...
...
Next Story

অন্তঃসত্ত্বা দীপিকা শাহরুখের সঙ্গে কেপটাউনে ‘কিং’-এর শ্যুটিংয়ে ব্যস্ত! ফাঁস হল ছবি

দীপিকা পাডুকোন সম্প্রতি তাঁর দ্বিতীয়বার প্রেগনেন্সি ঘোষণা করেছেন। অভিনেত্রী বর্তমানে শাহরুখ খান অভিনীত ‘কিং’ ছবির শ্যুটিং করছেন। শুক্রবার, ছবিটির দক্ষিণ আফ্রিকার সেট থেকে ফাঁস হওয়া ছবিতে দীপিকা এবং শাহরুখকে হাত ধরে একটি গানের দৃশ্যের শ্যুটিং করতে দেখা গিয়েছে।

Published on: May 1, 2026, 09:33:15 IST
Advertisement

দীপিকা পাডুকোন সম্প্রতি তাঁর দ্বিতীয়বার প্রেগনেন্সি ঘোষণা করেছেন। তাঁর হাতে দুটি প্রজেক্ট রয়েছে এই মুহূর্তে। অভিনেত্রী বর্তমানে শাহরুখ খান অভিনীত ‘কিং’ ছবির শ্যুটিং করছেন। শুক্রবার, ছবিটির দক্ষিণ আফ্রিকার সেট থেকে ফাঁস হওয়া ছবিতে দীপিকা এবং শাহরুখকে হাত ধরে একটি গানের দৃশ্যের শ্যুটিং করতে দেখা গিয়েছে। আর ছবিগুলো প্রকাশ্যে আসার পর থেকে ভক্তরা প্রশংসায় ভরে দিয়েছেন।

অন্তঃসত্ত্বা দীপিকা শাহরুখের সঙ্গে কেপটাউনে ‘কিং’-এর শ্যুটিংয়ে ব্যস্ত!
অন্তঃসত্ত্বা দীপিকা শাহরুখের সঙ্গে কেপটাউনে ‘কিং’-এর শ্যুটিংয়ে ব্যস্ত!

আরও পড়ুন: 'ভূত বাংলা'র আয় ১৪তম দিনে কমলো না বৃদ্ধি পেল? কত কোটি ঘরে তুলল অক্ষয়ের ছবি?

ছবিগুলো শুক্রবার সকালে প্রকাশ্যে আসে। একজন এক্স ব্যবহারকারী সেগুলো শেয়ার করেন এবং জানান যে ছবিগুলো সিদ্ধার্থ আনন্দের 'কিং' ছবির শ্যুটিংয়ের, কেপটাউন থেকে ফাঁস হয়েছে। ছবিগুলোতে দেখা যায়, ফ্লোরাল প্রিন্টের গাউনে দীপিকা, তিনি সেটে হাঁটছেন। খোলা বোতামের প্রিন্টেড শার্টে শাহরুখ, হাঁটার সময় দীপিকার হাত ধরে আছেন তিনি। তাঁদের চারপাশে অন্যান্য কলাকুশলীদের দেখা যাচ্ছে।

ছবিগুলিতে ফ্যান ক্লাব এবং চলচ্চিত্রপ্রেমীদের মাধ্যমে ইনস্টাগ্রাম, রেডিট এবং অন্যান্য প্ল্যাটফর্মে শেয়ার করা হয়। রেডিটে, ভক্তরা দুই অভিনেতার রসায়ন এবং চেহারার প্রশংসা করেন। একজন মন্তব্য করেন, ‘রেনেসাঁ যুগের চিত্রকলার মতো লাগছে কেন?’ আর একজন লেখেন, ‘দু’জনেরই স্টাইলিং দারুণ।' ছবিতে দীপিকার উপস্থিতির জন্য তিনি প্রশংসা কুড়িয়েছেন। একজন ভক্ত উচ্ছ্বসিত হয়ে বলেন, ‘ছবিতে দীপিকা ফোকাসে না থাকলেও আমার চোখ সবসময় ওঁর উপরেই পড়ে,।'

ছবিটিতে শাহরুখ এক দুর্ধর্ষ অ্যাকশন অবতারে ফিরে এসেছেন এবং ভক্তদের মতে, তাঁকে আগের চেয়েও বেশি আকর্ষণীয় লাগছে। এক ভক্ত বলেন, ‘ষাট বছর বয়সেও এসআরকে-কে অবিশ্বাস্য লাগছে। এই ছবিতে এত সিজিআই ব্যবহারের কোনও প্রয়োজনই ছিল না। আশা করি ওঁরা এই বাড়াবাড়িটা কমিয়ে আনবে, কিন্তু যেহেতু এটা একটা ফ্ল্যাশব্যাক, আমার ধারণা ওঁরা তা করবে না।’ আর একজন লেখেন, ‘এসআরকে-কে অসাধারণ লাগছে, ‘জওয়ান’ এবং ‘পাঠান’-এর লুকের চেয়েও ভালো।’

প্রসঙ্গত, গত রবিবার, দীপিকা এবং রণবীর সিং ইনস্টাগ্রামে তাঁদের মেয়ে দুয়ার একটি ছবি পোস্ট করেন, যেখানে দুয়ার হাতে একটি প্রেগন্যান্সি টেস্ট কিট দেখা যায়। আর সেই কিটে দুটি গোলাপি লাইন দেখা যায়, অর্থাৎ পজেটিভ। সেখানে দেখা যায় রণবীর একদিকে, মেয়ের হাত ধরে আছে অন্যদিকে, দীপিকা আর একদিকে মেয়ের হাত ধরে আছে। ফলে সবটা থেকে বোঝা যায় দীপিকা ফের মা হতে চলেছেন। পোস্টটি শেয়ার করার পর এই তারকা দম্পতি প্রচুর ভালোবাসা এবং অভিনন্দন বার্তা পেয়েছেন।

এইচটি-কে এক অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে যে, দীপিকা তাঁর গর্ভাবস্থায় ‘কিং’ এবং তাঁর অন্য ছবি ‘রাকা’-র শ্যুটিং চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। সূত্রটি জানায়, ‘গর্ভাবস্থায় দীপিকা পাডুকোন ‘রাকা’-র জন্য বেশ কিছু অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করছেন। তিনি তাঁর পুরো গর্ভাবস্থায় ছবিটির শ্যুটিং চালিয়ে যাবেন।’ বলাই বাহুল্য, শুটিং করার সময় দীপিকা এবং নির্মাতারা সমস্ত সতর্কতা অবলম্বন করেছেন।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe