Pratik Sen: ফের ছোটপর্দায় ফিরছেন প্রতীক, সোনামণি নয়, বিপরীতে থাকবেন কোন নায়িকা?
Pratik Sen: কিছু মাস আগেই শেষ হয়েছে দাদামণি। চার বোনের এক দাদা, ‘আমাদের দাদামণি’। নীলাঞ্জনা শর্মার প্রোডাকশন হাউসের অধীনে তৈরি হওয়া এই ধারাবাহিকে প্রতীকের বিপরীতে অভিনয় করেছিলেন অনুষ্কা চক্রবর্তী।
Pratik Sen: কিছু মাস আগেই শেষ হয়েছে দাদামণি। চার বোনের এক দাদা, ‘আমাদের দাদামণি’। নীলাঞ্জনা শর্মার প্রোডাকশন হাউসের অধীনে তৈরি হওয়া এই ধারাবাহিকে প্রতীকের বিপরীতে অভিনয় করেছিলেন অনুষ্কা চক্রবর্তী। তবে ধারাবাহিক শেষ হওয়ার পর থেকেই প্রতীককে আবার সোনামণির বিপরীতে অভিনয় করতে দেখার জন্য দর্শকরা উৎসুক ছিলেন। কিন্তু এবারেও সেই সৌভাগ্য হল না দর্শকদের।
ফের ছোটপর্দায় ফিরছেন প্রতীক
সূত্র অনুযায়ী জানা দিয়েছে, আবার ধারাবাহিকে ফিরতে চলেছেন প্রতীক। তবে এবার জি বাংলায় নয়, স্টার জলসার একটি ধারাবাহিকে অভিনয় করবেন তিনি। অর্গানিক স্টুডিওর ব্যানারে তৈরি হওয়া এই ধারাবাহিকে প্রতীকের বিপরীতে অভিনয় করতে পারেন খুব সম্ভবত স্বীকৃতি মজুমদার।
ফের ছোটপর্দায় ফিরছেন প্রতীক, সোনামণি নয়, বিপরীতে থাকবেন কোন নায়িকা?
স্বীকৃতি ছোট পর্দার খুব পরিচিত একজন মুখ। ইতিমধ্যেই ‘খেলাঘর’ এবং ‘আনন্দী’ ধারাবাহিককে অভিনয় করেছেন তিনি। এবার প্রতীকের সঙ্গে জুটি বেঁধে নতুন ধারাবাহিকে ফিরতে চলেছেন স্বীকৃতি। যারা গিয়েছে ইতিমধ্যেই লুকসেট হয়ে গিয়েছে, খুব তাড়াতাড়ি প্রকাশ্যে আসবে ধারাবাহিকের প্রথম ঝলক।
তবে প্রতীক এবং স্বীকৃতি যদি সত্যি জুটি বাঁধেন তাহলে এই জুটি ধারাবাহিকের নতুন জুটি হিসেবে আসব। সোনামণি ও প্রতীকের জুটির জনপ্রিয়তা এই জুটি ভাঙতে পারে কিনা সেটা এখন দেখার।
Home/Entertainment/Pratik Sen: ফের ছোটপর্দায় ফিরছেন প্রতীক, সোনামণি নয়, বিপরীতে থাকবেন কোন নায়িকা?