Pratigya: ছুটির জন্মদাগ মেটাতে কী করবে ঝুমকি? অভি কি কখনও জানতে পারবে আসল সত্যি?
Pratigya: একটা নিখুঁত প্রেমের গল্প নিয়ে তৈরি হওয়া ধারাবাহিক ‘প্রতিজ্ঞা’। এই ধারাবাহিকের হাত ধরেই অনেকদিন পর ছোট পর্দায় ফিরেছেন রণজয় বিষ্ণু। অন্যদিকে অভিকা মালাকার নজর কেড়েছেন সকলের। নেতিবাচক চরিত্রে ছক্কা হাঁকিয়েছেন স্বপ্নিলা চক্রবর্তী। এবার প্রকাশ্যে এলো ধারাবাহিকের নতুন প্রমো।

ছুটির জন্মদাগ মেটাতে কী করবে ঝুমকি?
প্রমো প্রসঙ্গে
ধারাবাহিকের নতুন প্রোমোয় দেখতে পাওয়া যাচ্ছে অভির বাড়িতে আলতা পরানোর উৎসব চলছে। সকলের মতো ছুটিও পায়ে আলতা পরার জন্য বসে পড়ে। কিন্তু অভি বলে যে সে নিজে হাতে স্ত্রীকে আলতা পরাবে। এই কথা শুনেই নকল পরী চমকে ওঠে কারণ সে জানে অভি ছুটির পায়ের জন্ম দাগ দেখলেই সে চিনতে পেরে যাবে তার ছোটবেলার ভালোবাসাকে।
অভি যাতে কোনওভাবেই ছুটিকে পায়ে আলতা না পরাতে পারে তার জন্য ঝুমকি দৌড়ে এসে আলতার কৌটো পা দিয়ে সরিয়ে দেয়, কিন্তু সরাতে গিয়ে সেই কৌটো ভেঙে যায় আর চারিদিকে কাঁচ ছড়িয়ে পড়ে। সেই কাঁচে পা কেটে যায় ছুটির। এরপরই দেখানো হয় ছুটি যে ডাক্তারের কাছে পায়ে ব্যান্ডেজ বাঁধতে যাবে, সেখানে আগেভাগেই পৌঁছে যায় ঝুমকি।
নকল পরী অর্থাৎ ঝুমকি ডাক্তারকে বলে দেয় এমন একটা ব্যবস্থা করা হয়, যাতে ছুটির পায়ের জন্ম দাগ চিরতরে উঠে যায়। সত্যি যদি এটা হয় তাহলে তো অভি কখনওই জানতে পারবে না ছুটির আসল পরিচয়। তাহলে কি সারা জীবন ছুটির পরিচয় অজানাই থেকে যাবে? নিজের কাজে সফল হয়ে যাবে পরী? ঘটনাটা ঠিক কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার।