মৃত্যুর মুখে দাঁড়িয়ে ঝুমকি, স্ত্রীকে কি বাঁচাতে পারবে অভি?

অভি ও ঝুমকির জীবন এখনও সোজা পথে চলছে না তার মধ্যেই ঝুমকির জীবনে আসতে চলেছে বড় বিপর্যয়। রাখি পূর্ণিমা উপলক্ষে প্রতিজ্ঞা ধারাবাহিকের দুর্ধর্ষ প্রমো মুক্তি পেয়েছে স্টার জলসার পর্দায় যা দেখে উত্তেজিত দর্শকরা।

Published on: Aug 29, 2026, 13:30:37 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

অভি ও ঝুমকির জীবন এখনও সোজা পথে চলছে না তার মধ্যেই ঝুমকির জীবনে আসতে চলেছে বড় বিপর্যয়। রাখি পূর্ণিমা উপলক্ষে প্রতিজ্ঞা ধারাবাহিকের দুর্ধর্ষ প্রমো মুক্তি পেয়েছে স্টার জলসার পর্দায় যা দেখে উত্তেজিত দর্শকরা।

মৃত্যুর মুখে দাঁড়িয়ে ঝুমকি
মৃত্যুর মুখে দাঁড়িয়ে ঝুমকি

জন্মাষ্টমী উপলক্ষে রাধাকৃষ্ণকে সাজিয়ে উৎসবের মেতে উঠেছে অভির গোটা পরিবার। নিজের হাতেই সবকিছু সাজিয়েছে ঝুমকি। কিন্তু ছুটির ষড়যন্ত্র থেকে সে এবারেও পার পাবে না। ঝুমটিকে এবার পুরোপুরি শেষ করে দেওয়ার জন্য ফাঁদ পেতেছে ছুটি।

আরও পড়ুন: সংসার জীবনের ২০ বছর পার, স্ত্রীকে নিয়ে অজানা গল্প ভাগ করলেন চঞ্চল চৌধুরী

প্রমোয় দেখতে পাওয়া যাচ্ছে, রাধাকৃষ্ণের পালকি নিয়ে এগিয়ে চলেছে অভি। কিছুক্ষণ বাদে হঠাৎ করেই অভি দেখতে পায় যে ঝুমকি চারিপাশে কোথাও নেই। চারিদিকে ঝুমকিকে খুঁজতে খুঁজতে সে হঠাৎ করে দেখে বেশ কিছু দুষ্কৃতী চারদিক থেকে ঘিরে রেখেছে ঝুমকিকে।

এরপরেই কিছু বোঝার আগে তারা ঝুমকির পেটে ছুরি বসিয়ে দেয়। সঙ্গে সঙ্গে জ্ঞান হারাতে থাকে ঝুমকি। কিন্তু দ্বিতীয়বার ছুরি মারার আগেই সেখানে পৌঁছে যায় অভি। হাত দিয়ে ছুরি চেপে ঝুমকিকে বাঁচাতে চায় সে। এদিকে অভির রক্তে রাঙ্গা হয়ে ওঠে ঝুমকির সিঁথি।

আরও পড়ুন: মার খেয়ে রাখির সকাল শুরু করলেন ঋদ্ধি! কার সঙ্গে এমন টম অ্যান্ড জেরির সম্পর্ক?

ঝুমকি মাটিতে লুটিয়ে পড়তেই তাকে সঙ্গে সঙ্গে কাঁধে নিয়ে হাসপাতালের দিকে রওনা হয় অভি। অভি কি পারবে চির জীবন বাঁচিয়ে রাখতে? নাকি সে চিরকালের মত হারিয়ে ফেলবে নিজের ভালবাসাকে? প্রতিজ্ঞা ধারাবাহিকের এই দুর্দান্ত পর্ব দেখার জন্য চোখ রাখতে হবে ৩০ অগস্ট রবিবার ঠিক সন্ধ্যে ৭:৩০ মিনিটে।