে আসে। এবারেও কিছুটা তেমনই হল।

ছুটিতে ফাঁসাতে গিয়ে বেকায়দায় ঝুমকি
ছুটিতে ফাঁসাতে গিয়ে বেকায়দায় ঝুমকি

প্রতিজ্ঞা ধারাবাহিকের নতুন প্রোমোয় দেখতে পাওয়া যাচ্ছে, ছুটির ঘরে একটি ড্রেস এবং তার উপর লেখা, এটা পড়ে তাড়াতাড়ি চলে এসো। চিঠি দেখে ভীষণ অবাক হয়ে যায় ছুটি। কিন্তু সে মুখে কিছু বলে না। সে চিঠিতে যেমন লেখা আছে তেমনভাবে তৈরি হয়ে চলে যায় অভির ঘরে।

আরও পড়ুন: এবার ওয়েব সিরিজের পর্দায় জীতু কমল, বিপরীতে থাকবেন কে?

এদিকে অভি ঘরে ঢুকতেই ছুটিকে দেখে অবাক হয়ে যায়। যেহেতু সে চিঠিটা লেখেনি তাই বুঝতে পারে না কেন ছুটি এমন পোশাক পরে তার সামনে এসে দাঁড়িয়েছে। এদিকে ছুটি আর অভিকে একে অপরকে আপনি বলে সম্বোধন করতে দেখে অবাক হয়ে যায় ঝুমকি, সে বোঝার চেষ্টা করে এর মধ্যে কোনও গন্ডগোল আছে কিনা।

কিন্তু সে এক রকম প্ল্যান করে আর অন্যরকম হয়ে যায়। ছুটি পোশাক পরে অভির সামনে দাঁড়াতে অভিও ছুটির কাছাকাছি আসে। ফলে বোঝাই যাচ্ছে, এবারেও ঝুমকি যা করতে চেয়েছে সেটা একেবারেই হয়নি। এবারেও উল্টো চাল দিয়ে দেয় ছুটি।

আরও পড়ুন: এ যেন বাংলার ‘গাঙ্গুবাই’, সাদা শাড়ি, চোখে কাজল, শ্রুতির নতুন লুক দেখে মুগ্ধ সকলে

একটা নিখুঁত প্রেমের গল্প নিয়ে তৈরি হওয়া ধারাবাহিক ‘প্রতিজ্ঞা’। এই ধারাবাহিকের হাত ধরেই অনেকদিন পর ছোট পর্দায় ফিরেছেন রণজয় বিষ্ণু। অন্যদিকে অভিকা মালাকার নজর কেড়েছেন সকলের। নেতিবাচক চরিত্রে ছক্কা হাঁকিয়েছেন স্বপ্নিলা চক্রবর্তী। এবার প্রকাশ্যে এলো ধারাবাহিকের নতুন প্রমো।