Koel Mallick-Dev: খাদান ২-এর আগেই ফিরছেন দেব-কোয়েল! কোথায় একফ্রেমে ধরা দিলেন প্রেমের কাহিনি জুটি?

টলিউডে দেব-শুভশ্রী জুটি নিয়ে উন্মাদনা তুঙ্গে, তবে দেব-কোয়েল জুটির রসায়নও বরাবরই হিট। নস্টালজিয়া উস্কে খাদান ২-তে ধরা দেবেন তাঁরা। তার আগে দাদাগিরির মঞ্চে দেবের পাশে কোয়েল।

Published on: Jul 14, 2026, 10:30:22 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

টলিউডের অন্যতম সেরা এবং সফল অন-স্ক্রিন রোম্যান্টিক জুটি হলেন দেব (Dev) এবং কোয়েল মল্লিক (Koel Mallick)। ‘প্রেমের কাহিনী’, ‘মন মানে না’ থেকে শুরু করে ‘পাগলু’— এই জুটির কেমিস্ট্রি বাঙালি দর্শকদের চিরকালই পছন্দের। কিন্ত দীর্ঘদিন বড়পর্দায় গায়েব এই রসায়ন। নতুন বছরের শুরু থেকেই টলিপাড়ায় জোর গুঞ্জন, ককপিটের ৮ বছর পর আবারও রুপোলি পর্দায় ফিরতে চলেছে এই জুটি। সৌজন্যে খাদান ২। তবে সেই ধামাকার আগেই একফ্রেমে ধরা দিলেন টলিউডের এই হিট জুটি।

খাদান ২-এর আগেই ফিরছেন দেব-কোয়েল! কোথায় একফ্রেমে ধরা দিলেন প্রেমের কাহিনি জুটি?
খাদান ২-এর আগেই ফিরছেন দেব-কোয়েল! কোথায় একফ্রেমে ধরা দিলেন প্রেমের কাহিনি জুটি?

রিয়্যালিটি শো ‘দাদাগিরি’-র মঞ্চে এবার অতিথি হিসেবে হাজির হলেন কোয়েল মল্লিক। ইতিমধ্যেই দাদাগিরির সেট থেকে দেব ও কোয়েলের একটি বিশেষ ছবি সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হয়েছে।

দাদাগিরির সেটে দেব-কোয়েল ম্যাজিক

ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, দাদাগিরির চেনা নীল ব্যাকড্রপের সামনে ফর্মাল ক্রিম রঙা স্যুটে নজর কাড়ছেন শো-এর নতুন সঞ্চালক দেব। আর তাঁর ঠিক পাশেই লাল রঙের ফ্লোরাল প্রিন্টের শাড়িতে মোহময়ী লুকে ধরা দিয়েছেন কোয়েল মল্লিক। দেবের ‘গসিপ পার্টনার’ কোয়েলের এই উপস্থিতি আসন্ন এপিসোডের উন্মাদনা এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দিয়েছে।

দাদাগিরিতে দেব-কোয়েল
দাদাগিরিতে দেব-কোয়েল

শুভশ্রীর পর এবার কোয়েলের পালা

কাকতালীয়ভাবে, দাদাগিরির গ্র্যান্ড ওপেনিং-এ দেবের সাপোর্টে মঞ্চে হাজির হয়েছিলেন ওঁর প্রাক্তন তথা অন্যতম চর্চিত অন-স্ক্রিন নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এবার দর্শকদের নস্টালজিয়া উস্কে দিতে এবং দেবের পাশে দাঁড়াতে দাদাগিরিতে সামিল হলেন কোয়েল।

দীর্ঘদিন পর টেলিভিশনের পর্দায় এই জুটিকে একসাথে দেখতে পাওয়ার খবরে উচ্ছ্বসিত ভক্তমহল। এর আগে জলসার ডান্স রিয়ালিটি শো-এ তাঁদের একসঙ্গে দেখেছে ফ্যানেরা। ছবিতে ওনাদের অফ-স্ক্রিন বন্ডিং এবং মিষ্টি হাসিই বলে দিচ্ছে, সময়ের সাথে সাথে ওনাদের বন্ধুত্বের সমীকরণ কতটা মজবুত হয়েছে।

দেবের সবচেয়ে কাছের বন্ধু কোয়েল

এক সাক্ষাৎকারে দেব বলেছিলেন-'যত রাজ্যের গসিপ আমার কোয়েলের সঙ্গেই হয়। সে তো একেবারে ‘গসিপ কুইন’। ও আমার বেস্ট ফ্রেন্ড। নায়িকাদের মধ্যে যদি কারো কাছে সব কথা বলতে পারি, তাহলে সেটা একমাত্র কোয়েলই।'

আসছে খাদান ২

চলতি বছরের শুরুতেই খাদান ২ ঘোষণা করেছিলেন দেব। এই ছবিতে দেবের নায়িকা কোয়েল মল্লিক। আগামী বছরেই মুক্তি পাবে এই ছবি, এখনও ঠিক হয়নি মুক্তির তারিখ। বাইক অ্যাম্বুলেন্স দাদা, দেশু৭ এবং প্রজাপতি ২-এর পর দেবের পরবর্তী মেগা প্রোজেক্ট খাদান ২।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More